USA Los Angeles Riot Latest Update: ন্যাশনাল গার্ডে হয়নি কাজ, এবার লস অ্যাঞ্জেলেসে ৭০০ মেরিন পাঠালেন ট্রাম্প

ন্যাশনাল গার্ড মোতায়েনে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। এই আবহে লস অ্যাঞ্জেলেসে এবার মেরিন পাঠাল ট্রাম্প প্রশাসন। এমনই দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে।

Published on: Jun 10, 2025 6:45 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
রবিবার লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ থামাতে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েনের বেনজির সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতে সোমবারও পরিস্থিতি শান্ত হয়নি। সপ্তাহের প্রথম কর্মদিবসেও হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। এই আবহে এবার লস অ্যাঞ্জেলেসে ৭০০ মেরিন পাঠানো হল। মেরিন যে পাঠানো হতে পারে, তা আগেই অবশ্য দাবি করেছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। (Getty Images via AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 6:45 AM

রবিবার লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ থামাতে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েনের বেনজির সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাতে সোমবারও পরিস্থিতি শান্ত হয়নি। সপ্তাহের প্রথম কর্মদিবসেও হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। এই আবহে এবার লস অ্যাঞ্জেলেসে ৭০০ মেরিন পাঠানো হল। মেরিন যে পাঠানো হতে পারে, তা আগেই অবশ্য দাবি করেছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। (Getty Images via AFP)

2/5
উল্লেখ্য, বিগত বেশ কয়েক দিন ধরেই তীব্র বিক্ষোভ চলছে লস অ্যাঞ্জেলেস জুড়ে। যেখানে যেখানে পুলিশ বাধা দিয়েছিল, সেখানে প্রতিবাদীদের সঙ্গে পুলিশের সংঘাতও হয়েছে। তবে এই আন্দোলনের তৃতীয় দিনে ন্যাশনাল গার্ড মোতায়েন হতেই পরিস্থিতি যেন আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। ফেডারেল বাহিনীর ৩০০ জওয়ান লস অ্যাঞ্জেলেসে পৌঁছলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভের সঞ্চার হয়। আগুন জ্বলে রাস্তায়। তবে ট্রাম্প পিছ পা হচ্ছে না তাতে। বরং আরও কড়া হাতে বিক্ষোভ দমাতে এবার লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হল ৭০০ মেরিন। (Getty Images via AFP)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 6:45 AM

উল্লেখ্য, বিগত বেশ কয়েক দিন ধরেই তীব্র বিক্ষোভ চলছে লস অ্যাঞ্জেলেস জুড়ে। যেখানে যেখানে পুলিশ বাধা দিয়েছিল, সেখানে প্রতিবাদীদের সঙ্গে পুলিশের সংঘাতও হয়েছে। তবে এই আন্দোলনের তৃতীয় দিনে ন্যাশনাল গার্ড মোতায়েন হতেই পরিস্থিতি যেন আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। ফেডারেল বাহিনীর ৩০০ জওয়ান লস অ্যাঞ্জেলেসে পৌঁছলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভের সঞ্চার হয়। আগুন জ্বলে রাস্তায়। তবে ট্রাম্প পিছ পা হচ্ছে না তাতে। বরং আরও কড়া হাতে বিক্ষোভ দমাতে এবার লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হল ৭০০ মেরিন। (Getty Images via AFP)

3/5
এর মাঝেও রবিবার শ'য়ে শ'য়ে মানুষ লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারের সামনে এসে জড়ো হয়। ন্যাশনাল গার্ডের উদ্দেশে 'গো হোম' স্লোগান তোলেন তারা। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। এরপর রবার বুলেটও ছুড়তে শুরু করে এলএ পুলিশ। এরপরই সেই বিক্ষোভকারীরা গিয়ে ১০১ নং ফ্রিওয়ে অবরোধ করে। পরে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল এসে সেই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরায়।  (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 6:45 AM

এর মাঝেও রবিবার শ'য়ে শ'য়ে মানুষ লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারের সামনে এসে জড়ো হয়। ন্যাশনাল গার্ডের উদ্দেশে 'গো হোম' স্লোগান তোলেন তারা। সেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। এরপর রবার বুলেটও ছুড়তে শুরু করে এলএ পুলিশ। এরপরই সেই বিক্ষোভকারীরা গিয়ে ১০১ নং ফ্রিওয়ে অবরোধ করে। পরে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল এসে সেই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরায়। (REUTERS)

4/5
এদিকে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর তথা ডেমোক্র্যাট নেতা গ্যাভিন নিউসম। তিনি দাবি করেছেন, লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করায় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। পাশাপাশি তাঁর আরও দাবি, এভাবে একতরফা ভাবে ন্যাশনাল গার্ড মোতায়েন করে প্রদেশের ক্ষমতায় হস্তক্ষেপ করছে ফেডারেল প্রশাসন। এই আবহে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করার আবেদন জানান তিনি। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার পথে হাঁটছেন তিনি। এই সবের মাঝে ট্রাম্প আবার ক্যালিফোর্নিয়ার গভর্নরের গ্রেফতারির দাবি জানিয়েছেন।    (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 6:45 AM

এদিকে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি লিখেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর তথা ডেমোক্র্যাট নেতা গ্যাভিন নিউসম। তিনি দাবি করেছেন, লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করায় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। পাশাপাশি তাঁর আরও দাবি, এভাবে একতরফা ভাবে ন্যাশনাল গার্ড মোতায়েন করে প্রদেশের ক্ষমতায় হস্তক্ষেপ করছে ফেডারেল প্রশাসন। এই আবহে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করার আবেদন জানান তিনি। পাশাপাশি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার পথে হাঁটছেন তিনি। এই সবের মাঝে ট্রাম্প আবার ক্যালিফোর্নিয়ার গভর্নরের গ্রেফতারির দাবি জানিয়েছেন। (REUTERS)

5/5
এর আগে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের কোথাও কোথাও কিছু পুলিশ ঘোড়ার পিঠে করে রাস্তায় টহল দিচ্ছিল এই দাঙ্গা পরিস্থিতি সামাল দিতে। অনেক পুলিশকে আবার দাঙ্গা প্রতিরোধকারী সরঞ্জাম নিয়ে ফেডারেল বিল্ডিংগুলি রক্ষার জন্য মোতায়েন করা হয়েছিল। সেখানে ন্যাশনাল গার্ডও মোতায়েন ছিল। এদিকে সাম্প্রতিক দিনগুলিতে কিছু অভিবাসীকে যে আটক কেন্দ্রে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।   (REUTERS)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 6:45 AM

এর আগে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের কোথাও কোথাও কিছু পুলিশ ঘোড়ার পিঠে করে রাস্তায় টহল দিচ্ছিল এই দাঙ্গা পরিস্থিতি সামাল দিতে। অনেক পুলিশকে আবার দাঙ্গা প্রতিরোধকারী সরঞ্জাম নিয়ে ফেডারেল বিল্ডিংগুলি রক্ষার জন্য মোতায়েন করা হয়েছিল। সেখানে ন্যাশনাল গার্ডও মোতায়েন ছিল। এদিকে সাম্প্রতিক দিনগুলিতে কিছু অভিবাসীকে যে আটক কেন্দ্রে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। (REUTERS)

Related Photos