FIFA World Cup and Indian Football: ৭ বছর আগেও ভারতের থেকে র্যাঙ্কিং খারাপ ছিল! সেই দেশ টিকিট পেল ফুটবল বিশ্বকাপের
ভারতীয় ফুটবলের সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। তারইমধ্যে এমন দুটি ঘটনা ঘটল, যা ভারতীয় ফুটবল ভক্তদের আরও একরাশ হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। কারণ এমন দুটি দেশ প্রথমবারের জন্য ফুটবল বিশ্বকাপে সুযোগ পেল, যেগুলির সঙ্গে বছর সাতেক আগেও ভারতের বেশি ফারাক ছিল না।
Published on: Jun 6, 2025 3:37 PM IST
1/5

Published on Jun 6, 2025 3:37 PM
২০১৮ সালের সেপ্টেম্বরে একটা দেশের ফিফা র্যাঙ্কিং ছিল ৯৬। একটা দেশ ফিফার ক্রমতালিকায় ছিল ৯৭ নম্বরে। আর অপর একটি দেশের র্যাঙ্কিং ছিল ১১০। আর ২০২৫ সালের জুনে দুটি দেশ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেল। অপর দেশটি পড়ে থাকল ফিফার র্যাঙ্কিংয়ের ১২৭ নম্বরে। এমনকী ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের কাছেও ০-২ গোলে হেরে যাচ্ছে সেই দেশ। হারাতে পারছে না বাংলাদেশকেও। (ছবি সৌজন্যে এএফপি)
2/5

Published on Jun 6, 2025 3:37 PM
এশিয়া থেকে ফুটবল বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে উজবেজিস্তান এবং জর্ডন। দু'দেশই ইতিহাসে প্রথমবার ফুটবল বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেল। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিয়েছে উজবেজিস্তান। আর ওমানকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার অধিকার আদায় করে নিয়েছে জর্ডন। (ছবি সৌজন্যে এএফপি)
3/5

Published on Jun 6, 2025 3:37 PM
জর্ডনের ছবিটা তো আরও শোচনীয় ছিল। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বরের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, ১১০ নম্বরে ছিল জর্ডন। পরবর্তীতে ধীরে-ধীরে নিজেদের পুরনো জৌলুস ফিরে পেতে থাকে। ২০২৫ সালের এপ্রিলে জর্ডনের ফিফা র্যাঙ্কিং দাঁড়িয়েছে ৬২। আর এবার এমন কাজ করে দেখাল, যা আগেও কখনও করতে পারেনি। প্রথমবারের জন্য পেয়ে গেল ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিট। (ছবি সৌজন্যে এএফপি)
4/5

5/5
Published on Jun 6, 2025 3:37 PM
E-Paper