Trump on Iran: ইরানে কি হামলা চালাবে আমেরিকা? হেয়ালি মেশানো জবাব ট্রাম্পের

ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা কি প্রবেশ করবে? এই প্রশ্নের জাববে হেয়ালি মেশানো বক্তব্য তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উদ্দেশে তিনি দিলেন কোন বার্তা?

Published on: Jun 19, 2025 7:44 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ইরানের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি এটা (হামলা) করতেও পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে চলেছি। আমি আপনাকে বলতে পারি যে ইরানের অনেক সমস্যায় রয়েছে এবং তারা আলোচনা করতে চায়। কিন্তু আমার তাহলে প্রশ্ন, দুই সপ্তাহ আগে তারা কেন আমার সঙ্গে আলোচনায় বসল না?'  (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 7:44 AM

ইরানের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি এটা (হামলা) করতেও পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে চলেছি। আমি আপনাকে বলতে পারি যে ইরানের অনেক সমস্যায় রয়েছে এবং তারা আলোচনা করতে চায়। কিন্তু আমার তাহলে প্রশ্ন, দুই সপ্তাহ আগে তারা কেন আমার সঙ্গে আলোচনায় বসল না?' (Bloomberg)

2/5
ট্রাম্প আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ত্যাগ করার জন্য খুব একটা দেরি হয়নি এবং আগামী সপ্তাহ 'খুবই বড়' হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, 'কোনও কিছুর জন্যে খুব একটা বেশি দেরি হয়নি।' এর আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। যদিও সেই হুঁশিয়ারি উড়িয়ে পালটা হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এই আবহে আয়াতোল্লাহ আলি খামেনির হুমকির জবাবও দিয়েছেন ট্রাম্প।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 7:44 AM

ট্রাম্প আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ত্যাগ করার জন্য খুব একটা দেরি হয়নি এবং আগামী সপ্তাহ 'খুবই বড়' হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের কথায়, 'কোনও কিছুর জন্যে খুব একটা বেশি দেরি হয়নি।' এর আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। যদিও সেই হুঁশিয়ারি উড়িয়ে পালটা হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এই আবহে আয়াতোল্লাহ আলি খামেনির হুমকির জবাবও দিয়েছেন ট্রাম্প। (REUTERS)

3/5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের ওপর মার্কিন সশস্ত্র বাহিনীর হামলার নির্দেশ দিতেও পারেন আবার নাও দিতে পারেন। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান অনেক সমস্যায় আছে এবং আলোচনায় বসতে চায়।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 7:44 AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের ওপর মার্কিন সশস্ত্র বাহিনীর হামলার নির্দেশ দিতেও পারেন আবার নাও দিতে পারেন। হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান অনেক সমস্যায় আছে এবং আলোচনায় বসতে চায়। (REUTERS)

4/5
ট্রাম্প বলেন, 'ইরান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা আত্মসমর্পণ না করলে তাদের জন্য শুভকামনা রইল।' এর আগে খামেনি আমেরিকার উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইসলামিক প্রজাতন্ত্রকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে কোনও হামলা করলে তা আমেরিকার জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 7:44 AM

ট্রাম্প বলেন, 'ইরান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা আত্মসমর্পণ না করলে তাদের জন্য শুভকামনা রইল।' এর আগে খামেনি আমেরিকার উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইসলামিক প্রজাতন্ত্রকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে কোনও হামলা করলে তা আমেরিকার জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। (AFP)

5/5
এদিকে ট্রাম্পের আল্টিমেটামকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে এক ভাষণে খামেনি বলেন, 'এই জাতি কখনও আত্মসমর্পণ করবে না।' তিনি বলেন, 'আমেরিকার জানা উচিত, যেকোনও সামরিক হস্তক্ষেপ থেকে দূরে থাকা। এমনটা না করলে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।' এর আগে আবার মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, 'খামেনি কোথায় লুকিয়ে আছেন তা যুক্তরাষ্ট্র জানে কিন্তু 'আপাতত' তাঁকে হত্যা করতে চায় না।'   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 19, 2025 7:44 AM

এদিকে ট্রাম্পের আল্টিমেটামকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে এক ভাষণে খামেনি বলেন, 'এই জাতি কখনও আত্মসমর্পণ করবে না।' তিনি বলেন, 'আমেরিকার জানা উচিত, যেকোনও সামরিক হস্তক্ষেপ থেকে দূরে থাকা। এমনটা না করলে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।' এর আগে আবার মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, 'খামেনি কোথায় লুকিয়ে আছেন তা যুক্তরাষ্ট্র জানে কিন্তু 'আপাতত' তাঁকে হত্যা করতে চায় না।' (AP)

Related Photos