Vaibhav Suryavanshi Records: দ্রুততম শতরান থেকে ইতিহাসে সর্বাধিক ছক্কা! ৭৮ বল ১৪৩ রান করে জোড়া রেকর্ড বৈভবের

তিনটি একদিনের ম্যাচে তিনটি বিধ্বংসী ইনিংস খেলেছেন। আজ শতরান হাঁকিয়ে ফেললেন। সেইসঙ্গে দুটি নজিরও গড়ে ফেলেছেন। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের একদিনের ম্যাচে দ্রততম শতরান হাঁকিয়েছেন। সেইসঙ্গে যুব একদিনের ম্যাচে সর্বাধিক ছক্কাও মারলেন।

Published on: Jul 5, 2025 6:29 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ইংল্যান্ডের বিরুদ্ধে যুব একদিনের ম্যাচের সিরিজে এতদিন যে ইনিংসটার জন্য অপেক্ষা করছিলেন বৈভব সূর্যবংশী, আজ সেটাই খেললেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে ৭৮ বলে ১৪৩ রান করলেন রাজস্থান রয়্যালসের তারকা। তাঁর ব্যাটে চুমু খেয়ে ২৩টি বল পেরিয়ে যায় বাউন্ডারি। তার মধ্যে ১৩টি চার ছিল। সেইসঙ্গে ১০টি ছক্কাও হাঁকান বৈভব। স্ট্রাইক রেট ছিল ১৮৩.৩৩। (ছবি সৌজন্যে এক্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 6:29 PM

ইংল্যান্ডের বিরুদ্ধে যুব একদিনের ম্যাচের সিরিজে এতদিন যে ইনিংসটার জন্য অপেক্ষা করছিলেন বৈভব সূর্যবংশী, আজ সেটাই খেললেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে ৭৮ বলে ১৪৩ রান করলেন রাজস্থান রয়্যালসের তারকা। তাঁর ব্যাটে চুমু খেয়ে ২৩টি বল পেরিয়ে যায় বাউন্ডারি। তার মধ্যে ১৩টি চার ছিল। সেইসঙ্গে ১০টি ছক্কাও হাঁকান বৈভব। স্ট্রাইক রেট ছিল ১৮৩.৩৩। (ছবি সৌজন্যে এক্স)

2/5
একাই ১৪৩ রান করেন বৈভব। ২৪ বলে অর্ধশতরান পূরণ করেন। তার মধ্যে ৪৬ রানই আসে বাউন্ডারিতে। আর শতরান পূরণ করেন ৫২ বলে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ইতিহাসে একদিনের ক্রিকেটে দ্রুততম শতরানের নজির গড়ে ফেলেন বৈভব। শুধু তাই নয়, আইপিএল এবং অনূর্ধ্ব-১৯ টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের নজির গড়েছেন। (ছবি সৌজন্যে এক্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 6:29 PM

একাই ১৪৩ রান করেন বৈভব। ২৪ বলে অর্ধশতরান পূরণ করেন। তার মধ্যে ৪৬ রানই আসে বাউন্ডারিতে। আর শতরান পূরণ করেন ৫২ বলে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ইতিহাসে একদিনের ক্রিকেটে দ্রুততম শতরানের নজির গড়ে ফেলেন বৈভব। শুধু তাই নয়, আইপিএল এবং অনূর্ধ্ব-১৯ টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের নজির গড়েছেন। (ছবি সৌজন্যে এক্স)

3/5
শনিবার ওরচেস্টারে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। চতুর্থ ওভারের প্রথম বলেই পাঁচ রান করে ফিরে যান আয়ুষ মাত্রে। তখন ভারতের স্কোর ছিল ১৪ রান। সেই ধাক্কা সামলে নেওয়ার পরই বৈভবদের মাথায় যেন খুন চেপে বসে যায়। দ্বিতীয় উইকেটে ১৪৪ বলে ২১৯ রান যোগ করেন বৈভব এবং বিহান। (ছবি সৌজন্যে এক্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 6:29 PM

