WB 5th Pay Commission DA Case Update: 'দেখে মনে হচ্ছে DA মামলায় জয় হবে রাজ্য সরকারি কর্মচারীদের', করা হল বড়সড় দাবি
'দেখে মনে হচ্ছে যে বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলায় জয় হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের', করা হল বড়সড় দাবি। এমনিতে আগামী ১১ সেপ্টেম্বর ডিএ মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে।
Published on: Aug 27, 2025 11:56 PM IST
1/5

Published on Aug 27, 2025 11:56 PM
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, আগামী ১১ সেপ্টেম্বরের আগে আইনজীবী গোপাল সুব্রমনিয়ামের সঙ্গে আলোচনা করা হবে। আর তাঁর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জয় নিশ্চিত। (ফাইল ছবি, সৌজন্যে Sangrami Joutha Mancha)
2/5

Published on Aug 27, 2025 11:56 PM
এমনিতে মঙ্গলবার (২৬ অগস্ট) সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা ওঠে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের তরফে আপাতত জানানো হয়েছে যে আগামী ১১ সেপ্টেম্বর ফের ডিএ মামলা উঠতে পারে। এখনও চূড়ান্ত কোনও দিনক্ষণ জানানো হয়নি। (ফাইল ছবি)
3/5

Published on Aug 27, 2025 11:56 PM
মঙ্গলবার কনফেডারেশনের আইনজীবী ফিরদৌস শামিম জানান, ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। যে কোনও সোমবার বা শুক্রবার ডিএ মামলার শুনানি হবে। সেইসঙ্গে তিনি আশাপ্রকাশ করেছেন যে বকেয়া ডিএ মামলায় জয় হবে রাজ্য সরকারি কর্মচারীদের। তাঁরা ইতিমধ্যে ছয়বার জিতেছেন। সপ্তমবার জয়টা আসবে সুপ্রিম কোর্টে। আর বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী)
4/5

Published on Aug 27, 2025 11:56 PM
উল্লেখ্য, গত ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারকে ছয় সপ্তাহের বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। যদিও রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মতো বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দেয়নি। বরং এখন শেষমুহূর্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। পালটা রাজ্য সরকারি কর্মচারীরাও আদালত অবমাননার মামলা দায়ের করেন। (ছবিটি প্রতীকী)
5/5

Published on Aug 27, 2025 11:56 PM
E-Paper

