India could retaliate against USA: দাদাগিরির বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে ভারত! আমেরিকাকে বোঝানো হবে তাদের ভাষাতেই?

শুল্ক নিয়ে আমেরিকার দাদাগিরিতে নাজেহাল গোটা বিশ্ব। ইস্পাতের ওপর আরোপ করা আমদানি শুল্কের জেরে ভুক্তভোগী ভারতও। এই আবহে দিল্লি এবার পালটা পদক্ষেপ করতে পারে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে।

Published on: Jun 2, 2025 6:41 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/7
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর চড়া আমদানি শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) গত ৯ মে ভারত নোটিশ জারি করেছিল। সেই নোটিশ প্রত্যাখ্যান করেছে আমেরিকা। এই আবহে ভারত পালটা জবাব দিতে চাইছে বলে দাবি করা হল রিপোর্টে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 6:41 AM

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর চড়া আমদানি শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) গত ৯ মে ভারত নোটিশ জারি করেছিল। সেই নোটিশ প্রত্যাখ্যান করেছে আমেরিকা। এই আবহে ভারত পালটা জবাব দিতে চাইছে বলে দাবি করা হল রিপোর্টে।

2/7
বর্তমান পরিপ্রেক্ষিতে ভারত আমেরিকাকে দেওয়া বাণিজ্যিক ছাড় প্রত্যাহার করার কথা ভাবছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। পাশাপাশি আমেরিকা থেকে আসা ধাতুর ওপর চড়া হারে শুল্ক চাপানোরও ভাবনাচিন্তা করছে দিল্লি। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন ট্রাম্প। গত ৩০ মে ইস্পাতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। নয়া হারে শুল্ক প্রযোজ্য হবে ৪ জুন থেকে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 6:41 AM

বর্তমান পরিপ্রেক্ষিতে ভারত আমেরিকাকে দেওয়া বাণিজ্যিক ছাড় প্রত্যাহার করার কথা ভাবছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। পাশাপাশি আমেরিকা থেকে আসা ধাতুর ওপর চড়া হারে শুল্ক চাপানোরও ভাবনাচিন্তা করছে দিল্লি। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন ট্রাম্প। গত ৩০ মে ইস্পাতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। নয়া হারে শুল্ক প্রযোজ্য হবে ৪ জুন থেকে।

3/7
এই আবহে গত ৯ মে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থাকে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিল যে আমেরিকাকে দেওয়া বাণিজ্যিক ছাড় প্রত্যাহার করতে পারে তারা। নোটিশ জারির ৩০ দিন পর থেকে সেই পদক্ষেপ কার্যকর করার কথা বলা হয়েছিল সেই নোটিশে। এর অর্থ, ৮ জুন থেকে আমেরিকাকে দেওয়া বাণিজ্যিক ছাড় প্রত্যাহার করতে পারে ভারত।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 6:41 AM

এই আবহে গত ৯ মে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থাকে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিল যে আমেরিকাকে দেওয়া বাণিজ্যিক ছাড় প্রত্যাহার করতে পারে তারা। নোটিশ জারির ৩০ দিন পর থেকে সেই পদক্ষেপ কার্যকর করার কথা বলা হয়েছিল সেই নোটিশে। এর অর্থ, ৮ জুন থেকে আমেরিকাকে দেওয়া বাণিজ্যিক ছাড় প্রত্যাহার করতে পারে ভারত।

4/7
এদিকে গত ২২ মে ভারতের নোটিশের জবাব দিয়েছে আমেরিকা। তাদের বক্তব্য, বহুপাক্ষিক বাণিজ্য নীতির সঙ্গে ভারতের প্রস্তাপ সামঞ্জস্যপূর্ণ নয়। ভারতের নোটিশের কোনও ভিত্তি নেই বলেও দাবি করেছে আমেরিকা। এদিকে এই বিষয়ে দিল্লির সঙ্গে বৈঠক করতেও অস্বীকার করেছে আমেরিকা। এই নিয়ে আপাতত দিল্লির কোর্টেই বল ঠেলে দিয়েছে ওয়াশিংটন।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 6:41 AM

