US Law Makers Shot at: 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা', গুলিতে ঝাঝঁরা করা হল ২ মার্কিন আইনপ্রণেতাকে
আমেরিকার মিনেসোটা প্রদেশে এক স্টেট রিপ্রেজেন্টেটিভকে গুলি করে হত্যা করা হল। সঙ্গে ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর স্বামীও। অপরদিকে এক সেনেটরকেও গুলি করা হয়েছে। তিনি এবং তাঁক স্ত্রী গুরুতর ভাবে জখম অবস্থায় হাসপাতালে আছেন।
Published on: Jun 15, 2025 7:24 AM IST
1/5

Published on Jun 15, 2025 7:24 AM
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশে স্থানীয় সময় শনিবার ভোরে বন্দুকধারীর গুলিতে একজন নারী আইনপ্রণেতা ও তাঁর স্বামী নিহত হয়েছেন। একই বন্দুকধারীর হামলায় আরও একজন আইনপ্রণেতা ও তাঁর স্ত্রী গুরুতর ভাবে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এই হামলাটিকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' আখ্যা দিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ।
2/5

Published on Jun 15, 2025 7:24 AM
জানা গিয়েছে, এই হামলায় নিহত আইনপ্রণেতার নাম মেলিসা হর্টম্যান। তিনি ডেমোক্র্যাট ছিলেন। তিনি মিনেসোটার প্রাক্তন স্পিকার ছিলেন। বর্তমানে তিনি মিনেসোটার স্টেট রিপ্রেজেন্টেটিভ (ডেমোক্র্যাট - ব্রুকলিন পার্ক) ছিলেন। হামলায় মৃত্যু হয়েছে তাঁর স্বামী মার্ক। জানা গিয়েছে, নিজেদের বাড়িতেই হামলার শিকার হন মেলিসা এবং মার্ক। হামলাকারী পুলিশের পোশাকে এসে এই হামলা চালিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। (AP)
3/5
Published on Jun 15, 2025 7:24 AM
এদিকে নিজেদের বাড়িতে একই ধরনের হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন সেনেটর জন হফম্যান (ডেমোক্র্যাট - চ্যাম্পলিন) ও তাঁর স্ত্রী ইভেট। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার হয়েছে। এই হামলার সময় হফম্যানের কুকুরের ওপরও গুলি চালানো হয়েছিল বলে জানা যায়। পরে মিনেসোটার গভর্নর জানিয়েছেন, তিনি আশাবাদী যে হফম্যান দম্পতিকে বাঁচানো সম্ভব হতে পারে। (via REUTERS)
4/5

Published on Jun 15, 2025 7:24 AM
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন শ্বেতাঙ্গ পুরুষ, বাদামী চুল, নীল শার্ট এবং নীল প্যান্টের উপর কালো বডি আর্মার পরে আছে। আইন প্রয়োগকারী হিসাবে ভুয়ো পরিচয়ে সে এই দুই হামলা চালিয়েছে। অভিযুক্ত ব্যক্তির আসল নাম ভান্স বোয়েল্টার। পুলিশ সেই অভিযুক্তের ছবি প্রকাশ করেছে। (AP)
5/5

Published on Jun 15, 2025 7:24 AM
E-Paper

