Trump on India & Pak Deal: ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে মুখ খুললেন ট্রাম্প, সাথে বললেন- 'পাকিস্তানিরা আমেরিকায় আসছে'

বাণিজ্য চুক্তি করার জন্য পাকিস্তানি কর্মকর্তারা আমেরিকায় যাচ্ছেন বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প নিজে। এদিকে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি শীঘ্রই হতে পারে বলেও ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Published on: May 31, 2025 12:46 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ভারত ও আমেরিকার মধ্যে যদি কোনও চুক্তি হয়, তাহলে তা হবে বড় চুক্তি। এমনই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে তিনি এও জানান, বাণিজ্য চুক্তি করার জন্য পাকিস্তানি কর্মকর্তারাও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। একই সঙ্গে ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত হলে এই দুই দেশের কারও সঙ্গেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না।   (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 12:46 PM

ভারত ও আমেরিকার মধ্যে যদি কোনও চুক্তি হয়, তাহলে তা হবে বড় চুক্তি। এমনই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে তিনি এও জানান, বাণিজ্য চুক্তি করার জন্য পাকিস্তানি কর্মকর্তারাও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। একই সঙ্গে ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত হলে এই দুই দেশের কারও সঙ্গেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না। (Bloomberg)

2/5
জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'পাকিস্তানের প্রতিনিধিরা আগামী সপ্তাহে আমেরিকা সফরে আসছেন। আমরা ভারতের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু এই দুই দেশ যদি যুদ্ধে জড়ায়, তাহলে কোনও চুক্তিতে আমার কোনও আগ্রহ থাকবে না।'  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 12:46 PM

জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'পাকিস্তানের প্রতিনিধিরা আগামী সপ্তাহে আমেরিকা সফরে আসছেন। আমরা ভারতের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু এই দুই দেশ যদি যুদ্ধে জড়ায়, তাহলে কোনও চুক্তিতে আমার কোনও আগ্রহ থাকবে না।' (AFP)

3/5
এদিকে ফের বিতর্কিত দাবি করে ভারত ও পাকিস্তানের সংঘাত থামানোর কৃতিত্ব নিজেকে দিলেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল ট্রাম্প বলেন, 'আমরা বাণিজ্য নিয়ে কথা বলেছি এবং বলেছি, আমরা এমন লোকদের সঙ্গে বাণিজ্য করতে পারি না যারা একে অপরের দিকে গুলি চালাচ্ছে এবং সম্ভবত পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে।' যদিও এর আগে ভারত স্পষ্ট ভাবে ট্রাম্পের দাবি খারিজ করে দিলেও নিজের অবস্থানে অনড় থেকে বিতর্ক বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 12:46 PM

এদিকে ফের বিতর্কিত দাবি করে ভারত ও পাকিস্তানের সংঘাত থামানোর কৃতিত্ব নিজেকে দিলেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল ট্রাম্প বলেন, 'আমরা বাণিজ্য নিয়ে কথা বলেছি এবং বলেছি, আমরা এমন লোকদের সঙ্গে বাণিজ্য করতে পারি না যারা একে অপরের দিকে গুলি চালাচ্ছে এবং সম্ভবত পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে।' যদিও এর আগে ভারত স্পষ্ট ভাবে ট্রাম্পের দাবি খারিজ করে দিলেও নিজের অবস্থানে অনড় থেকে বিতর্ক বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (REUTERS)

4/5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমরা ভারত-পাকিস্তানকে লড়াই থেকে বিরত রেখেছি। আমি বিশ্বাস করি এর জেরে পারমাণবিক বিপর্যয়ে পরিণত হতে পারত।' ট্রাম্প বলেন, 'আমি ভারতের নেতাদের, পাকিস্তানের নেতাদের ধন্যবাদ জানাতে চাই এবং আমি আমার জনগণকেও ধন্যবাদ জানাতে চাই।'  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 12:46 PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমরা ভারত-পাকিস্তানকে লড়াই থেকে বিরত রেখেছি। আমি বিশ্বাস করি এর জেরে পারমাণবিক বিপর্যয়ে পরিণত হতে পারত।' ট্রাম্প বলেন, 'আমি ভারতের নেতাদের, পাকিস্তানের নেতাদের ধন্যবাদ জানাতে চাই এবং আমি আমার জনগণকেও ধন্যবাদ জানাতে চাই।' (AP)

5/5
ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানের নেতারা হলেন 'মহান'। 'তারা বুঝেছেন এবং আমার সঙ্গে একমত হয়েছেন। এরপর সবকিছু থেমে গেছে।' এরপর মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমরা অন্যদেরও লড়াই করা থেকে বিরত রাখছি, কারণ শেষ পর্যন্ত আমরা যে কারও চেয়ে ভাল লড়াই করতে পারি। আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক বাহিনী রয়েছে। আমাদের কাছে বিশ্বের শ্রেষ্ঠ নেতা রয়েছে।'  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 31, 2025 12:46 PM

ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানের নেতারা হলেন 'মহান'। 'তারা বুঝেছেন এবং আমার সঙ্গে একমত হয়েছেন। এরপর সবকিছু থেমে গেছে।' এরপর মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমরা অন্যদেরও লড়াই করা থেকে বিরত রাখছি, কারণ শেষ পর্যন্ত আমরা যে কারও চেয়ে ভাল লড়াই করতে পারি। আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক বাহিনী রয়েছে। আমাদের কাছে বিশ্বের শ্রেষ্ঠ নেতা রয়েছে।' (AFP)

Related Photos