WB 5th Pay Commission DA Arrear Update: 'রাজ্য ২৫% বকেয়া DA না দিলে…..', সময়সীমা শেষ হওয়ার আগেই কড়া বার্তা গেল নবান্নে

নবান্নে পাঠানো হল হুঁশিয়ারি বার্তা। পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মিটিয়ে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই সেই বার্তা পাঠানো হল। কী বলা হল সেই বার্তায়?

Published on: Jun 24, 2025 11:49 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আজ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া নিয়ে কোনওরকম উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। খাতায়কলমে আর মাত্র বাকি আছে দু'দিন - বুধবার এবং বৃহস্পতিবার। শুক্রবার পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর সময় আছে। কিন্তু সেদিন রথের কারণে সরকারি ছুটি। তাও সেদিন পর্যন্ত অপেক্ষা করা হবে। (ফাইল ছবি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 11:49 PM

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আজ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া নিয়ে কোনওরকম উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। খাতায়কলমে আর মাত্র বাকি আছে দু'দিন - বুধবার এবং বৃহস্পতিবার। শুক্রবার পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর সময় আছে। কিন্তু সেদিন রথের কারণে সরকারি ছুটি। তাও সেদিন পর্যন্ত অপেক্ষা করা হবে। (ফাইল ছবি)

2/5
সুপ্রিম কোর্টে ডিএ মামলায় যুক্ত থাকা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা আরও দাবি করেছেন, ‘মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্য দেখে অবাক’ হয়ে যাচ্ছেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ মেটানো না হয়, তাহলে রাজ্যের অর্থসচিব এবং মুখ্যসচিবের নামে নোটিশ করা হবে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কয়েকদিন সময় দেওয়া হবে। তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হবে। দায়ের করা হবে আদালত অবমাননার মামলা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 11:49 PM

সুপ্রিম কোর্টে ডিএ মামলায় যুক্ত থাকা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা আরও দাবি করেছেন, ‘মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্য দেখে অবাক’ হয়ে যাচ্ছেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ মেটানো না হয়, তাহলে রাজ্যের অর্থসচিব এবং মুখ্যসচিবের নামে নোটিশ করা হবে। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কয়েকদিন সময় দেওয়া হবে। তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হবে। দায়ের করা হবে আদালত অবমাননার মামলা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

3/5
একটি মহলের তরফে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে রাজ্য সরকার নাকি ঋণ নিয়েছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে ১০,৫০০ কোটি টাকার মতো লাগবে। বিধানসভা নির্বাচনের আগের বছরে সেই টাকা মেটাতে রাজ্য সরকার ঋণ নিয়েছে বলে দাবি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 11:49 PM

একটি মহলের তরফে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে রাজ্য সরকার নাকি ঋণ নিয়েছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে ১০,৫০০ কোটি টাকার মতো লাগবে। বিধানসভা নির্বাচনের আগের বছরে সেই টাকা মেটাতে রাজ্য সরকার ঋণ নিয়েছে বলে দাবি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

4/5
রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিলে ঠিক আছে। নয়তো বিপদে পড়বে রাজ্য। আর কনফেডারেশনের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়েছেন, ‘রাজ্য সরকারের ঔদ্ধত্য আমরা ভাঙব। তবে আবারও বলে রাখি, রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে। দিতেই হবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 11:49 PM

রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিলে ঠিক আছে। নয়তো বিপদে পড়বে রাজ্য। আর কনফেডারেশনের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়েছেন, ‘রাজ্য সরকারের ঔদ্ধত্য আমরা ভাঙব। তবে আবারও বলে রাখি, রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে। দিতেই হবে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

5/5
যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের দাবি, বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটাতে যে পরিমাণ টাকা প্রয়োজন রাজ্য সরকারের, তার থেকে অনেক বেশি অর্থ আছে নবান্নের কোষাগারে। কিন্তু স্রেফ লোক দেখানোর জন্য ঋণ নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কিন্তু তাতে কোনও লাভ হবে না বলে দাবি করেছেন তাঁরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 24, 2025 11:49 PM

যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের দাবি, বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটাতে যে পরিমাণ টাকা প্রয়োজন রাজ্য সরকারের, তার থেকে অনেক বেশি অর্থ আছে নবান্নের কোষাগারে। কিন্তু স্রেফ লোক দেখানোর জন্য ঋণ নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কিন্তু তাতে কোনও লাভ হবে না বলে দাবি করেছেন তাঁরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pexel)

Related Photos