Turmeric glow trend: শুধু ঘর নয়, উজ্জ্বল হবে ত্বকও! হলুদের এইসব গুণ অনেকেরই অজানা, রইল ট্রিকস
Turmeric Glow Trend Health Benefits: ফেসবুকে, ইনস্টাগ্রামে একটা হলুদ গুঁড়োর আলোর একটি ট্রেন্ড ভাইরাল। কিন্তু হলুদ গুঁড়োর যেমন ঘর আলো করছে, তেমনই আলো করতে পারে আপনার ত্বকও।
Published on: Jun 23, 2025 9:42 PM IST
1/6

Published on Jun 23, 2025 9:42 PM
হলুদের এমন গ্লো কিন্তু আপনার ত্বকও পেতে পারে। তার জন্য হলুদ গুঁড়ো নয়, কাঁচা হলুদই ব্যবহার করতে হবে বিশেষ উপায়ে। হলুদে থাকা কারকিউমিন নামক শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য উপাদান থাকে। এটি ত্বকের লালচে ভাব, ফোলাভাব এবং জ্বালা কমাতে দারুণ কার্যকর। ব্রণের সমস্যা, রোদে পোড়া ত্বক বা অ্যালার্জির কারণে হওয়া প্রদাহ দূর করতে হলুদ খুবই উপকারী।
2/6

Published on Jun 23, 2025 9:42 PM
যাদের তৈলাক্ত ত্বক এবং ব্রণ হওয়ার প্রবণতা আছে, তাদের জন্য হলুদ খুব উপকারী। এটি ত্বকের তেল উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং অতিরিক্ত সিবাম জমা হওয়া রোধ করে।
3/6

Published on Jun 23, 2025 9:42 PM
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ জ্ঞানের ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা কথার ভিত্তিতে কোনও পদক্ষেপ না করার অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে যে কোনও প্রশ্ন, যে কোনও সমস্যার সমাধানের জন্য চিকিৎসক বা পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নিন।
4/6

Published on Jun 23, 2025 9:42 PM
হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং কালচে দাগ কমাতে বিশেষভাবে কার্যকর। নিয়মিত হলুদের ব্যবহার ত্বকের টোন উন্নত করে, পিগমেন্টেশন হালকা করে এবং ত্বককে একটি প্রাকৃতিক আভা প্রদান করে। এটি মেলাটোনিন উৎপাদন নিয়ন্ত্রণ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
5/6

Published on Jun 23, 2025 9:42 PM
হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। এটি ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে। কাটাছেঁড়া বা ছোটখাটো আঘাতের নিরাময়েও হলুদ ব্যবহার করা হয়।
6/6

Published on Jun 23, 2025 9:42 PM
E-Paper

