US Army on Pakistan: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে 'অভূতপূর্ব অংশীদার' পাকিস্তান, দাবি মার্কিন সেনার জেনারেলের

মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, ‘পাকিস্তান আমেরিকার জন্য সন্ত্রাসবাদ বিরোধী এক অসাধারণ অংশীদার।’ আইএসআইএসকে সহায়তা করার জন্য কানাডা থেকে একজন পাকিস্তানিকে এদিনই প্রত্যর্পণ করে আমেরিকা। আর সেদিনই আইএসআইএসের বিরুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রশংসা করেছে আমেরিকা।

Published on: Jun 12, 2025 8:37 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে 'অভূতপূর্ব অংশীদার' হিসাবে বর্ণনা করলেন। মঙ্গলবার হাউজ আর্মড সার্ভিসেস কমিটির সামনে দেয়া সাক্ষ্য দেওয়ার সময় জেনারেল কুরিলা দাবি করেন, ইসলামিক স্টেট-খোরাসানের (আইএসআইএস-কে) বিরুদ্ধে অভিযানে পাকিস্তান সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 8:37 AM

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে 'অভূতপূর্ব অংশীদার' হিসাবে বর্ণনা করলেন। মঙ্গলবার হাউজ আর্মড সার্ভিসেস কমিটির সামনে দেয়া সাক্ষ্য দেওয়ার সময় জেনারেল কুরিলা দাবি করেন, ইসলামিক স্টেট-খোরাসানের (আইএসআইএস-কে) বিরুদ্ধে অভিযানে পাকিস্তান সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

2/5
এপ্রিলে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরে ভারত যখন পাকিস্তানকে বিশ্বের মঞ্চে একঘরে করার জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে, এমন এক সময় এই বিবৃতি এসেছে। মার্কিন জেনারেল বলেন, 'তারা (পাকিস্তান) বর্তমানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে জড়িত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ব জুড়ে দুর্দান্ত পার্টনারশিপ করেছে।'   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 8:37 AM

এপ্রিলে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরে ভারত যখন পাকিস্তানকে বিশ্বের মঞ্চে একঘরে করার জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে, এমন এক সময় এই বিবৃতি এসেছে। মার্কিন জেনারেল বলেন, 'তারা (পাকিস্তান) বর্তমানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে জড়িত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ব জুড়ে দুর্দান্ত পার্টনারশিপ করেছে।' (AFP)

3/5
এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির আগামী ১২ জুন এক সরকারি সফরে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন। মার্কিন সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী স্মরণে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৪ জুন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সফরকালে কাশ্মীর ইস্যুতে আমেরিকার সমর্থন চাইতে পারে পাকিস্তান।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 8:37 AM

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির আগামী ১২ জুন এক সরকারি সফরে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন। মার্কিন সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী স্মরণে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৪ জুন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সফরকালে কাশ্মীর ইস্যুতে আমেরিকার সমর্থন চাইতে পারে পাকিস্তান। (AFP)

4/5
জেনারেল কুরিলা বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া সীমিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান আইএসআইএস খোরাসানের বিরুদ্ধে কয়েক ডজন অভিযান পরিচালনা করেছে। সেই সব অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে হত্যা করেছে তারা এবং কমপক্ষে পাঁচজন শীর্ষ স্থানীয় সন্ত্রাসীকে গ্রেফতার করেছে তারা।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 8:37 AM

জেনারেল কুরিলা বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া সীমিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান আইএসআইএস খোরাসানের বিরুদ্ধে কয়েক ডজন অভিযান পরিচালনা করেছে। সেই সব অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে হত্যা করেছে তারা এবং কমপক্ষে পাঁচজন শীর্ষ স্থানীয় সন্ত্রাসীকে গ্রেফতার করেছে তারা। (AFP)

5/5
সাক্ষ্যকালে জেনারেল কুরিল্লা যুক্তরাষ্ট্রকে ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, দক্ষিণ এশিয়া নীতিকে একতরফা দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই আমাদের সম্পর্ক রাখতে হবে। ভারতের সঙ্গে সম্পর্ক থাকলে তা পাকিস্তানের সঙ্গে হতে পারবে না, এটা কোনও বাইনারি বিকল্প নয়। আমাদের প্রতিটি সম্পর্ককে তার নিজস্ব শক্তির ভিত্তিতে দেখা উচিত।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 12, 2025 8:37 AM

সাক্ষ্যকালে জেনারেল কুরিল্লা যুক্তরাষ্ট্রকে ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, দক্ষিণ এশিয়া নীতিকে একতরফা দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গেই আমাদের সম্পর্ক রাখতে হবে। ভারতের সঙ্গে সম্পর্ক থাকলে তা পাকিস্তানের সঙ্গে হতে পারবে না, এটা কোনও বাইনারি বিকল্প নয়। আমাদের প্রতিটি সম্পর্ককে তার নিজস্ব শক্তির ভিত্তিতে দেখা উচিত। (AFP)

Related Photos