Delhi Premier League 2025: দিল্লি T20 লিগে কোহলিকে হারালেন সেহওয়াগ! পেলেন ৮ গুণ দাম, নিলামে ঝড় SRH পেসারের

দিল্লি টি-টোয়েন্টি লিগ তথা দিল্লি প্রিমিয়র লিগে (ডিপিএল) নিলামে কোহলিকে হারালেন সেহওয়াগ! আট গুণ দাম পেলেন। তবে নিলামে সবথেকে বেশি দাম তাঁরা পাননি। বরং সবথেকে বেশি দাম পেলেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার। দিগ্বেশ রাঠি আছেন দ্বিতীয় স্থানে।

Published on: Jul 7, 2025 5:16 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
সেহওয়াগের ছেলের পাশাপাশি ডিপিএলের নিলামে নজর ছিল বিরাট কোহলির ভাইপোর দিকেও। তাঁর নামও আবার আর্যবীর। তিনি দল পেয়ে গিয়েছেন। এক লাখ টাকায় বিরাটের ভাইপোকে দলে নিয়েছে সাউথ দিল্লি সুপারস্টার। যে দলটা ২০২৪ সালের দিল্লি প্রিমিয়র লিগে রানার্স-আপ হয়েছিল। আর অধিনায়ক হলেন লখনউ সুপার জায়ান্টসের আয়ুষ বাদোনি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স এবং DDCA) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 5:16 PM

সেহওয়াগের ছেলের পাশাপাশি ডিপিএলের নিলামে নজর ছিল বিরাট কোহলির ভাইপোর দিকেও। তাঁর নামও আবার আর্যবীর। তিনি দল পেয়ে গিয়েছেন। এক লাখ টাকায় বিরাটের ভাইপোকে দলে নিয়েছে সাউথ দিল্লি সুপারস্টার। যে দলটা ২০২৪ সালের দিল্লি প্রিমিয়র লিগে রানার্স-আপ হয়েছিল। আর অধিনায়ক হলেন লখনউ সুপার জায়ান্টসের আয়ুষ বাদোনি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স এবং DDCA)

2/5
দিল্লি প্রিমিয়র লিগের (ডিপিএল) নিলামে ঝড় তুললেন বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর। তাঁকে দলে নিতে রীতিমতো লড়াই চলল। শেষপর্যন্ত আট লাখ টাকা দিয়ে সেহওয়াগের ছেলেকে দলে নিল সেন্ট্রাল দিল্লি কিংস। ১৮ বছরের আর্যবীর আপাতত দিল্লির অনূর্ধ্ব-১৯ দলে আছেন। এবার ডিপিএলেও ঝড় তুললেন। যে ডিপিএল থেকে আইপিএল সুযোগ পেয়ে বাজিমাত করেছেন প্রিয়াংশ আর্যরা। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @ImTanujSingh) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 5:16 PM

দিল্লি প্রিমিয়র লিগের (ডিপিএল) নিলামে ঝড় তুললেন বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর। তাঁকে দলে নিতে রীতিমতো লড়াই চলল। শেষপর্যন্ত আট লাখ টাকা দিয়ে সেহওয়াগের ছেলেকে দলে নিল সেন্ট্রাল দিল্লি কিংস। ১৮ বছরের আর্যবীর আপাতত দিল্লির অনূর্ধ্ব-১৯ দলে আছেন। এবার ডিপিএলেও ঝড় তুললেন। যে ডিপিএল থেকে আইপিএল সুযোগ পেয়ে বাজিমাত করেছেন প্রিয়াংশ আর্যরা। (ফাইল ছবি, সৌজন্যে এক্স @ImTanujSingh)

