লন্ডনের পর এবার স্কটল্যান্ড, বিদেশ সফরের একাধিক ছবি পোস্ট করলেন দেব
লন্ডনের পর এবার সপরিবারে স্কটল্যান্ড ভ্রমণ করলেন দেব। মা-বাবা এবং বোনকে করালেন বিদেশ ভ্রমণ। সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরলেন সেই সব ছবি।
Published on: Jul 18, 2025 10:40 PM IST
1/7

Published on Jul 18, 2025 10:40 PM
দুই দিন আগেই সমাজ মাধ্যমের পাতায় একটি পোস্ট করে দেন লিখেছিলেন, ফ্যামিলি নিয়ে ব্যস্ত, অ্যাকশন পরে হবে। পোস্ট করে তিনি এও ঘোষণা করেন, তিনি স্কটল্যান্ড যাচ্ছেন সপরিবারে।
2/7

Published on Jul 18, 2025 10:40 PM
লন্ডনে ‘প্রজাপতি ২’ ছবির কাজ এখন প্রায় শেষের মুখে। তবে শ্যুটিংয়ের ফাঁকেই পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেছেন অভিনেতা। তাই লন্ডন ঘোরানোর পাশাপাশি কাজ শেষ হতেই সপরিবারে স্কটল্যান্ড উড়ে যান দেব।
3/7

Published on Jul 18, 2025 10:40 PM
বৃহস্পতিবার অর্থাৎ ১৮ জুলাই স্কটল্যান্ড থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেতা। অভিনেতার ছবি দেখে তাঁকে ফ্যমিলি ম্যান বলে অভিহিত করেন সকলে। তবে দেব যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে অভিনেতার থেকে বেশি নজর কেড়েছেন তাঁর বাবা-মা।
4/7

Published on Jul 18, 2025 10:40 PM
প্রজাপতি ২ টিমের বাকি সদস্যরা কলকাতায় পৌঁছে গেলেও দেব এখন পরিবারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন স্কটল্যান্ড- এর অলিতে গলিতে। বিদেশের মাটিতে বাবা-মায়ের হাসিমুখ দেখে আর পাঁচটা ছেলের মতই গর্ববোধ করছেন দেব।
5/7

Published on Jul 18, 2025 10:40 PM
তবে দেশে ফিরেই আবার ব্যস্ত হয়ে পড়বেন দেব কারণ আগামী ১৪ অগষ্ট বড়পর্দায় মুক্তি পাবে ধুমকেতু। প্রায় ৯ বছরের অপেক্ষা শেষে অবশেষে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রীর এই ছবি।
6/7

Published on Jul 18, 2025 10:40 PM
ইতিমধ্যেই ছবির একটি গান মুক্তি পেয়েছে যা ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। আপাতত দর্শকরা অপেক্ষা করে রয়েছেন দ্বিতীয় গানের জন্য। প্রথম গানেই অনুপম অরিজিৎ এবং শ্রেয়া ঘোষালের যে ম্যাজিক উপহার পেয়েছেন দর্শকরা, সেই ম্যাজিক পরবর্তী গানেও অব্যাহত থাকবে কিনা সেটাই এখন দেখার।
7/7

Published on Jul 18, 2025 10:40 PM
E-Paper

