US Tariff Update: ভারতের পড়শির ওপর ৩০% শুল্ক চাপালেন ট্রাম্প, চিঠিতে ভুল নাম লিখলেন রাষ্ট্রপ্রধানের
আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, শ্রীলঙ্কা, লিবিয়া, মলদোভা ও ফিলিপিন্সের বিরুদ্ধে এবার শুল্ক পত্রবোমা ডোনাল্ড ট্রাম্পের। এর মধ্যে শ্রীলঙ্কাকে লেখা চিঠিতে তিনি প্রেসিডেন্টের নাম ভুল লিখলেন।
Published on: Jul 10, 2025 7:29 AM IST
1/5

Published on Jul 10, 2025 7:29 AM
এছাড়া আলজেরিয়ার ওপর ৩০ শতাংশ, ব্রুনাইয়ে ২৫ শতাংশ, লিবিয়ার ওপর ৩০ শতাংশ, ফিলিপিন্সের ওপর ২০ শতাংশ এবং মলদোভার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে। (Bloomberg)
2/5

Published on Jul 10, 2025 7:29 AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আরও বেশ কয়েকটি দেশের ওপর শুল্ক চাপিয়ে পত্রবোমা ফাটিয়েছেন। বুধবার সাতটি দেশকে শুল্কারোপের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে আলজেরিয়া, ব্রুনেই, ইরাক, শ্রীলঙ্কা, লিবিয়া, মলদোভা ও ফিলিপিন্স। এসব দেশের ওপর ২০ থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করা হয়েছে। (HT_PRINT)
3/5

Published on Jul 10, 2025 7:29 AM
এর আগে সোমবার ১৪টি দেশকে এ ধরনের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের পাঠানো এক চিঠিতে ইরাক ও শ্রীলঙ্কার ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করা হয়েছে। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে লেখা চিঠিতে তাঁর নাম ভুল লিখেছেন ট্রাম্প। অনুরা দিশানায়েকের নাম সেই চিঠিতে লেখা 'অরুণা'। (Bloomberg)
4/5

Published on Jul 10, 2025 7:29 AM
এর আগে সোমবার আমেরিকার 'বন্ধু' জাপানসহ ১৪টি দেশকে শুল্ক সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কাজাখস্তান, লাওস, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া। এসব দেশের ওপর ২৫ থেকে ৪০ শতাংশ কর আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। (Bloomberg)
5/5

Published on Jul 10, 2025 7:29 AM
E-Paper

