WB 5th Pay Commission 25% DA Arrear: ‘রাজ্যের আবেদনে বকেয়া DA পেতে একটু দেরি হবে, কিন্তু টাকা পাবেনই সরকারি কর্মীরা’

সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ২৫ শতাংশ পাননি। কারণ সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। তাতে কি রাজ্য সরকারি কর্মচারীদের বিপদ বাড়ল?

Published on: Jun 29, 2025 12:37 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পরে নবান্নকে আক্রমণ শানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে দাবি করা হয়েছে, শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই নবান্ন যে সুপ্রিম কোর্টে গিয়েছে, তাতে কোনওরকম রেহাই পাবে না। আর সুপ্রিম কোর্টেও গিয়েও স্বস্তি পাবে না বলে দাবি করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 12:37 AM

বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পরে নবান্নকে আক্রমণ শানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে দাবি করা হয়েছে, শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই নবান্ন যে সুপ্রিম কোর্টে গিয়েছে, তাতে কোনওরকম রেহাই পাবে না। আর সুপ্রিম কোর্টেও গিয়েও স্বস্তি পাবে না বলে দাবি করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

2/5
সেইসঙ্গে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফেও পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক। তিনি বলেছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের তরফে (রাজ্য সরকারের) মুখ্যসচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার আইনি নোটিশ দেওয়া হচ্ছে।’ (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 12:37 AM

সেইসঙ্গে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফেও পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক। তিনি বলেছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের তরফে (রাজ্য সরকারের) মুখ্যসচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার আইনি নোটিশ দেওয়া হচ্ছে।’ (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

3/5
সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘রাজ্য সরকারের চরিত্র অনুযায়ী, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। (রাজ্য সরকার যে) এই আবেদন (করেছে), তা ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশের উপরে বা এই মামলায় কোনও প্রভাব পড়বে বলে মনে করি না। রাজ্যের কিছু বক্তব্য থাকলে তা সুপ্রিম নির্দেশের চার সপ্তাহের মধ্যেই আদালতকে জানাতে হত।’ (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 12:37 AM

সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘রাজ্য সরকারের চরিত্র অনুযায়ী, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। (রাজ্য সরকার যে) এই আবেদন (করেছে), তা ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশের উপরে বা এই মামলায় কোনও প্রভাব পড়বে বলে মনে করি না। রাজ্যের কিছু বক্তব্য থাকলে তা সুপ্রিম নির্দেশের চার সপ্তাহের মধ্যেই আদালতকে জানাতে হত।’ (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

4/5
তিনি দাবি করেছেন, রাজ্য সরকার যে আইনি পদক্ষেপ করেছে, তাতে বকেয়া ডিএ পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষার বহর কিছুটা বাড়ল। কিন্তু শেষপর্যন্ত তাঁদেরই জয় হবে বলে মনে করছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। তিনি বলেছেন, ‘এই বকেয়া পাওয়ার সময় হয়ত কিছুটা পিছিয়ে গেল ঠিকই। সরকারের আবেদন বিবেচনা করা হবে কিনা, অগস্টে বোঝা যাবে বলে মনে করা হচ্ছে।' (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 12:37 AM

তিনি দাবি করেছেন, রাজ্য সরকার যে আইনি পদক্ষেপ করেছে, তাতে বকেয়া ডিএ পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষার বহর কিছুটা বাড়ল। কিন্তু শেষপর্যন্ত তাঁদেরই জয় হবে বলে মনে করছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। তিনি বলেছেন, ‘এই বকেয়া পাওয়ার সময় হয়ত কিছুটা পিছিয়ে গেল ঠিকই। সরকারের আবেদন বিবেচনা করা হবে কিনা, অগস্টে বোঝা যাবে বলে মনে করা হচ্ছে।' (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

5/5
সেইসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক বলেছেন, ‘কর্মচারী বিরোধী সরকার নিপাত যাক। কর্মচারী ও শিক্ষকের স্বার্থ-বিরোধী এবং হকের মহার্ঘ ভাতা প্রদানে রাজ্য সরকারের এই পদক্ষেপকে সংগ্রামী যৌথ মঞ্চ ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছে। শিক্ষক, কর্মচারী, বঞ্চিত মানুষের ঐক্য জিন্দাবাদ।’ (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 29, 2025 12:37 AM

সেইসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক বলেছেন, ‘কর্মচারী বিরোধী সরকার নিপাত যাক। কর্মচারী ও শিক্ষকের স্বার্থ-বিরোধী এবং হকের মহার্ঘ ভাতা প্রদানে রাজ্য সরকারের এই পদক্ষেপকে সংগ্রামী যৌথ মঞ্চ ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছে। শিক্ষক, কর্মচারী, বঞ্চিত মানুষের ঐক্য জিন্দাবাদ।’ (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

Related Photos