WB 5th Pay Commission DA Arrear Latest Update: বকেয়া ডিএ নিয়ে ভাইরাল গুরুত্বপূর্ণ 'খবর', সরকারি কর্মীদের জন্য রইল আপডেট

সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতা বিতরণের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে একটি নির্দিষ্ট তারিখের উল্লেখ করে সম্প্রতি খবর প্রকাশ করেছে কিছু পোর্টাল। তাতে দাবি করা হয়েছে, তমুক তারিখে বকেয়া ডিএ দেওয়া হবে।

Published on: Jun 10, 2025 2:40 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ মেটাতে হবে। সেই মতো সম্প্রতি বিভিন্ন দফতর এবং সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দফতর। এরই মাঝে রিপোর্টে দাবি করা হল, বকেয়া ডিএ-র অংশ মেটাতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 2:40 PM

সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ মেটাতে হবে। সেই মতো সম্প্রতি বিভিন্ন দফতর এবং সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দফতর। এরই মাঝে রিপোর্টে দাবি করা হল, বকেয়া ডিএ-র অংশ মেটাতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

2/5
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে একটি খবর ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতা বিতরণের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে একটি নির্দিষ্ট তারিখের উল্লেখ করে সম্প্রতি খবর প্রকাশ করেছে কিছু পোর্টাল। তাতে দাবি করা হয়েছে, তমুক তারিখে বকেয়া ডিএ দেওয়া হবে। তবে এই খবরটা কি আদৌ সত্য নাকি কেবলই গুজব? জানুন আসল তথ্য।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 2:40 PM

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে একটি খবর ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে বকেয়া মহার্ঘ ভাতা বিতরণের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে একটি নির্দিষ্ট তারিখের উল্লেখ করে সম্প্রতি খবর প্রকাশ করেছে কিছু পোর্টাল। তাতে দাবি করা হয়েছে, তমুক তারিখে বকেয়া ডিএ দেওয়া হবে। তবে এই খবরটা কি আদৌ সত্য নাকি কেবলই গুজব? জানুন আসল তথ্য।

3/5
রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (SAT) এর আগে ১০১৯ সালের ২৬ জুলাই ডিএ সংক্রান্ত যে রায় দিয়েছিল, বা ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্ট ডিএ-সম্পর্কিত যে রায় দিয়েছিল, তাতে কোনও নোডাল অফিসার নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল কি না তা স্পষ্ট নয়। সেই নোডাল অফিসারকে বিশেষভাবে ডিএ বিতরণের জন্য নিযুক্ত করা হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। তবে ইঙ্গিত পাওয়া গেছে যে নবান্ন ২৫ শতাংশ বকেয়া ডিএ প্রদানের কাজ শুরু করেছে ইতিমধ্যেই। তবে এখনও সরকার কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বকেয়া ডিএ প্রদানের জন্য।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 2:40 PM

রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (SAT) এর আগে ১০১৯ সালের ২৬ জুলাই ডিএ সংক্রান্ত যে রায় দিয়েছিল, বা ২০২২ সালের ২০ মে কলকাতা হাইকোর্ট ডিএ-সম্পর্কিত যে রায় দিয়েছিল, তাতে কোনও নোডাল অফিসার নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল কি না তা স্পষ্ট নয়। সেই নোডাল অফিসারকে বিশেষভাবে ডিএ বিতরণের জন্য নিযুক্ত করা হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। তবে ইঙ্গিত পাওয়া গেছে যে নবান্ন ২৫ শতাংশ বকেয়া ডিএ প্রদানের কাজ শুরু করেছে ইতিমধ্যেই। তবে এখনও সরকার কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বকেয়া ডিএ প্রদানের জন্য।

4/5
এরই মাঝে রিপোর্টে দাবি করা হয়, বকেয়া ডিএ-র অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার পথে হাঁটছে সরকার। একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই ব্যবস্থায় সরকারি কর্মীদের নিজস্ব পোর্টাল ‘ইন্টিগ্রেটেড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ২০০৯ সালে ‘রোপা’ কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্য জানাতে হবে। অর্থাৎ, সরকারি কর্মচারীরা ২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজেদের কার্যকালের তথ্য জানাবেন।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 2:40 PM

এরই মাঝে রিপোর্টে দাবি করা হয়, বকেয়া ডিএ-র অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার পথে হাঁটছে সরকার। একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই ব্যবস্থায় সরকারি কর্মীদের নিজস্ব পোর্টাল ‘ইন্টিগ্রেটেড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ২০০৯ সালে ‘রোপা’ কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্য জানাতে হবে। অর্থাৎ, সরকারি কর্মচারীরা ২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজেদের কার্যকালের তথ্য জানাবেন।

5/5
সরকারি কর্মীরে সেই প্রযুক্তির মাধ্যমে সরকারকে তাদের তথ্য প্রদান করলে অর্থ দফতর সহজেই নির্ধারণ করতে পারবে, কোন সরকারি কর্মীর কতটা বকেয়া ডিএ প্রাপ্য। উল্লেখ্য, গত ১৬ মে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, ৬ সপ্তাহের মধ্যে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। এবং ৪ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানোর কাজ কতটা এগিয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। সরকারি কর্মীরা এই প্রযুক্তি ব্যবস্থায় নিজেদের তথ্য দিলে সেই রিপোর্ট দেওয়ার কাজ অনেকটাই সহজ হবে সরকারের জন্য।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 10, 2025 2:40 PM

সরকারি কর্মীরে সেই প্রযুক্তির মাধ্যমে সরকারকে তাদের তথ্য প্রদান করলে অর্থ দফতর সহজেই নির্ধারণ করতে পারবে, কোন সরকারি কর্মীর কতটা বকেয়া ডিএ প্রাপ্য। উল্লেখ্য, গত ১৬ মে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, ৬ সপ্তাহের মধ্যে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। এবং ৪ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানোর কাজ কতটা এগিয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। সরকারি কর্মীরা এই প্রযুক্তি ব্যবস্থায় নিজেদের তথ্য দিলে সেই রিপোর্ট দেওয়ার কাজ অনেকটাই সহজ হবে সরকারের জন্য।

Related Photos