Train Ticket Concession for Senior Citizens: প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে ছাড় ফিরছে ৫ বছর পরে? সামনে এল বড়সড় তথ্য
প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটে ছাড় দেওয়া হত। পাঁচ বছর আগে সেটা তুলে নিয়েছিল ভারতীয় রেল। তা নিয়ে প্রবীণ নাগরিকদের ক্ষোভ নেহাত কম নয়। সেটা ক্রমশ বেড়েছে। একাধিক রাজ্যে মেগা বিধানসভা নির্বাচনের আগে সেই ছাড় ফেরানো হচ্ছে?
Published on: Jun 3, 2025 8:56 PM IST
1/5

Published on Jun 3, 2025 8:56 PM
অতীতে ট্রেনের টিকিটে অবশ্য বাড়তি ছাড় পেতেন প্রবীণ নাগরিকরা। ৫৮ বছর বা তার বেশি বয়সের মহিলাদের প্রতিটি শ্রেণির টিকিটে ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। পুরুষ এবং তৃতীয় লিঙ্গের যাত্রীদের ক্ষেত্রে ছাড়ের অঙ্কটা ছিল ৪০ শতাংশ। ৬০ বছর বা তার বেশি বয়স হলে তবেই ছাড় দেওয়া হত। সবমিলিয়ে রেল যে পরিমাণ ছাড় দিত, সেটা টাকার নিরিখে বিচার করলে প্রায় ৮০ শতাংশই প্রবীণ নাগরিকদের খাতে চলে যেত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/5

Published on Jun 3, 2025 8:56 PM
ট্রেনের টিকিটে প্রবীণ নাগরিকদের ছাড়ের নিয়ম ফিরছে? কোভিড মহামারীর সময় সেই ছাড় তুলে নেওয়া হয়েছিল। কোভিডের প্রভাব কেটে যাওয়ার পরে বিভিন্ন মহলের তরফে ছাড় ফিরিয়ে নেওয়ার দাবি তোলা হলেও ভারতীয় রেল সেই পথে হাঁটেনি। অবশেষে ২০২৫ সালে বিহারের বিধানসভা নির্বাচন এবং ২০২৬ সালের গোড়ার দিকেই পাঁচটি রাজ্যে বিধানসভা ভোটের আগে ছাড় ফেরানো হল? (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5

Published on Jun 3, 2025 8:56 PM
কিন্তু ২০২০ সালের ২০ মার্চ থেকে প্রবীণ নাগরিকদের ট্রেনের টিকিটের ক্ষেত্রে ছাড় তুলে নেওয়া হয়। রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই তথ্য জানানো হয়েছিল। রেলের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, কোভিডের সংক্রমণ রুখতে এবং ট্রেনে করে যাতায়াতের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের যে ঝুঁকি আছে, সেটার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/5

Published on Jun 3, 2025 8:56 PM
সেই প্রশ্নটা যে উঠতে শুরু করেছে, তার নেপথ্যে আছে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। ওই পোস্টে দাবি করা হয়েছে যে কয়েকটি শ্রেণির ট্রেনের টিকিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ফের ছাড় দেওয়া হবে। এসি থ্রি-টিয়ার, এসি চেয়ার কার, স্লিপার ক্লাসে টিকিট কাটলে প্রবীণ নাগরিকরা ছাড় পাবেন বলে ওই পোস্টে দাবি করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
5/5

Published on Jun 3, 2025 8:56 PM
E-Paper

