US Court on Trump's Tariffs: 'মুক্তি দিবস' শুল্ক নিয়ে স্বস্তির খবর পেলেন ট্রাম্প, কী বলল মার্কিন আদালত?
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বজায় রাখার অনুমতি দিয়েছে। এর আগে ট্রাম্পের শুল্ক নীতির ওপর এক আদালত স্থগিতাদেশ দিয়েছিল। যার জেরে জোর ধাক্কা খেয়েছিলেন ট্রাম্প।
Published on: Jun 11, 2025 9:36 AM IST
1/5

Published on Jun 11, 2025 9:36 AM
বিভিন্ন দেশের ওপর বসানো মার্কিন শুল্কের ওপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল মার্কিন আদালত। তবে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বজায় রাখার অনুমতি দিয়েছে। এর আগে ট্রাম্পের শুল্ক নীতির ওপর নিম্ন আদালত স্থগিতাদেশ দিয়ে বলেছিল, নিজের ক্ষমতার সীমা লঙ্ঘন করে ট্রাম্প এই সব শুল্ক আরোপ করেছে। (Bloomberg)
2/5

Published on Jun 11, 2025 9:36 AM
ওয়াশিংটন ডিসিতে ফেডারেল সার্কিটের জন্য মার্কিন আপিল আদালতের সিদ্ধান্তের অর্থ, বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের পাশাপাশি কানাডা, চিন এবং মেক্সিকোর পণ্যের উপর আরোপ করা 'মুক্তি দিবস' শুল্ক বহাল রাখতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এই শুল্ক আরোপ করা হয়েছিল। যদিও আদলত এটা জানায়নি, জরুরি আইনে এই শুল্ক আরোপ করা যায় কি না। তবে আপাতত আপিল চলাকালীন এই শুল্ক বহাল রাখার অনুমতি দিয়েছে আদালত। (AP)
3/5

Published on Jun 11, 2025 9:36 AM
এর আগে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতের তিন বিচারকের প্যানেল এক রায়ে বলেছিল, ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রয়োগ করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং বিশ্বের প্রায় সব দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপ করে ট্রাম্প নিজের ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। (Bloomberg)
4/5
Published on Jun 11, 2025 9:36 AM
এই রায় ট্রাম্পের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা হিসাবে বিবেচিত হয়েছিল। তাঁর এই শুল্ক নীতির জেরে আর্থিক বাজার অস্থির হয়ে পড়েছিল। অনিশ্চয়তা ছড়িয়ে পড়ায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা ব্যাহত হয়েছিল। ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে হাঁটতে শুরু করেছিল আমেরিকা। তবে ট্রাম্পের যুক্তি ছিল, তাঁর এই শুল্ক নীতিতে শেষ পর্যন্ত লাভবান হবে আমেরিকা। (REUTERS)
5/5
Published on Jun 11, 2025 9:36 AM
E-Paper

