WB 5th Pay Commission 25% DA Arrear Case: ২৫% বকেয়া ডিএ ইস্যুতে রাজ্যকে চাপে ফেলার 'হাতিয়ারে' ধরা পড়ে ত্রুটি, তারপর...
ডিএ মামলায় অবামননার চিঠি গিয়েছিল নবান্নে। তাতে ছিল এক ভুল। সেই ভুল শুধরে নেওয়ার বিষয় জানালেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সেই চিঠি চিঠিতে ঠিক কী ভুল ছিল? জানুন সেই বিষয়ে…
Published on: Jul 5, 2025 6:58 AM IST
1/7

Published on Jul 5, 2025 6:58 AM
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ২৭ জুনের মধ্যে রাজ্য সরকার বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে না দেওয়ায় ইতিমধ্যে মুখ্যসচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। ৩০ জুন সংগঠনের তরফ থেকে সশরীরে নবান্নে গিয়ে সেই নোটিশ দিয়ে আসা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তবে সেই চিঠিতে ছিল ছোট্ট এক গলদ।
2/7

Published on Jul 5, 2025 6:58 AM
জানা যায়, আদালত অবমাননার যে নোটিশ নবান্নে দিয়ে আসা হয়েছিল, তাতে মুখ্যসচিব মনোজ পন্থের নামের বানানে ভুল ছিল। এদিকে অনেক সরকারি কর্মীরাই দৃষ্টি আকর্ষণ করেছিলেন কনফেডারেশনের। এই আবহে ভুলটা নজরে পড়তেই তা শুধরে নেওয়া হল। এক ফেসবুক পোস্ট করে মলয় মুখোপাধ্যায় বিষয়টি সম্পর্কে জানিয়েছেন, ডিএ (অবমাননা মামলা)য় মাননীয় মুখ্যসচিব মনোজ পন্থ-এর নামের বানানটি ঠিক করে দেওয়া হয়েছে। অনেক কর্মী বন্ধু জানতে চেয়েছিলেন যে বানানের ভুলটি ঠিক করা হয়েছে কি না। তাই পোস্টের মাধ্যমে তা জানানো হল।
3/7

Published on Jul 5, 2025 6:58 AM
গত ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এর জন্য সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ২৭ জুন। সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় রাজ্য। এদিকে সময়মতো ডিএ না পেয়ে রাজ্য সরকারি কর্মীরা আদাতল অবমাননার মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে।
4/7

Published on Jul 5, 2025 6:58 AM
এদিকে রাজ্য সরকার বকেয়া ডিএ-র সুপ্রিম নির্দেশিকায় সংশোধন চেয়ে যে আবেদন করেছে, তাতে তাদের যুক্তি, ডিএ বাধ্যতামূলক নয়, বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে। এদিকে সরকারের তরফে আরও বলা হয়েছে, এআইসিপিআই-এর ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হলে তা নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে। এছাড়া সরকারের আরও বক্তব্য, পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয়।
5/7

Published on Jul 5, 2025 6:58 AM
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলাটি লড়বেন ফিরদৌস শামিম। মামলাকারীদের বক্তব্য, শীর্ষ আদালত ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, তা অমান্য করেছে রাজ্য সরকার। সময়সীমা পার হয়ে গেলেও এখনও কোনও রাজ্য সরকারি কর্মীকে বকেয়া ডিএ দেওয়া হয়নি। এতে আদালতের অবমাননা হয়েছে।
6/7

Published on Jul 5, 2025 6:58 AM
রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ-কে মান্যতা দিচ্ছে। এদিকে হলফনামায় আবার রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো একটি বিশাল আর্থিক বোঝা। আর তাই কমপক্ষে আরও ছয় মাস সময় চেয়েছে রাজ্য সরকার।
7/7

Published on Jul 5, 2025 6:58 AM
E-Paper

