স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ স্থগিত থাকা নিয়ে বড় ইঙ্গিত, কী বলল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট?

দু'দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িক ভাবে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ বন্ধ করে দেয় বিভিন্ন দেশের দূতাবাসে। এই আবহে বহু আন্তর্জাতিক পড়ুয়ার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সেই ইস্যুতে এবার বড় ইঙ্গিত দিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস।

Published on: May 30, 2025 10:26 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে আমেরিকা। তবে এই বিষয়টি সংক্ষিপ্ত হবে বলে ইঙ্গিত দিল মার্কিন বিদেশ দফতর। ভিসা আবেদনকারীদের সামাজিক মিডিয়া কার্যকলাপের তদন্ত জোরদার করছে আমেরিকা। এই আবহে সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই ফের ভিসা ইস্যু করা শুরু করতে পারে আমেরিকা।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 10:26 AM

বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে আমেরিকা। তবে এই বিষয়টি সংক্ষিপ্ত হবে বলে ইঙ্গিত দিল মার্কিন বিদেশ দফতর। ভিসা আবেদনকারীদের সামাজিক মিডিয়া কার্যকলাপের তদন্ত জোরদার করছে আমেরিকা। এই আবহে সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই ফের ভিসা ইস্যু করা শুরু করতে পারে আমেরিকা। (AFP)

2/5
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস শিক্ষার্থীদের ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে উৎসাহিত করে বলেন, 'যদি ভিসা আবেদনের ইন্টারভিউ কয়েক সপ্তাহ বা মাস স্থগিত থাকত, তাহলে আমি ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সুপারিশ করতাম না।' তিনি সাংবাদিকদের বলেন, 'আমি আপনাদের বলতে পারি যে সম্ভবত খুব শীঘ্রই ঘটতে চলেছে।'  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 10:26 AM

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস শিক্ষার্থীদের ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে উৎসাহিত করে বলেন, 'যদি ভিসা আবেদনের ইন্টারভিউ কয়েক সপ্তাহ বা মাস স্থগিত থাকত, তাহলে আমি ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সুপারিশ করতাম না।' তিনি সাংবাদিকদের বলেন, 'আমি আপনাদের বলতে পারি যে সম্ভবত খুব শীঘ্রই ঘটতে চলেছে।' (AFP)

3/5
উল্লেখ্য, দু'দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িক ভাবে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ বন্ধ করে দেয় বিভিন্ন দেশের দূতাবাসে। এই আবহে বহু আন্তর্জাতিক পড়ুয়ার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং নিয়ে আরও কঠোর বিধান আনছে ট্রাম্প প্রশাসন। এই আবহে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় পড়ুয়ারাই। প্রতিবছর প্রায় কয়েক লাখ ভারতীয় পড়ুয়া মার্কিন মুলুকে পাড়ি দেন পড়াশোনার জন্য।  (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 10:26 AM

উল্লেখ্য, দু'দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িক ভাবে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ বন্ধ করে দেয় বিভিন্ন দেশের দূতাবাসে। এই আবহে বহু আন্তর্জাতিক পড়ুয়ার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং নিয়ে আরও কঠোর বিধান আনছে ট্রাম্প প্রশাসন। এই আবহে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় পড়ুয়ারাই। প্রতিবছর প্রায় কয়েক লাখ ভারতীয় পড়ুয়া মার্কিন মুলুকে পাড়ি দেন পড়াশোনার জন্য। (REUTERS)

4/5
রিপোর্ট অনুযায়ী, একটি কূটনৈতিক বার্তার মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলিকে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। এই নিষেধাজ্ঞা নির্দিষ্ট ভাবে ভারতীয়দের জন্য কার্যকর না হলেও এতে প্রভাবিত হতে চলেছেন বহু ভারতীয়।   (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 10:26 AM

রিপোর্ট অনুযায়ী, একটি কূটনৈতিক বার্তার মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলিকে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। এই নিষেধাজ্ঞা নির্দিষ্ট ভাবে ভারতীয়দের জন্য কার্যকর না হলেও এতে প্রভাবিত হতে চলেছেন বহু ভারতীয়। (AFP)

5/5
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভারত থেকে ৩ লাখ ৩১ হাজার ৬০২ জন পড়ুয়া বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তি হয়েছিলেন। এর ফলে মার্কিন মুলুকে বিদেশি পড়ুয়াদের মধ্যে ভারতীয়রাই একনম্বরে চলে গিয়েছিলেন। ভারতীয়রা পিছনে ফেলে দিয়েছিল চিনাদের।  (AFP)expand-iconView Photos in a new improved layout
Published on May 30, 2025 10:26 AM

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভারত থেকে ৩ লাখ ৩১ হাজার ৬০২ জন পড়ুয়া বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তি হয়েছিলেন। এর ফলে মার্কিন মুলুকে বিদেশি পড়ুয়াদের মধ্যে ভারতীয়রাই একনম্বরে চলে গিয়েছিলেন। ভারতীয়রা পিছনে ফেলে দিয়েছিল চিনাদের। (AFP)

Related Photos