রথে দিঘা যাবেন? ট্রেনের টিকিটের একী হাল! বাসের খোঁজে ভক্তরা

ট্রেনে নাকি বাসে এবারের রথে কীসে চেপে দিঘায় যাওয়ার কথা ভাবছেন? জেনে নিন ট্রেন আর বাসের পরিস্থিতি।

Published on: Jun 7, 2025 5:33 PM IST
google-icon
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
এবার ২৭ জুন রথযাত্রা। আর তার আগে ট্রেনের টিকিট বুকিংয়ের একেবারে হিড়িক পড়ে গিয়েছে। দলে দলে যাত্রীরা টিকিট বুকিং করছেন। কিন্তু ট্রেনেও কার্যত ঠাইঁ নেই অবস্থা। (ANI) (HT_PRINT)
Published on Jun 7, 2025 5:33 PM

2/4
আগামী ২৬শে জুন তাম্রলিপ্ত এক্সপ্রেসে স্লিপারে ওয়েটিং ৭২ ও চেয়ারকারে ওয়েটিং ৪২। ২৭ জুন স্লিপারে ওয়েটিং ১১৭, আর চেয়ারকারে ওয়েটিং ৭৬। কান্ডারি এক্সপ্রেসে হাওড়া থেকে দিঘা। এই ট্রেনে স্লিপারে ২৭ জুন ওয়েটিং ১১৭ ও চেয়ারকারে ওয়েটিং ৭৬। কার্যত ট্রেনে একেবারে ঠাঁই নেই অবস্থা। . (ANI) (HT_PRINT)

3/4
দিঘাতে এবার প্রথমবার জগন্নাথ মন্দিরে রথযাত্রা। ইতিমধ্যেই তার প্রস্তুতি একেবারে তুঙ্গে। অনেকেই এবার ভাবছেন এবারের রথে দিঘা যাবেন। তবে দিঘা যাওয়ার জন্য মূলত দুটি পথে যাওয়া যায়। একটা হল ট্রেন পথে। আর অপরটি হল সড়ক পথে।  (ANI) (HT_PRINT)

4/4
এবার এনবিএসটিসি ও এসবিএসটিসির তরফে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিঘাগামী বাস ছাড়া হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন বাস টার্মিনাসের এনকোয়ারিতে ভিড় বাড়ছে। অনেকেই খোঁজ করছেন দিঘাগামী বাস কখন ছাড়বে। সেই মতো বহু যাত্রী আগাম টিকিট বুকিং করছেন। ধর্মতলার বিভিন্ন বেসরকারি বাসেও দিঘায় রথের জন্য আগাম টিকিট বুকিং করতে চাইছেন যাত্রীরা। সেই সঙ্গেই রথের আগে থেকেই দিঘার বহু হোটেলে কার্যত ঠাইঁ নেই অবস্থা। অনেকেই বুকিং করার জন্য ফোন করছেন দিঘার হোটেলে। তবে অনেকে আবার রথ উপলক্ষে সরাসরি গাড়িতে দিঘা যেতে চাইছেন। বাস ট্রেনের ভিড়ের ঝামেলা নিতে চাইছেন না তাঁরা।

Related Photos