১৩৬০৭ কেজির বোমা ফেলে, মাটি ফুঁড়ে গুঁড়িয়ে দেয় ‘টার্গেট’, সেই বিমানকে ওড়াল US, নিশানায় ইরানের পরমাণু কেন্দ্র?

আমেরিকার হাতে মারণাস্ত্র বি-২ বোমারু বিমান। যা মারাত্মক ধ্বংসলীলা চালাতে পারে বলে দাবি করা হয়। ওই বোমারু বিমানকে ওড়াল আমেরিকা। পাঠানো হচ্ছে একটি গন্তব্যে। তারপরই প্রশ্ন উঠছে যে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে ওই বিমানকে ব্যবহার করবে আমেরিকা?

Published on: Jun 22, 2025 12:53 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ইজরায়েল ও ইরানের মধ্যে যখন কার্যত যুদ্ধ চলছে, সেই আবহে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ গুয়ামের দিকে বি-এ বোমার বিমান পাঠাচ্ছে আমেরিকা। দ্য নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপিতে জানানো হয়েছে, মধ্য আমেরিকায় নিজের ছাউনি ছেড়ে উড়ে গিয়েছে একাধিক বি-২ বোমার বিমান। পরে ক্যালিফোর্নিয়া উপকূল দিয়ে ওড়ার বিষয়টিও ধরা পড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 12:53 AM

ইজরায়েল ও ইরানের মধ্যে যখন কার্যত যুদ্ধ চলছে, সেই আবহে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ গুয়ামের দিকে বি-এ বোমার বিমান পাঠাচ্ছে আমেরিকা। দ্য নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপিতে জানানো হয়েছে, মধ্য আমেরিকায় নিজের ছাউনি ছেড়ে উড়ে গিয়েছে একাধিক বি-২ বোমার বিমান। পরে ক্যালিফোর্নিয়া উপকূল দিয়ে ওড়ার বিষয়টিও ধরা পড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

2/5
বিশেষজ্ঞদের দাবি, ১৩,৬০৭ কিলোগ্রামের জিবিএই-৫৭ বোমা মাটি ফুুঁড়ে ঢুকে গিয়ে ৬১ মিটার পর্যন্ত সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর সেই বোমা বয়ে নিয়ে যেতে সক্ষম বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান। বিশেষজ্ঞদের মতে, ফোরদো-সহ ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র ধ্বংস করার জন্য সেই ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে পারে আমেরিকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 12:53 AM

বিশেষজ্ঞদের দাবি, ১৩,৬০৭ কিলোগ্রামের জিবিএই-৫৭ বোমা মাটি ফুুঁড়ে ঢুকে গিয়ে ৬১ মিটার পর্যন্ত সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর সেই বোমা বয়ে নিয়ে যেতে সক্ষম বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান। বিশেষজ্ঞদের মতে, ফোরদো-সহ ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র ধ্বংস করার জন্য সেই ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে পারে আমেরিকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

3/5
আর সেই বিষয়টি এমন সময় ঘটল, যখন ইরানের একাধিক পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইজরায়েল। কিন্তু মাটির নীচে থাকা ইরানের ফোরদো পরমাণু কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইজরায়েলের ক্ষমতা নেই বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। ওই মহলের তরফে দাবি করা হয়েছে, সেই কাজটা করার মতো বিশেষ বোমা শুধুমাত্র আমেরিকার হাতেই আছে। আর সেটা বহন করে নিয়ে যেতে পারে শুধুমাত্র বি-২ বোমারু বিমান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 12:53 AM

আর সেই বিষয়টি এমন সময় ঘটল, যখন ইরানের একাধিক পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইজরায়েল। কিন্তু মাটির নীচে থাকা ইরানের ফোরদো পরমাণু কেন্দ্র ধ্বংস করার ক্ষমতা ইজরায়েলের ক্ষমতা নেই বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। ওই মহলের তরফে দাবি করা হয়েছে, সেই কাজটা করার মতো বিশেষ বোমা শুধুমাত্র আমেরিকার হাতেই আছে। আর সেটা বহন করে নিয়ে যেতে পারে শুধুমাত্র বি-২ বোমারু বিমান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
তবে শেষপর্যন্ত দিয়েগো গার্সিয়ায় ওই বিমান যাবে কিনা, তা স্পষ্ট নয়। এক মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, গুয়াম থেকে এগিয়ে যেতে হবে কিনা, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গত মাস পর্যন্তও দিয়েগো গার্সিয়ায় বি-২ বোমারু বিমান মোতায়েন রেখেছিল আমেরিকা। তবে পরে বি-৫২ মোতায়েন করে বিএ-কে বিমানকে ফিরিয়ে আনা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 12:53 AM

তবে শেষপর্যন্ত দিয়েগো গার্সিয়ায় ওই বিমান যাবে কিনা, তা স্পষ্ট নয়। এক মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, গুয়াম থেকে এগিয়ে যেতে হবে কিনা, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গত মাস পর্যন্তও দিয়েগো গার্সিয়ায় বি-২ বোমারু বিমান মোতায়েন রেখেছিল আমেরিকা। তবে পরে বি-৫২ মোতায়েন করে বিএ-কে বিমানকে ফিরিয়ে আনা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

5/5
তবে গুয়াম থেকে কোথায় বোমারু বিমান নিয়ে যাওয়া হবে, কতগুলি বোমারু বিমান পাঠানো হচ্ছে, তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। বিশেষজ্ঞরা অবশ্য কড়া নজর রেখেছেন যে সেই বিমানগুলিতে ভারতীয় মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত আমেরিকা-ব্রিটেন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় কিনা। মধ্যপ্রাচ্যে অপারেশন চালানোর জন্য সেই সামরিক ঘাঁটি একেবারে উপযুক্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 22, 2025 12:53 AM

তবে গুয়াম থেকে কোথায় বোমারু বিমান নিয়ে যাওয়া হবে, কতগুলি বোমারু বিমান পাঠানো হচ্ছে, তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। বিশেষজ্ঞরা অবশ্য কড়া নজর রেখেছেন যে সেই বিমানগুলিতে ভারতীয় মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত আমেরিকা-ব্রিটেন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় কিনা। মধ্যপ্রাচ্যে অপারেশন চালানোর জন্য সেই সামরিক ঘাঁটি একেবারে উপযুক্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Related Photos