WB 5th Pay Commission DA New Claim: ২৫% বকেয়া ডিএ মেটাবে না সরকার? ঘটনাক্রমে এল নয়া মোড়, মাথায় হাত পড়বে কর্মীদের?

২০১৬ সালের আগের রাজ্য সরকারি কর্মীদের বেতনের হিসেব নাকি রাজ্য খুঁজে পাচ্ছে না। আর সেই হিসেব খুঁজে না পেলে ডিএ-র হিসেব কি করেই বা করা হবে? এদিকে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর সময়সীমা শেষ হতে আর বাকি একদিন।

Published on: Jun 26, 2025 7:04 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটানোর জন্য আর মাত্র একদিন সময় হাতে আছে সরকারের। এরই মাঝে এই ইস্যুটিতে একটি নয়া মোড় এল। রাজ্য সরকার ডিএ সংক্রান্ত পুরনো তথ্য খুঁজে পাচ্ছে না বলে দাবি করা হল রিপোর্টে। এই আবহে সময়মতো রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 7:04 AM

পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটানোর জন্য আর মাত্র একদিন সময় হাতে আছে সরকারের। এরই মাঝে এই ইস্যুটিতে একটি নয়া মোড় এল। রাজ্য সরকার ডিএ সংক্রান্ত পুরনো তথ্য খুঁজে পাচ্ছে না বলে দাবি করা হল রিপোর্টে। এই আবহে সময়মতো রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

2/5
রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৬ সালের আগের রাজ্য সরকারি কর্মীদের বেতনের হিসেব নাকি রাজ্য খুঁজে পাচ্ছে না। উল্লেখ্য, ২০১৬ সালের আগে বেতন সংক্রান্ত প্রক্রিয়া অনলাইনের আওতায় আসেনি। পরে ২০১৫-১৬ সালে অর্থ দফতর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছিল। তখন থেকে বেতনের যাবতীয় হিসেব ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত আছে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 7:04 AM

রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৬ সালের আগের রাজ্য সরকারি কর্মীদের বেতনের হিসেব নাকি রাজ্য খুঁজে পাচ্ছে না। উল্লেখ্য, ২০১৬ সালের আগে বেতন সংক্রান্ত প্রক্রিয়া অনলাইনের আওতায় আসেনি। পরে ২০১৫-১৬ সালে অর্থ দফতর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছিল। তখন থেকে বেতনের যাবতীয় হিসেব ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত আছে।

3/5
দাবি করা হচ্ছে, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ডিএ হিসেব করতে গেলে প্রায় ১০ লক্ষ কর্মীর সার্ভিস বুক ধরে ধরে কাজ করতে হবে সরকারকে। সেটা সময়সাপেক্ষ হতে চলেছে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, এই 'সমস্যা' তুলে ধরে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও কয়েক মাস সময় চাইতে পারে রাজ্য সরকার।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 7:04 AM

দাবি করা হচ্ছে, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ডিএ হিসেব করতে গেলে প্রায় ১০ লক্ষ কর্মীর সার্ভিস বুক ধরে ধরে কাজ করতে হবে সরকারকে। সেটা সময়সাপেক্ষ হতে চলেছে। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, এই 'সমস্যা' তুলে ধরে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও কয়েক মাস সময় চাইতে পারে রাজ্য সরকার।

4/5
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০১৯ সালের সময়কালে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে সরকারকে। তবে ডিএ তো নির্ভর করে মূল বেতনের ওপর। এই আবহে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সরকারি কর্মীদের বেতের হিসেবই যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে ডিএ গণনা করা হবেই বা কী করে?  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 7:04 AM

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০১৯ সালের সময়কালে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে সরকারকে। তবে ডিএ তো নির্ভর করে মূল বেতনের ওপর। এই আবহে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত সরকারি কর্মীদের বেতের হিসেবই যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে ডিএ গণনা করা হবেই বা কী করে?

5/5
প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 26, 2025 7:04 AM

প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Related Photos