WB 5th Pay Commission DA Arrear: 'প্রতি মাসে DA দিন রাজ্য সরকারি কর্মীদের, বকেয়া হিসেবে আরও বেশি টাকা দিতে হবে'
আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার শুনানি হবে। এই সপ্তাহে পরপর কয়েকদিন পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলার শুনানি হয়েছে। মঙ্গলবারের শুনানির আগে বড় তথ্য এল সামনে।
Published on: Aug 9, 2025 11:59 PM IST
1/5

Published on Aug 9, 2025 11:59 PM
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আইনজীবীর বক্তব্য, পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ গ্রহণ করেছিল রাজ্য সরকার, সেটা মেনেই মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি করা হয়েছে। যে আইনটা তৈরি করা আছে, সেটা কার্যকর করার দাবি তোলা হয়েছে বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
2/5

Published on Aug 9, 2025 11:59 PM
সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ মামলা চলছে, সেটা ব্যাখ্যা করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম জানান, রোপা ২০০৯-র নিয়মের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের মধ্যে বেসিক পে, গ্রেড পে, মেডিক্যাল অ্যালোওয়েন্স, হাউজ রেন্ট অ্যালোওয়েন্স এবং মহার্ঘ ভাতার মতো বিষয় আছে। চিকিৎসকদের ক্ষেত্রে বাড়তি একটি ভাতা ছিল বলে জানিয়েছেন তিনি। (ছবিটিি প্রতীকী)
3/5

Published on Aug 9, 2025 11:59 PM
কনফেডারেশনের আইনজীবী জানান, প্রতি মাসেই সর্বভারতীয় মূল্যসূচকের পরিসংখ্যান প্রকাশ করা হয়। তাই প্রতি মাসে ডিএয়ের হিসাব করা যায়। কিন্তু সেটা প্রশাসনিকভাবে সুবিধাজনক নয় বলে কেন্দ্রীয় সরকারের মতো বছরে দু'বার ডিএ দেওয়ার রীতি গৃহীত হয়েছিল। সেই রীতি মেনেই যে ডিএ দেওয়া হবে, সেটা পঞ্চম বেতন কমিশনের সুপারিশে ছিল। যেটি গ্রহণ করেছিল রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী)
4/5

Published on Aug 9, 2025 11:59 PM
তিনি আরও জানিয়েছেন, কীভাবে মহার্ঘ ভাতার হিসাব করা হবে, সেটা রোপা ২০০৯-তে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। অর্থাৎ ডিএ প্রদানের তারিখ এবং মহার্ঘ ভাতা দেওয়ার হারও উল্লেখ করে দেওয়া হয়েছে। সেইমতো বছরে দু'বার ডিএ দিতে হবে। আর যদি রাজ্য সেই পথে না হাঁটে, তাহলে প্রতি মাসে ডিএ হতে হবে বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী। (ছবিটি প্রতীকী)
5/5

Published on Aug 9, 2025 11:59 PM
E-Paper

