WB Govt on 25% DA Arrear Case Update: বকেয়া DA মেটাতে আরও ৬ মাস দিন, ডেডলাইন শেষের ঠিক আগেই সুপ্রিম কোর্টে গেল রাজ্য

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ছয় সপ্তাহের ডেডলাইনের মধ্যে সম্ভবত বকেয়া মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দিচ্ছে না রাজ্য সরকার। আরও কিছুটা অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। কারণ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।

Published on: Jun 27, 2025 3:28 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার সময়সীমা যেদিন শেষ হচ্ছে, সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। গত ১৬ মে শীর্ষ আদালত বকেয়া মহার্ঘ ভাতার এক-চতুর্থাংশ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, তা সংশোধনের আর্জি জানাল। সেইসঙ্গে রায় কার্যকর করতে আরও বেশিদিন সময় চেয়ে আবেদন করেছে রাজ্য সরকার। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 3:28 PM

বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার সময়সীমা যেদিন শেষ হচ্ছে, সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। গত ১৬ মে শীর্ষ আদালত বকেয়া মহার্ঘ ভাতার এক-চতুর্থাংশ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, তা সংশোধনের আর্জি জানাল। সেইসঙ্গে রায় কার্যকর করতে আরও বেশিদিন সময় চেয়ে আবেদন করেছে রাজ্য সরকার। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

2/5
রাজ্যের তরফে আবেদন করা হয়েছে, পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে আরও ছয় মাস দেওয়া হোক। প্রাথমিকভাবে ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। ১৬ মে সেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আর হিসাব মতো আজই (২৭ জুন) সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 3:28 PM

রাজ্যের তরফে আবেদন করা হয়েছে, পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে আরও ছয় মাস দেওয়া হোক। প্রাথমিকভাবে ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। ১৬ মে সেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আর হিসাব মতো আজই (২৭ জুন) সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী)

3/5
সূত্রের খবর, সুপ্রিম কোর্টে রাজ্য যে ফের গিয়েছে, সেটার কপি ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের কাছে পাঠানো হয়েছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের বক্তব্য, যদি রাজ্য সুপ্রিম কোর্টে যেতই, তাহলে আগে গেল না কেন? এতদিন অপেক্ষা করল কেন? পুুরোটাই কি সময় নষ্টের কৌশল? অপর একটি অংশের মতে, আদালত অবমাননার ভয়ে মামলাটা করে রাখল রাজ্য। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 3:28 PM

সূত্রের খবর, সুপ্রিম কোর্টে রাজ্য যে ফের গিয়েছে, সেটার কপি ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের কাছে পাঠানো হয়েছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের বক্তব্য, যদি রাজ্য সুপ্রিম কোর্টে যেতই, তাহলে আগে গেল না কেন? এতদিন অপেক্ষা করল কেন? পুুরোটাই কি সময় নষ্টের কৌশল? অপর একটি অংশের মতে, আদালত অবমাননার ভয়ে মামলাটা করে রাখল রাজ্য। (ছবিটি প্রতীকী)

4/5
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘সংবিধানের নামে শপথ নেওয়া একটা সরকার অবলীলায় তা অমান্য করল। একটা সরকার এই সাহস পায় কোথা থেকে? আমরা চাই আইন ব্যবস্থার মধ্য দিয়ে আদালত অবমাননার জন্য এই সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং অবিলম্বে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য বাধ্য করা হোক।’ (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 3:28 PM

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘সংবিধানের নামে শপথ নেওয়া একটা সরকার অবলীলায় তা অমান্য করল। একটা সরকার এই সাহস পায় কোথা থেকে? আমরা চাই আইন ব্যবস্থার মধ্য দিয়ে আদালত অবমাননার জন্য এই সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং অবিলম্বে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য বাধ্য করা হোক।’ (ছবিটি প্রতীকী)

5/5
আর সেই বিষয়টি সামনে আসার আগেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে বলা হয়েছে, 'শীর্ষ আদালতের নির্দেশমতো ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার শেষ তারিখ আজ। আমাদের আইনজীবী সেটা স্মরণ করিয়ে মুখ্যসচিব এবং অর্থসচিবকে ডিএয়ের আদেশনামা প্রকাশ করার কথা জানিয়ে ই-মেল করেছেন। অন্যথায় এই বার্তাই আদালত অবমাননার সামিল নোটিশ হিসাবে গণ্য করা হবে।' (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 27, 2025 3:28 PM

আর সেই বিষয়টি সামনে আসার আগেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে বলা হয়েছে, 'শীর্ষ আদালতের নির্দেশমতো ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার শেষ তারিখ আজ। আমাদের আইনজীবী সেটা স্মরণ করিয়ে মুখ্যসচিব এবং অর্থসচিবকে ডিএয়ের আদেশনামা প্রকাশ করার কথা জানিয়ে ই-মেল করেছেন। অন্যথায় এই বার্তাই আদালত অবমাননার সামিল নোটিশ হিসাবে গণ্য করা হবে।' (ছবিটি প্রতীকী)

Related Photos