Virat Kohli Creates History: আরসিবিকে ট্রফি দিয়ে ফাইনালেই সর্বকালীন IPL রেকর্ড কোহলির, ধাওয়ানকে টপকে এক নম্বরে বিরাট
RCB vs PBKS IPL 2025 Final: মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত এক ব্যক্তিগত রেকর্ড গড়েন কোহলি। বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে এক নম্বরে চলে আসেন বিরাট।
Published on: Jun 4, 2025 8:28 AM IST
1/5

Published on Jun 4, 2025 8:28 AM
বিরাট কোহলি আইপিএল ২০২৫-এর ১৫টি ম্যাচে ব্যাট করতে নেমে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৬৫৭ রান সংগ্রহ করেছেন। কোনও শতরান না করলেও তিনি মোট ৮টি হাফ-সেঞ্চুরি করেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়র লিগে। আরসিবির হয়ে সব থেকে বেশি রান করেছেন কোহলিই। সুতরাং, শুধু ফাইনালের জয়েই নয়, বরং বেঙ্গালুরুর ট্রফি জয়ের পিছনে ব্যাট হাতে সব থেকে বড় ভূমিকা নেন বিরাট। ছবি- এএফপি।
2/5

Published on Jun 4, 2025 8:28 AM
মঙ্গলবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ফাইনালে পঞ্জাব কিংসকে হারিয়ে ইতিহাস গড়ে আরসিবি। টুর্নামেন্টের ১৮তম মরশুমে এসে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু। উল্লেখযোগ্য বিষয় হল, একেবারে শুরু থেকে আরসিবির হয়ে মাঠে নামা বিরাট কোহলিরও এটি প্রথম আইপিএল ট্রফি। অর্থাৎ, মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ১৮তম মরশুমে অধরা স্বপ্ন পূরণ হয় কোহলির। ছবি- এএফপি।
3/5

Published on Jun 4, 2025 8:28 AM
উল্লেখ্য, মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ফাইনালে ব্যাট হাতে আরসিবির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কোহলি। তিনি বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নেমে সব থেকে বেশি ৪৩ রান সংগ্রহ করেন। ৩৫ বলের ইনিংসের কোহলি মোট ৩টি চার মারেন। ফাইনালে এই ৩টি চার মারার সুবাদেই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নেন কোহলি। ছবি- এএনআই।
4/5

Published on Jun 4, 2025 8:28 AM
উল্লেখযোগ্য বিষয় হল, মঙ্গলবার আইপিএল ২০২৫-এর ফাইনালের মঞ্চে বিরাট কোহলি ব্যাট হাতে দুর্দান্ত একটি ব্যক্তিগত রেকর্ড গড়েন। তিনি এক্ষেত্রে ভেঙে দেন শিখর ধাওয়ানের সর্বকালীন আইপিএল নজির। আপতত এই নিরিখে বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে সবার আগে চলে আসেন কোহলি। ছবি- এএনআই।
5/5

Published on Jun 4, 2025 8:28 AM
E-Paper

