Uttarakhand Cloudburst Latest Update: উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত নির্মীয়মাণ হোটেল সাইট, নিখোঁজ ৯ শ্রমিক

উত্তরকাশীতে নির্মীয়মাণ হোটেলের ৯ শ্রমিক নিখোঁজ হলেন মেঙভাঙা বৃষ্টির জেরে। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করছে এনডিআরএফ এবং এসডিআরএফ।

Published on: Jun 29, 2025 8:48 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ ৯ শ্রমিক। একটি নির্মীয়মাণ হোটেলে কাজ করছিলেন এই ৯ জন শ্রমিক। জলের তোড়ে তারা নিখোঁজ হয়েছেন। আজ ভোররাত ২টোর দিকে এই ঘটনা ঘটেছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বারকোটের পালিগড়-সিলাই ব্যান্ডের কাছে এই মেঘভাঙা বৃষ্টি হয়।  (ANI - X)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 8:48 AM

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ ৯ শ্রমিক। একটি নির্মীয়মাণ হোটেলে কাজ করছিলেন এই ৯ জন শ্রমিক। জলের তোড়ে তারা নিখোঁজ হয়েছেন। আজ ভোররাত ২টোর দিকে এই ঘটনা ঘটেছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বারকোটের পালিগড়-সিলাই ব্যান্ডের কাছে এই মেঘভাঙা বৃষ্টি হয়। (ANI - X)

2/4
উত্তরকাশীর জেলাশাসক প্রশান্ত আর্য জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। উত্তরাখণ্ডের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে, পাহাড় থেকে ধস নামার কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। শনিবার টানা বৃষ্টির কারণে রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ-মুনকাটিয়া সড়কে চলাচল সীমিত করা হয়। এই পথটি কেদারনাথে ভ্রমণকারী তীর্থযাত্রীদের জন্য 'বেস পয়েন্ট'।  (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 8:48 AM

উত্তরকাশীর জেলাশাসক প্রশান্ত আর্য জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। উত্তরাখণ্ডের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে, পাহাড় থেকে ধস নামার কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। শনিবার টানা বৃষ্টির কারণে রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ-মুনকাটিয়া সড়কে চলাচল সীমিত করা হয়। এই পথটি কেদারনাথে ভ্রমণকারী তীর্থযাত্রীদের জন্য 'বেস পয়েন্ট'। (PTI)

3/4
অন্যদিকে কুলুতেও হড়পা বানে তিনজনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, দোকানপাট, রাস্তা ও ছোট ব্রিজ। মানালি ও বাঞ্জার জেলাতেও হড়পা বানের খবর মিলেছিল সম্প্রতি। লাগাতার বৃষ্টির জেরে মানালি-চণ্ডীগঢ় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। হিমাচলে সব নদীর স্তরই বেড়েছিল হু হু করে।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 8:48 AM

অন্যদিকে কুলুতেও হড়পা বানে তিনজনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, দোকানপাট, রাস্তা ও ছোট ব্রিজ। মানালি ও বাঞ্জার জেলাতেও হড়পা বানের খবর মিলেছিল সম্প্রতি। লাগাতার বৃষ্টির জেরে মানালি-চণ্ডীগঢ় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। হিমাচলে সব নদীর স্তরই বেড়েছিল হু হু করে। (PTI)

4/4
এদিকে ভারী বৃষ্টি এবং হড়পা বানের জেরে সম্প্রতি হিমাচলপ্রদেশে মৃত্যু হয়েছে ১৭ জনের। গত ২৫ জুন থেকে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জন্য ইন্দিরা প্রিয়দর্শিনী হাইড্রোইলেট্রিক প্রজেক্টের কাজ বন্ধ ছিল। এই আবহে শ্রমিকরা পাশেই একটি অস্থায়ী ছাউনিতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় হড়পা বানের জেরে খানিয়ারা মানুনি খাদের জলস্তর বেড়ে যায় এবং সেই শ্রমিকরা ভেসে যান জলের তোড়ে।   (PTI)expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 8:48 AM

এদিকে ভারী বৃষ্টি এবং হড়পা বানের জেরে সম্প্রতি হিমাচলপ্রদেশে মৃত্যু হয়েছে ১৭ জনের। গত ২৫ জুন থেকে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জন্য ইন্দিরা প্রিয়দর্শিনী হাইড্রোইলেট্রিক প্রজেক্টের কাজ বন্ধ ছিল। এই আবহে শ্রমিকরা পাশেই একটি অস্থায়ী ছাউনিতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় হড়পা বানের জেরে খানিয়ারা মানুনি খাদের জলস্তর বেড়ে যায় এবং সেই শ্রমিকরা ভেসে যান জলের তোড়ে। (PTI)

Related Photos