এদিকে গত ২২ মে ভারতের নোটিশের জবাব দিয়েছে আমেরিকা। তাদের বক্তব্য, বহুপাক্ষিক বাণিজ্য নীতির সঙ্গে ভারতের প্রস্তাপ সামঞ্জস্যপূর্ণ নয়। ভারতের নোটিশের কোনও ভিত্তি নেই বলেও দাবি করেছে আমেরিকা। এদিকে এই বিষয়ে দিল্লির সঙ্গে বৈঠক করতেও অস্বীকার করেছে আমেরিকা। এই নিয়ে আপাতত দিল্লির কোর্টেই বল ঠেলে দিয়েছে ওয়াশিংটন।

5/7
এহেন পরিস্থিতিতে ভারতের পরবর্তী সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে জানতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে চিঠি দিয়েছিল হিন্দুস্তান টাইমস। তবে এখনও এই বিষয়ে তারা কোনও জবাব দেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুত সরকারের উচ্চপদস্থ আমলাদের অনেকে দাবি করেছেন, চলমান বাণিজ্য আলোচনার আবহে আমেরিকা যদি ভারতকে মেটালের ক্ষেত্রে অগ্রাধিকার না দেয়, তাহলে ভারত পালটা পদক্ষেপ করতে পারে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 6:41 AM

এহেন পরিস্থিতিতে ভারতের পরবর্তী সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে জানতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে চিঠি দিয়েছিল হিন্দুস্তান টাইমস। তবে এখনও এই বিষয়ে তারা কোনও জবাব দেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুত সরকারের উচ্চপদস্থ আমলাদের অনেকে দাবি করেছেন, চলমান বাণিজ্য আলোচনার আবহে আমেরিকা যদি ভারতকে মেটালের ক্ষেত্রে অগ্রাধিকার না দেয়, তাহলে ভারত পালটা পদক্ষেপ করতে পারে।

6/7
উল্লেখ্য, বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে দুই দেশই সমান আগ্রহ দেখাচ্ছে। এই আবহে জুন মাসেই প্রাথমিক চুক্তিও হতে পারে বলে দাবি করা হচ্ছে। আমেরিকার একটি দল এই মর্মে দিল্লি আসবে আগামী সপ্তাহে। তে এই সবের মাঝেই আমেরিকার ইস্পাতের ওপর ধার্য শুল্ক কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। ২০২৪-২৫ অর্থবর্ষে আমেরিকায় ৪.৫৬ বিলিয়ন ডলারের ইস্পাত, লোহা এবং অ্যালুমিনিয়ামের পণ্য রফতানি করেছিল ভারত।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 6:41 AM

উল্লেখ্য, বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে দুই দেশই সমান আগ্রহ দেখাচ্ছে। এই আবহে জুন মাসেই প্রাথমিক চুক্তিও হতে পারে বলে দাবি করা হচ্ছে। আমেরিকার একটি দল এই মর্মে দিল্লি আসবে আগামী সপ্তাহে। তে এই সবের মাঝেই আমেরিকার ইস্পাতের ওপর ধার্য শুল্ক কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। ২০২৪-২৫ অর্থবর্ষে আমেরিকায় ৪.৫৬ বিলিয়ন ডলারের ইস্পাত, লোহা এবং অ্যালুমিনিয়ামের পণ্য রফতানি করেছিল ভারত।

7/7
এর আগে বাইডেন প্রশাসন ২০১৮ সালে কিছু স্টিল পণ্যের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছিল। যার জাবে ভারত ২০১৯ সালে আমেরিকার ২৮টি পণ্যের ওপর পালটা শুল্ক চাপিয়েছিল। পরে অবশ্য দুই পক্ষ আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করেছিল। এই আবহে ২০২৩ সালে ভারতকে আমেরিকার স্টিল মার্কেটে প্রবেশাধিকারি দিয়েছিল ওয়াশিংটন। আর মার্কিন পণ্যে আরোপ করা শুল্ক প্রত্যাহার করেছিল দিল্লি।   (HT_PRINT)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 2, 2025 6:41 AM

এর আগে বাইডেন প্রশাসন ২০১৮ সালে কিছু স্টিল পণ্যের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছিল। যার জাবে ভারত ২০১৯ সালে আমেরিকার ২৮টি পণ্যের ওপর পালটা শুল্ক চাপিয়েছিল। পরে অবশ্য দুই পক্ষ আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করেছিল। এই আবহে ২০২৩ সালে ভারতকে আমেরিকার স্টিল মার্কেটে প্রবেশাধিকারি দিয়েছিল ওয়াশিংটন। আর মার্কিন পণ্যে আরোপ করা শুল্ক প্রত্যাহার করেছিল দিল্লি। (HT_PRINT)

Related Photos