WB 5th Pay Commission DA Arrear Case Latest Update: কোন সময়সীমার বকেয়াকে মান্যতা রাজ্যের? স্পষ্ট ডিএ মামলার হলফনামায়

রাজ্য সরকার বকেয়া ডিএ-র সুপ্রিম নির্দেশিকায় সংশোধন চেয়ে যে আবেদন করেছে, তাতে তাদের যুক্তি, ডিএ বাধ্যতামূলক নয়, বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে। এদিকে কোন সময়ের জন্য ডিএ বকেয়া দেওয়ার বিষয়ে মান্যতা দিয়েছে সরকার?

Published on: Jun 28, 2025 2:46 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ২৭ জুন। সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় রাজ্য। সেই সঙ্গে হলফনামায় তারা এটাও স্পষ্ট করে দিয়েছে যে কোন সময়ের জন্য ডিএ বকেয়াকে তারা মান্যতা দিচ্ছে। অর্থাৎ, কোন সময়ের বকেয় ডিএ রাজ্য সরকার দিতে প্রস্তুত।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 2:46 PM

বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ২৭ জুন। সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় রাজ্য। সেই সঙ্গে হলফনামায় তারা এটাও স্পষ্ট করে দিয়েছে যে কোন সময়ের জন্য ডিএ বকেয়াকে তারা মান্যতা দিচ্ছে। অর্থাৎ, কোন সময়ের বকেয় ডিএ রাজ্য সরকার দিতে প্রস্তুত।

2/4
রাজ্য সরকার বকেয়া ডিএ-র সুপ্রিম নির্দেশিকায় সংশোধন চেয়ে যে আবেদন করেছে, তাতে তাদের যুক্তি, ডিএ বাধ্যতামূলক নয়, বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে। এদিকে সরকারের তরফে আরও বলা হয়েছে, এআইসিপিআই-এর ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হলে তা নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে। এছাড়া সরকারের আরও বক্তব্য, পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয়।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 2:46 PM

রাজ্য সরকার বকেয়া ডিএ-র সুপ্রিম নির্দেশিকায় সংশোধন চেয়ে যে আবেদন করেছে, তাতে তাদের যুক্তি, ডিএ বাধ্যতামূলক নয়, বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে। এদিকে সরকারের তরফে আরও বলা হয়েছে, এআইসিপিআই-এর ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হলে তা নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে। এছাড়া সরকারের আরও বক্তব্য, পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয়।

3/4
প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 2:46 PM

প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

4/4
রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ-কে মান্যতা দিচ্ছে। এদিকে হলফনামায় আবার রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো একটি বিশাল আর্থিক বোঝা। আর তাই কমপক্ষে আরও ছয় মাস সময় চেয়েছে রাজ্য সরকার।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 28, 2025 2:46 PM

রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ-কে মান্যতা দিচ্ছে। এদিকে হলফনামায় আবার রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো একটি বিশাল আর্থিক বোঝা। আর তাই কমপক্ষে আরও ছয় মাস সময় চেয়েছে রাজ্য সরকার।

Related Photos