WB 5th Pay Commission DA Case Update: গোপনে DA মামলায় বড় চাল রাজ্যের! সোমবারই করেছে সেই কাজ, কী বলছেন সরকারি কর্মীরা?
সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার শুনানি হয়নি সোমবার। কিন্তু সেদিন রাজ্য সরকার গোপনে একটি কাজ করেছে বলে দাবি করল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এরপর কী হবে? কী আশা করা হচ্ছে?
Published on: Sept 3, 2025 2:42 PM IST
1/5

Published on Sept 3, 2025 2:42 PM
বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেছেন, ‘সকলের সরকার এক জুনিয়র আইনজীবীর মাধ্যমে আবারও একটি রিটেন সাবমিশন পেশ করেছে। আমাদের এখনও কপি দেয়নি। আশা করছি, সর্বোচ্চ আদালত এই নয়া সাবমিশন গ্রহণ করবে না।’ (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
2/5

Published on Sept 3, 2025 2:42 PM
রাজ্য সরকারি কর্মচারীরা আশা করেছিলেন যে ১ সেপ্টেম্বর ডিএ মামলায় কিছুটা অগ্রগতি হবে। অনেকে চূড়ান্ত রায়ের আশাতেও ছিলেন। যদিও পরবর্তীতে কনফেডারেশনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানান যে সেদিন আরও গুরুত্বপূর্ণ মামলা আছে। সেই পরিস্থিতিতে ডিএ মামলার শুনানি পিছিয়ে ৮ সেপ্টেম্বর (সোমবার) করে দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী)
3/5

Published on Sept 3, 2025 2:42 PM
সেইসবের মধ্যেই সোমবার বকেয়া ডিএ মামলার শুনানি না হওয়ায় কিছুটা হতাশ হয়ে গিয়েছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, গত ১২ অগস্ট থেকে সেই অর্থে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হয়নি। ১২ অগস্ট এবং ২৬ অগস্ট শুনানি পিছিয়ে গিয়েছিল। তারপর সোমবার ওঠে ডিএ মামলা। এই সোমবার থেকে পিছিয়ে পরের সোমবার মামলার দিন নির্ধারণ করা হয়েছে। (ছবিটি প্রতীকী)
4/5

Published on Sept 3, 2025 2:42 PM
তারইমধ্যে একটি মহলে জল্পনা ছড়িয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ভাবনাচিন্তা করছে নবান্ন। রিপোর্ট অনুযায়ী, পাঁচ শতাংশ নাকি ডিএ বাড়ানোর প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে। যদিও সরকারিভাবে নবান্নের তরফে সেরকম কিছুই জানানো হয়নি। ষষ্ঠ বেতন কমিশন ছেড়ে কবে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে, সে বিষয়েও কোনও উচ্চবাচ্য করা হয়নি নবান্নের তরফে। (ছবিটি প্রতীকী)
5/5

Published on Sept 3, 2025 2:42 PM
E-Paper

