WB Govt Employees 25% DA Arrear Update: আদালতের ভয়ে রথের দিনেই বকেয়া DA-র ঘোষণা রাজ্যের? নাহলে শনিবার থেকেই ‘খেলা’

সেই ১৬ মে থেকে যে ঘোষণাটার জন্য অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা, তা এখনও আসেনি। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ২৫ শতাংশ পাওয়ার অপেক্ষায় আছেন তাঁরা।

Published on: Jun 26, 2025 10:44 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
রথের দিন দিঘা থেকেই বকেয়া মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ২৫ শতাংশ প্রদানের বিষয়টি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি রথের দিন ডিএ প্রদানের বিজ্ঞপ্তি জারি করা হবে? আপাতত সেদিকেই তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। আপাতত সেই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 10:44 PM

রথের দিন দিঘা থেকেই বকেয়া মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ২৫ শতাংশ প্রদানের বিষয়টি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি রথের দিন ডিএ প্রদানের বিজ্ঞপ্তি জারি করা হবে? আপাতত সেদিকেই তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। আপাতত সেই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

2/6
এমনিতে ছয় শতাংশের মধ্যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মী সংগঠনের দাবি, ২৭ জুনই সেই সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু রথ হওয়ায় সরকারি ছুটি সেদিন। তাই অনেকে আশা করেছিলেন যে বৃহস্পতিবারের মধ্যে বকেয়া ডিএয়ের ঘোষণা করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 10:44 PM

এমনিতে ছয় শতাংশের মধ্যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারি কর্মী সংগঠনের দাবি, ২৭ জুনই সেই সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু রথ হওয়ায় সরকারি ছুটি সেদিন। তাই অনেকে আশা করেছিলেন যে বৃহস্পতিবারের মধ্যে বকেয়া ডিএয়ের ঘোষণা করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

3/6
আপাতত সেই পথে হাঁটেনি রাজ্য সরকার। তাও রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, রথের দিনটা দেখা হবে। তারপরই করা হবে পদক্ষেপ। কোনওরকম রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সংগঠনের প্রতিনিধিরা। এমনকী রাস্তায় আন্দোলনেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 10:44 PM

আপাতত সেই পথে হাঁটেনি রাজ্য সরকার। তাও রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, রথের দিনটা দেখা হবে। তারপরই করা হবে পদক্ষেপ। কোনওরকম রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সংগঠনের প্রতিনিধিরা। এমনকী রাস্তায় আন্দোলনেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

4/6
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামলকুমার মিত্র জানিয়েছেন, রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে, তাতে অবাক হওয়ার কিছু নেই। সময়সীমা পেরিয়ে গেলে মুখ্যসচিব এবং অর্থসচিবকে আইনি নোটিশ পাঠানো হবে। জানতে চাওয়া হবে যে কেন শীর্ষ আদালতের রায় কার্যকর হয়নি। তাই কেন আদালত অবমাননার মামলা করা হবে না, তা জানান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 10:44 PM

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামলকুমার মিত্র জানিয়েছেন, রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে, তাতে অবাক হওয়ার কিছু নেই। সময়সীমা পেরিয়ে গেলে মুখ্যসচিব এবং অর্থসচিবকে আইনি নোটিশ পাঠানো হবে। জানতে চাওয়া হবে যে কেন শীর্ষ আদালতের রায় কার্যকর হয়নি। তাই কেন আদালত অবমাননার মামলা করা হবে না, তা জানান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

5/6
তিনি আরও জানিয়েছেন, মুখ্যসচিব এবং অর্থসচিবের প্রত্যুত্তরের জন্য সাতদিন অপেক্ষা করা হবে। যদি সাতদিনের মধ্যে জবাব দেওয়া হয়, তাহলে ঠিক আছে। সেই আশা অবশ্য কম। তাও অপেক্ষা করা হবে। আর যদি সাতদিনের মধ্যে উত্তর না আসে, তাহলে সুপ্রিম কোর্টে মুখ্যসচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 10:44 PM

তিনি আরও জানিয়েছেন, মুখ্যসচিব এবং অর্থসচিবের প্রত্যুত্তরের জন্য সাতদিন অপেক্ষা করা হবে। যদি সাতদিনের মধ্যে জবাব দেওয়া হয়, তাহলে ঠিক আছে। সেই আশা অবশ্য কম। তাও অপেক্ষা করা হবে। আর যদি সাতদিনের মধ্যে উত্তর না আসে, তাহলে সুপ্রিম কোর্টে মুখ্যসচিব এবং অর্থসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

6/6
পঞ্চম বেতন কমিশনের আওতায় সুপ্রিম কোর্টে বকেয়া ডিএয়ের যে মামলা চলছে, সেটার সঙ্গে যুক্ত থাকা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের তরফে দাবি করা হয়েছে, শুক্রবার সময়সীমা শেষ হচ্ছে। আর শনিবারই ইমেল করা হবে অর্থসচিব এবং মুখ্যসচিবকে। আর তারপর সোমবার নবান্নে গিয়ে চিঠি দিয়ে আসা হবে বলে কনফেডারেশনের তরফে দাবি করা হয়েছে। (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 10:44 PM

পঞ্চম বেতন কমিশনের আওতায় সুপ্রিম কোর্টে বকেয়া ডিএয়ের যে মামলা চলছে, সেটার সঙ্গে যুক্ত থাকা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের তরফে দাবি করা হয়েছে, শুক্রবার সময়সীমা শেষ হচ্ছে। আর শনিবারই ইমেল করা হবে অর্থসচিব এবং মুখ্যসচিবকে। আর তারপর সোমবার নবান্নে গিয়ে চিঠি দিয়ে আসা হবে বলে কনফেডারেশনের তরফে দাবি করা হয়েছে। (ছবিটি প্রতীকী)

Related Photos