WB Govt Employees 5th Pay Commission DA Arrear: ২৭ জুনের মধ্যে ২৫% বকেয়া ডিএ না মেটালে 'এর দাম দিতে হবে' রাজ্য সরকারকে
২৭ জুনের মধ্যে পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ২৫ শতাংশ ডিএ না মেটালে এবার ‘উত্তাল আন্দোলন’ হবে বলে হুঁশিয়ারি দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ।
Published on: Jun 16, 2025 7:39 AM IST
1/5

Published on Jun 16, 2025 7:39 AM
পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মেটানোর সময়সীমা প্রায় শেষ হওয়ার পথে। রাজ্য সরকারের হাতে বকেয়া ডিএ মেটানোর জন্য আর মাত্র ২ সপ্তাহের মতো আছে। তবে এরই মাঝে এবার সুপ্রিম কোর্টের নির্দেশিকা বদলের জন্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য। এর মধ্যে অবশ্য বকেয়া ডিএ দেওয়ার কাজ কিছুটা করে এগিয়ে রাখছে সরকার। তবে তাও সরকারি কর্মীদের মনে আশঙ্কা রয়েছে, ২৭ জুনের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ অ্যাকাউন্টে ঢুকবে তো?
2/5

Published on Jun 16, 2025 7:39 AM
ভাস্কর ঘোষ বলেন, 'তৎকালীন বিরোধী নেত্রী (বর্তমান মুখ্যমন্ত্রী) বলেছিলেন, যে সরকার ডিএ দিতে পারে না, তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কিন্তু ক্ষমতায় আসার পর, অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রকে নিয়োগ করা হয়, যার উদ্দেশ্য ছিল দক্ষ শ্রমিকদের সস্তা শ্রমিকে পরিণত করা। এর জন্য ডিএ এবং পরবর্তীতে মূল বেতন কমানোর পরিকল্পনা করা হয়েছিল। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন না বাড়িয়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান কমানোর এটি একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা ছিল।'
3/5

Published on Jun 16, 2025 7:39 AM
উল্লেখ্য, ২০২২ সালে যখন প্রথমবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, তখন এই মামলার বিচারপতি ছিলেন জাস্টিন দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস ঋষিকেশ রায়। এরপর এই মামলাটি তালিকাভুক্ত হয়েছিল জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস দীপঙ্কর দত্তের এজলাসে। আবার ২০২৩ সালের মার্চ মাসে মামলাটি ওঠে জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে। এরপর ২৮ এপ্রিল, ২০২৩ সালের ডিএ শুনানি শেষবারের মতো উঠেছিল এই এজলাসে। এরপর অবসর নেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী। তারপর এই মামলার বিচারপতি পদে থাকা জাস্টিস ঋষিকেশ রায় অবসর নেন ২০২৫ সালের ৩১ জানুয়ারি। তবে এবার সুপ্রিম কোর্ট ডিএ মামলায় গতি এসেছে। তাই আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা।
4/5

Published on Jun 16, 2025 7:39 AM
এই আবহে এবার বকেয়া ডিএ প্রসঙ্গে রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তিনি দাবি করলেন, আগামী ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারকে ২৫ শতাংশ ডিএ মেটানো না হলে উত্তাল আন্দোলনে নামবেন সরকারি কর্মীরা। এর আগেও ভাস্কর বাবুরা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আন্দোলন করেছেন। অনশনও করেছেন। নবান্নের সামনে পর্যন্ত গিয়ে গলা চড়িয়ে এসেছেন। তবে তাতে সরকার টলেনি।
5/5

Published on Jun 16, 2025 7:39 AM
E-Paper

