WB DA Arrear Case Latest Update: 'রাজ্যের মামলা খারিজ হয়ে যাবে, পুরো ১০০% DA দিতে হবে', শুনানির আগেই বড় বার্তা
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। সেই ডেডলাইন শেষ হওযার ঠিক আগে শীর্ষ আদালতেরই দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তবে তাতে শেষপর্যন্ত রাজ্য সরকারের কোনও লাভ হবে না বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীগের সংগঠনের নেতা।
Published on: Jul 4, 2025 5:14 PM IST
1/5

Published on Jul 4, 2025 5:14 PM
সেই চিঠিতে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যে যে দাবি তোলা হয়েছে, সেগুলি যদি পূরণ করা না হয়, তাহলে আগামিদিনে আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। নিজেদের দাবিপূরণের জন্য পেন-ডাউন, গণছুটি, ধরনা, রিলে অনশনের মতো কর্মসূচির পথে হাঁটবেন বলেও জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং অনিরুদ্ধ ভট্টাচার্য। (ছবি সৌজন্যে ফেসবুক)
2/5

Published on Jul 4, 2025 5:14 PM
তারইমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ প্রদানের দাবিতে আগামী ৯ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। সেই মর্মে শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে মুখ্যসচিব মনোজ পন্তকে চিঠিও পাঠানো হয়েছে। (ছবিটি প্রতীকী)
3/5

Published on Jul 4, 2025 5:14 PM
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ছয় সপ্তাহের মধ্যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ২৫ শতাংশ মিটিয়ে দেয়নি রাজ্য সরকার। দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। আর তারইমধ্যে রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতেই আদালত অবমাননার মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। (ছবিটি প্রতীকী)
4/5

Published on Jul 4, 2025 5:14 PM
তিনি জানিয়েছেন, আগামী ১৪ জুলাই (ছুটির পরে সুপ্রিম কোর্ট খুলবে) এবং ৪ অগস্টের (ডিএ মামলার পরবর্তী শুনানির দিন) মধ্যে মামলাটি উঠতে পারে। বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন যে ডিএ না দিয়ে এবার যদি রাজ্য সুপ্রিম কোর্টে যায়, তাহলে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) খারিজ হয়ে যাবে। তখন পুরোই ডিএ দিতে হবে। (ছবিটি প্রতীকী)
5/5

Published on Jul 4, 2025 5:14 PM
E-Paper

