WB 5th Pay Commission DA Case Latest Update: বকেয়া ২৫% ডিএ না দেওয়ায় কি বিপাকে পড়বে রাজ্য? উঠল ২৬০০০ চাকরি বাতিলের কথা

গত ২৭ জুন বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। তবে সুপ্রিম কোর্টের সেই অন্তর্বর্তী নির্দেশ মানা হয়নি বলে এবার আদালত অবমাননার মামলা করল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল।

Published on: Jul 3, 2025 7:14 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ২৭ জুন। সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় রাজ্য। এদিকে সময়মতো ডিএ না পেয়ে এবার রাজ্য সরকারি কর্মীরা আদাতল অবমাননার মামলা দায়ের করলেন সুপ্রিম কোর্টে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 3, 2025 7:14 AM

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ২৭ জুন। সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় রাজ্য। এদিকে সময়মতো ডিএ না পেয়ে এবার রাজ্য সরকারি কর্মীরা আদাতল অবমাননার মামলা দায়ের করলেন সুপ্রিম কোর্টে।

2/6
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলাটি লড়বেন ফিরদৌস শামিম। মামলাকারীদের বক্তব্য, শীর্ষ আদালত ৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, তা অমান্য করেছে রাজ্য সরকার। সময়সীমা পার হয়ে গেলেও এখনও কোনও রাজ্য সরকারি কর্মীকে বকেয়া ডিএ দেওয়া হয়নি। এতে আদালতের অবমাননা হয়েছে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 3, 2025 7:14 AM

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলাটি লড়বেন ফিরদৌস শামিম। মামলাকারীদের বক্তব্য, শীর্ষ আদালত ৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, তা অমান্য করেছে রাজ্য সরকার। সময়সীমা পার হয়ে গেলেও এখনও কোনও রাজ্য সরকারি কর্মীকে বকেয়া ডিএ দেওয়া হয়নি। এতে আদালতের অবমাননা হয়েছে।

3/6
এদিকে রাজ্য সরকার বকেয়া ডিএ-র সুপ্রিম নির্দেশিকায় সংশোধন চেয়ে যে আবেদন করেছে, তাতে তাদের যুক্তি, ডিএ বাধ্যতামূলক নয়, বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে। এদিকে সরকারের তরফে আরও বলা হয়েছে, এআইসিপিআই-এর ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হলে তা নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে। এছাড়া সরকারের আরও বক্তব্য, পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয়।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 3, 2025 7:14 AM

এদিকে রাজ্য সরকার বকেয়া ডিএ-র সুপ্রিম নির্দেশিকায় সংশোধন চেয়ে যে আবেদন করেছে, তাতে তাদের যুক্তি, ডিএ বাধ্যতামূলক নয়, বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে। এদিকে সরকারের তরফে আরও বলা হয়েছে, এআইসিপিআই-এর ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হলে তা নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে। এছাড়া সরকারের আরও বক্তব্য, পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয়।

4/6
রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ-কে মান্যতা দিচ্ছে। এদিকে হলফনামায় আবার রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো একটি বিশাল আর্থিক বোঝা। আর তাই কমপক্ষে আরও ছয় মাস সময় চেয়েছে রাজ্য সরকার।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 3, 2025 7:14 AM

রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ-কে মান্যতা দিচ্ছে। এদিকে হলফনামায় আবার রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো একটি বিশাল আর্থিক বোঝা। আর তাই কমপক্ষে আরও ছয় মাস সময় চেয়েছে রাজ্য সরকার।

5/6
এই আবহে রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য, ২৬ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে অযোগ্যদের থেকে বেত ফেরত নেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেই বেতন ফেরত নিচ্ছে না। সেই বেতন ফেরত নিলেও তো অর্থ সংকট কিছুটা মিটতে পারে। এদিকে সেই অযোগ্য শিক্ষকদের বেতন ফেরত না নিয়েও আদালত অবমাননাই করছে রাজ্য সরকার।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 3, 2025 7:14 AM

এই আবহে রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য, ২৬ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে অযোগ্যদের থেকে বেত ফেরত নেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেই বেতন ফেরত নিচ্ছে না। সেই বেতন ফেরত নিলেও তো অর্থ সংকট কিছুটা মিটতে পারে। এদিকে সেই অযোগ্য শিক্ষকদের বেতন ফেরত না নিয়েও আদালত অবমাননাই করছে রাজ্য সরকার।

6/6
প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। expand-iconView Photos in a new improved layout
Published on Jul 3, 2025 7:14 AM

প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Related Photos