WB 5th Pay Commission DA Arrear Update: ৬ বছরে বেতন-পেনশন থেকে ১৫,১২৯ কোটি টাকা কেটেছে রাজ্য, DA মেটানোর হিসাব পেশ নেতার
বেতন এবং পেনশন প্রাপকদের থেকে ছয় বছরে পশ্চিমবঙ্গ সরকার যে পরিমাণ টাকা কেটেছে, সেটা দিয়ে অনায়াসেই ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দেওয়া যাবে। সেই পুরো বিষয়টি ব্যাখ্যা করলেন রাজ্য সরকারি কর্মচারীদের নেতা।
Published on: Jun 1, 2025 9:05 PM IST
1/5

Published on Jun 1, 2025 9:05 PM
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে গেলে রাজ্য সরকারের যে পরিমাণ অর্থ খরচ হবে, সেই হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছে। রাজ্যের হিসাব অনুযায়ী ৪১,৭৭০.৯৫ কোটি টাকা লাগবে। আর বকেয়া ডিএয়ের ২৫ শতাংশের অর্থ হল ১০,৪৪২.৭৩ কোটি টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/5

Published on Jun 1, 2025 9:05 PM
কিন্তু সেই অর্থের থেকে বেশি টাকা সরকার বেতন এবং পেনশন প্রাপকদের পকেট থেকে কেটে নিয়েছে বলে দাবি করেছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, ২০১২-১৩ সাল থেকে ২০১৭-১৮ সালের মধ্যে বেতন ও পেনশন খাতে বরাদ্দ করা হয়েছিল ২,৮৪,৫১০.৬১ কোটি টাকা। কিন্তু ২,৬৯,৩৮১.৪৪ কোটি টাকা খরচ করা হয়েছিল। অর্থাৎ ১৫,১২৯.১৭ কোটি বেঁচে গিয়েছিল। (ছবিটি প্রতীকী)
3/5

Published on Jun 1, 2025 9:05 PM
তিনি জানিয়েছেন, প্রতি বছর রাজ্য সরকারের বাজেটে বেতন এবং পেনশন খাতে অর্থ বরাদ্দ হয়ে থাকে। কিন্তু দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ওই বরাদ্দ অর্থের একাংশ দেওয়া হয় না। সেই বিষয়টি নিয়ে আদালতে তালিকাও প্রকাশ করা হয়েছিল বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক। (ছবিটি প্রতীকী)
4/5

Published on Jun 1, 2025 9:05 PM
যদিও সেই বিষয়ে আপাতত পশ্চিমবঙ্গ সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে কতজন মহার্ঘ ভাতা পান, সেই সংক্রান্ত তথ্য বিভিন্ন দফতরের থেকে জানতে চাওয়া হয়েছে। তা থেকে অনেকে অনূুমান করছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার তোড়জোড় করছে সরকার। (ছবিটি প্রতীকী)
5/5

Published on Jun 1, 2025 9:05 PM
E-Paper

