WB Heavy Rain Forecast Update: শনিতে প্রবল বৃষ্টি ৪ জেলায়, ভাসবে আরও ৭টিতে, তারপরও বাংলার কোথায় ভারী বর্ষণ হবে?
শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরে শনিবারও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভাসবে আরও কয়েকটি জেলা। পরের সপ্তাহেও ভারী বৃষ্টি হবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
Published on: Jul 4, 2025 3:26 PM IST
1/6

Published on Jul 4, 2025 3:26 PM
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় উঠবে। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। সেজন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং নদিয়ায়। কারণ ওই চারটি জেলার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার) হবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
2/6

Published on Jul 4, 2025 3:26 PM
সেইসঙ্গে শনিবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। বাকি চারটি জেলার (কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
3/6

Published on Jul 4, 2025 3:26 PM
রবিবার দক্ষিণবঙ্গের চারটি জেলার (পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর) একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার সোমবার শুধুমাত্র পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে শুধুমাত্র ভারী বৃষ্টি হবে। শুধুমাত্র ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/6

Published on Jul 4, 2025 3:26 PM
মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই তিনদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি বা ঝড়ের কোনওরকম সতর্কতা জারি করা হয়নি। (ছবি সৌজন্যে পিটিআই)
5/6

Published on Jul 4, 2025 3:26 PM
শনিবার (উল্টোরথ পড়েছে) এবং রবিবার আবার উত্তরবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6

Published on Jul 4, 2025 3:26 PM
E-Paper