শনিবার ওরচেস্টারে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। চতুর্থ ওভারের প্রথম বলেই পাঁচ রান করে ফিরে যান আয়ুষ মাত্রে। তখন ভারতের স্কোর ছিল ১৪ রান। সেই ধাক্কা সামলে নেওয়ার পরই বৈভবদের মাথায় যেন খুন চেপে বসে যায়। দ্বিতীয় উইকেটে ১৪৪ বলে ২১৯ রান যোগ করেন বৈভব এবং বিহান। (ছবি সৌজন্যে এক্স)

4/5
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চারটি যুব একদিনের ম্যাচে মোট ৩২২ রান করলেন। আর সেই রানটা করেছেন মোটে ১৬২ বলে। অর্থাৎ এই সিরিজে বৈভবের স্ট্রাইক রেট ২০০ ছুঁইছুঁই। প্রথম তিনটি ম্যাচে দুর্দান্ত শতরান করলেও চতুর্থ ম্যাচে বড় স্কোর করলেন। তবে তিনি যখন আউট হন, তখন ম্যাচের মাত্র ২৭.১ ওভার হয়েছিল। অর্থাৎ আরও বেশিক্ষণ থাকলে স্কোরটা কোথায় পৌঁছাত, সেটাই ভাবছেন বিশেষজ্ঞরা। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 6:29 PM

ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে চারটি যুব একদিনের ম্যাচে মোট ৩২২ রান করলেন। আর সেই রানটা করেছেন মোটে ১৬২ বলে। অর্থাৎ এই সিরিজে বৈভবের স্ট্রাইক রেট ২০০ ছুঁইছুঁই। প্রথম তিনটি ম্যাচে দুর্দান্ত শতরান করলেও চতুর্থ ম্যাচে বড় স্কোর করলেন। তবে তিনি যখন আউট হন, তখন ম্যাচের মাত্র ২৭.১ ওভার হয়েছিল। অর্থাৎ আরও বেশিক্ষণ থাকলে স্কোরটা কোথায় পৌঁছাত, সেটাই ভাবছেন বিশেষজ্ঞরা। (ছবি সৌজন্যে রয়টার্স)

5/5
তারইমধ্যে ছক্কা হাঁকানোর নিরিখেও অনূর্ধ্ব-১৯ একদিনের ম্যাচে রেকর্ড গড়লেন বৈভব। মোটে নয় ইনিংসেই ভেঙে দিয়েছেন উন্মুক্ত চাঁদের রেকর্ড। তিনি ২১টি ইনিংসে ৩৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। নিজের নবম ইনিংসেই উন্মুক্তকে টপকে গেলেন বৈভব। তৃতীয় স্থানে আছেন শাজাইব খান (৩১ ছক্কা)। যুগ্ম্ভাবে আছেন যশস্বী জয়সওয়াল (৩০ ছক্কা) এবং তৌহিদ হৃদয় (৩০টি ছক্কা)। (ছবি সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 5, 2025 6:29 PM

তারইমধ্যে ছক্কা হাঁকানোর নিরিখেও অনূর্ধ্ব-১৯ একদিনের ম্যাচে রেকর্ড গড়লেন বৈভব। মোটে নয় ইনিংসেই ভেঙে দিয়েছেন উন্মুক্ত চাঁদের রেকর্ড। তিনি ২১টি ইনিংসে ৩৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। নিজের নবম ইনিংসেই উন্মুক্তকে টপকে গেলেন বৈভব। তৃতীয় স্থানে আছেন শাজাইব খান (৩১ ছক্কা)। যুগ্ম্ভাবে আছেন যশস্বী জয়সওয়াল (৩০ ছক্কা) এবং তৌহিদ হৃদয় (৩০টি ছক্কা)। (ছবি সৌজন্যে রয়টার্স)

Related Photos