3/5
আর এবারের ডিপিএলের নিলামে সবথেকে দামি খেলোয়াড় হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সিমরজিৎ সিং। ৩৯ লাখ টাকা দিয়ে পেসারকে দলে নিতে কুণ্ঠাবোধ করেনি সেন্ট্রাল দিল্লি কিংস। আবার রহস্য স্পিনার দিগ্বেশ রাঠির জন্য ৩৮ লাখ টাকা খরচ করেছে সাউথ দিল্লি সুপারস্টারস। এবার ডিপিএলের নিলামে সবথেকে দামি খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দিগ্বেশ। (ফাইল ছবি, সৌজন্যে দীপক গুপ্তা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 5:16 PM

আর এবারের ডিপিএলের নিলামে সবথেকে দামি খেলোয়াড় হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সিমরজিৎ সিং। ৩৯ লাখ টাকা দিয়ে পেসারকে দলে নিতে কুণ্ঠাবোধ করেনি সেন্ট্রাল দিল্লি কিংস। আবার রহস্য স্পিনার দিগ্বেশ রাঠির জন্য ৩৮ লাখ টাকা খরচ করেছে সাউথ দিল্লি সুপারস্টারস। এবার ডিপিএলের নিলামে সবথেকে দামি খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দিগ্বেশ। (ফাইল ছবি, সৌজন্যে দীপক গুপ্তা/হিন্দুস্তান টাইমস)

4/5
তাছাড়াও ৩৪ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন অধিনায়ক নীতীশ রানাকে ৩৪ লাখ টাকায় দলে নিয়েছে ওয়েস্ট দিল্লি লায়ন্স। প্রিন্স যাদবকে নিয়ে ৩৩ লাখ টাকা খরচ করতে হয়েছে নয়াদিল্লি টাইগার্সকে। গতবার নজর কেড়ে নেওয়া মায়াঙ্ক রাওয়াতকে 'রাইট টু ম্যাচ' কার্ড ব্যবহার করে নিজেদের দলে রেখে দিয়েছে ইস্ট দিল্লি রাইডার্স। ২৬ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 5:16 PM

তাছাড়াও ৩৪ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন অধিনায়ক নীতীশ রানাকে ৩৪ লাখ টাকায় দলে নিয়েছে ওয়েস্ট দিল্লি লায়ন্স। প্রিন্স যাদবকে নিয়ে ৩৩ লাখ টাকা খরচ করতে হয়েছে নয়াদিল্লি টাইগার্সকে। গতবার নজর কেড়ে নেওয়া মায়াঙ্ক রাওয়াতকে 'রাইট টু ম্যাচ' কার্ড ব্যবহার করে নিজেদের দলে রেখে দিয়েছে ইস্ট দিল্লি রাইডার্স। ২৬ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

5/5
আবার ভারতের তারকা উইকেটকিপার ঋষভ পন্তকে রেখে দিয়েছে পুরানি দিল্লি। কেকেআরের তারকা পেসার হর্ষিত রানাকে রিটেন করেছে নর্থ দিল্লি স্ট্রাইকার্স। নয়া যে দুটি ফ্র্যাঞ্চাইজি এবার যুক্ত হয়েছে, তাদের মধ্যে ড্রাফট থেকে প্রিয়াংশ আর্যকে নিয়েছে আউটার দিল্লি ওয়ারির্স। আর হিম্মত সিংকে নিয়ে নয়াদিল্লি টাইগার্স। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jul 7, 2025 5:16 PM

আবার ভারতের তারকা উইকেটকিপার ঋষভ পন্তকে রেখে দিয়েছে পুরানি দিল্লি। কেকেআরের তারকা পেসার হর্ষিত রানাকে রিটেন করেছে নর্থ দিল্লি স্ট্রাইকার্স। নয়া যে দুটি ফ্র্যাঞ্চাইজি এবার যুক্ত হয়েছে, তাদের মধ্যে ড্রাফট থেকে প্রিয়াংশ আর্যকে নিয়েছে আউটার দিল্লি ওয়ারির্স। আর হিম্মত সিংকে নিয়ে নয়াদিল্লি টাইগার্স। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Related Photos