US Tariff Threat Letter to 12 Countries: মোদীকে হুমকি দিয়ে চিঠি লিখবেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্টের কথায় জল্পনা তুঙ্গে
১২টি দেশকে চিঠি দিয়ে শুল্ক বা চুক্তির মধ্যে থেকে একটি বিকল্প বেছে নেওয়ার জন্য 'শেষ সুযোগ' দেবেন ডোনাল্ড ট্রাম্প। এই মর্মে তিনি চিঠি পাঠাবেন আগামী ১২ জুলাই। সেই ১২টি দেশের তালিকায় কি ভারও আছে?
Published on: Jul 7, 2025 8:30 AM IST
1/5

Published on Jul 7, 2025 8:30 AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার দাবি করলেন, তিনি ১২টি দেশকে চিঠি দিয়ে শুল্ক বা চুক্তির মধ্যে থেকে একটি বিকল্প বেছে নেওয়ার জন্য 'শেষ সুযোগ' দেবেন। তবে কোন কোন দেশকে উদ্দেশ্য করে এই চিঠি পাঠানো হয়েছে তা এখনও প্রকাশ করেননি ট্রাম্প। তবে এর আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, চুক্তি না করলে শুল্ক এখন ৭০ শতাংশের বেশি হতে পারে। ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। এদিকে ট্রাম্পের চিঠি পাঠানো হবে ১২ জুলাই। চিঠিগুলি নাকি ইতিমধ্যেই সই করেছেন ট্রাম্প।
2/5
Published on Jul 7, 2025 8:30 AM
এদিকে ট্রাম্প বারবার বলে আসছেন ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি হবে। তবে ভারত কোনও তাড়াহুড়োতে যেতে চাইছে না। এই বিষয়ে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেছেন, কোনও সময়সীমা নয়, ভারত শুধুমাত্র নিজের স্বার্থ দেখে তারপর চুক্তি করবে। এই আবহে ট্রাম্পের সেই ১২ দেশের তালিকায় ভারত আছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
3/5

Published on Jul 7, 2025 8:30 AM
রাশিয়া থেকে তেল ও জ্বালানি পণ্য কেনা চিন ও ভারতের মতো দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে সেনেটে একটি বিল অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম এই বিলটি স্পন্সর করেন।
4/5

Published on Jul 7, 2025 8:30 AM
এই বিষয়ে অবগত এক হোয়াইট হাউজ কর্মকর্তা নাকি বলেছেন, 'এই তালিকায় (চিঠি পাওয়া ১২ দেশ) ভারতের নাম থাকলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ চলতি বছরের মার্চ থেকে চলতি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা হচ্ছে। তবে সেই সব বৈঠকের ফলাফল ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী হয়নি।'
5/5

Published on Jul 7, 2025 8:30 AM
E-Paper

