US Tariff Threat to BRICS: নাম না করে 'আমেরিকার নিন্দায় সামিল' মোদী, পালটা ভয় দেখালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের নাম না নিয়েই ব্রিকসের শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে সমালোচনা করা হয়েছিল আমেরিকার। ইরানে হামলা থেকে একতরফা শুল্ক নিয়ে ব্রিকসের দেশগুলি একমত হয়ে নিন্দা জানায়। তাতে সামিল ভারতও। এই আবহে ‘আমেরিকাবিরোধী’ দেশগুলির বিরুদ্ধে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

Published on: Jul 7, 2025 9:14 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
উল্লেখ্য, ব্রিকস ২০২৫ সম্মেলনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সামরিক হামলার নিন্দা জানানো হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নাম না নিয়েই একতরফা শুল্ক চাপানোর বিষয় নিয়েও নিন্দা জানানো হয়েছে। এই আবহে মার্কিন রাষ্ট্রপতি ঘোষণা করেন, ব্রিকসের নীতি অনুসরণ করা দেশগুলির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।   (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 9:14 AM

উল্লেখ্য, ব্রিকস ২০২৫ সম্মেলনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সামরিক হামলার নিন্দা জানানো হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নাম না নিয়েই একতরফা শুল্ক চাপানোর বিষয় নিয়েও নিন্দা জানানো হয়েছে। এই আবহে মার্কিন রাষ্ট্রপতি ঘোষণা করেন, ব্রিকসের নীতি অনুসরণ করা দেশগুলির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। (AP)

2/4
এবার আরও এক শুল্ক জুজু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তাঁর নিশানায় ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি। ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হতে না হতেই ট্রাম্প বললেন, ব্রিকস নীতির সঙ্গে যুক্ত দেশগুলো 'আমেরিকাবিরোধী' হলে তাদের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হবে। প্রসঙ্গত, এই ব্রিকস গোষ্ঠীতে ভারত, রাশিয়া, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আছে।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 9:14 AM

এবার আরও এক শুল্ক জুজু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তাঁর নিশানায় ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি। ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হতে না হতেই ট্রাম্প বললেন, ব্রিকস নীতির সঙ্গে যুক্ত দেশগুলো 'আমেরিকাবিরোধী' হলে তাদের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হবে। প্রসঙ্গত, এই ব্রিকস গোষ্ঠীতে ভারত, রাশিয়া, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আছে। (REUTERS)

3/4
ব্রিকসের যৌথ ঘোষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে 'নির্বিচারে শুল্ক বৃদ্ধির' সমালোচনা করা হয়েছিল। সেই বিবৃতিতে আরও যোগ করা হয়েছিল যে এই ধরনের পদক্ষেপগুলি বিশ্ব বাণিজ্যকে দুর্বল করে এবং বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে ব্যাহত করে। আমেরিকার এই একতরফা শুল্কের জেরে বিশ্ব শেয়ার মার্কেটেও বিগত মাসগুলিতে ধস নেমেছিল। এমনকী আমেরিকাতে এই শুল্কের জেরে মন্দা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   (Bloomberg)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 9:14 AM

ব্রিকসের যৌথ ঘোষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে 'নির্বিচারে শুল্ক বৃদ্ধির' সমালোচনা করা হয়েছিল। সেই বিবৃতিতে আরও যোগ করা হয়েছিল যে এই ধরনের পদক্ষেপগুলি বিশ্ব বাণিজ্যকে দুর্বল করে এবং বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে ব্যাহত করে। আমেরিকার এই একতরফা শুল্কের জেরে বিশ্ব শেয়ার মার্কেটেও বিগত মাসগুলিতে ধস নেমেছিল। এমনকী আমেরিকাতে এই শুল্কের জেরে মন্দা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Bloomberg)

4/4
সাম্প্রতিককালে আমেরিকা একতরফা ভাবে সকল দেশের বিরুদ্ধে শুল্ক আরোপ করে চলেছে। এই আবহে ব্রিকসের স্পষ্ট বক্তব্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ছাড়া অন্য যে কোনও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে ব্রিকস দেশগুলি। এদিকে ইতিমধ্যেই বেশ কিছু দেশের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি সম্পন্ন করে ফেলেছে। ভারতের সঙ্গেও আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হবে হবে করেও এখনও হয়ে ওঠেনি।  (PMO)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 9:14 AM

সাম্প্রতিককালে আমেরিকা একতরফা ভাবে সকল দেশের বিরুদ্ধে শুল্ক আরোপ করে চলেছে। এই আবহে ব্রিকসের স্পষ্ট বক্তব্য, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ছাড়া অন্য যে কোনও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে ব্রিকস দেশগুলি। এদিকে ইতিমধ্যেই বেশ কিছু দেশের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি সম্পন্ন করে ফেলেছে। ভারতের সঙ্গেও আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হবে হবে করেও এখনও হয়ে ওঠেনি। (PMO)

Related Photos