5th Pay Commission DA Arrear Notice Update: বকেয়া ডিএ মেটানো নিয়ে বড় দাবি রিপোর্টে, মহার্ঘ ভাতা বিজ্ঞপ্তিতে থাকবে চমক?

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী ২৭ জুন শীর্ষ আদালতের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাবে। সেদিন আবার রথের ছুটি। এই আবহে কী করতে পারে সরকার?

Published on: Jun 25, 2025 7:36 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পঞ্চম বেতন কমিশন অনুযায়ী রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী ২৭ জুন শীর্ষ আদালতের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাবে। এই আবহে কবে আসতে পারে বকেয়া ডিএ মেটানোর বিজ্ঞপ্তি? তা নিয়ে এখন জোর জল্পনা চলছে। এরই মাঝে বর্তমান পত্রিকার এক রিপোর্টে দাবি করা হল, ২৬ বা ২৭ জুন মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:36 AM

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী ২৭ জুন শীর্ষ আদালতের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাবে। এই আবহে কবে আসতে পারে বকেয়া ডিএ মেটানোর বিজ্ঞপ্তি? তা নিয়ে এখন জোর জল্পনা চলছে। এরই মাঝে বর্তমান পত্রিকার এক রিপোর্টে দাবি করা হল, ২৬ বা ২৭ জুন মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

2/5
উল্লেখ্য, ২৭ জুন রথযাত্রার জন্য ছুটি। তবে তা সত্ত্বেও শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার শেষ লগ্নে গিয়ে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকার জারি করতে পারে বলে দাবি করেছে বর্তমান পত্রিকা। সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে রাজ্য সরকার আইনি পরমার্শও নিচ্ছে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:36 AM

উল্লেখ্য, ২৭ জুন রথযাত্রার জন্য ছুটি। তবে তা সত্ত্বেও শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার শেষ লগ্নে গিয়ে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকার জারি করতে পারে বলে দাবি করেছে বর্তমান পত্রিকা। সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে রাজ্য সরকার আইনি পরমার্শও নিচ্ছে।

3/5
এদিকে ২৭ জুনের মধ্যে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে ২৮ জুন রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে ই-মেল করে নোটিস পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এই বিষয়ে মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, নোটিসের খসড়া তৈরির কাজ চলছে। একসপ্তাহ পরে সুপ্রিম কোর্টে অবমাননার মামলাও করতে পারেন সরকারি কর্মীরা।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:36 AM

এদিকে ২৭ জুনের মধ্যে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে ২৮ জুন রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে ই-মেল করে নোটিস পাঠানোর প্রস্তুতি নিয়ে রাখছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এই বিষয়ে মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, নোটিসের খসড়া তৈরির কাজ চলছে। একসপ্তাহ পরে সুপ্রিম কোর্টে অবমাননার মামলাও করতে পারেন সরকারি কর্মীরা।

4/5
এদিকে ২৭ জুন বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সেদিনই কি ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে সরকার? এই নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে যদি ২৭ জুনের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ না মেটানো হয়, সেই ক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য সরকার।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:36 AM

এদিকে ২৭ জুন বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সেদিনই কি ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে সরকার? এই নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে যদি ২৭ জুনের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ না মেটানো হয়, সেই ক্ষেত্রে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য সরকার।

5/5
প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 25, 2025 7:36 AM

প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Related Photos