WB 5th Pay Commission DA Arrear Update: শুধু চাকরিরত সরকারি কর্মীরা বকেয়া DA পাবেন? পেনশনভোগীদের কী হবে? বড় কথা নেতার

শুধুমাত্র চাকরিরত রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পাবেন? অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন না বকেয়া ডিএ? বড় মন্তব্য করলেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা। কী বললেন তিনি?

Published on: May 28, 2025 11:22 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
যে রাজ্য সরকারি কর্মচারীরা এখন চাকরি করছেন, শুধুমাত্র তাঁরাই কি বকেয়া ডিএ পাবেন? পেনশনভোগী তথা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পাবেন না? এরকম যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সর্বস্তরের কর্মচারী এবং পেনশনভোগীরা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 11:22 PM

যে রাজ্য সরকারি কর্মচারীরা এখন চাকরি করছেন, শুধুমাত্র তাঁরাই কি বকেয়া ডিএ পাবেন? পেনশনভোগী তথা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পাবেন না? এরকম যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সর্বস্তরের কর্মচারী এবং পেনশনভোগীরা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

2/5
রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন যে প্রত্যেককে নিজেদের পাওনা ডিএ বুঝে নিতে হবে। সুপ্রিম কোর্ট যেমন আপাতত ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিয়েছে, সেটা রাজ্য সরকারের থেকে ছিনিয়ে নিতেই হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 11:22 PM

রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন যে প্রত্যেককে নিজেদের পাওনা ডিএ বুঝে নিতে হবে। সুপ্রিম কোর্ট যেমন আপাতত ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিয়েছে, সেটা রাজ্য সরকারের থেকে ছিনিয়ে নিতেই হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

3/5
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের কথায়, ‘ডিএ যাঁরা পেয়েছেন, ২০০৯ রোপার বকেয়া তাঁদের সকলের জন্য আছে। সকল পেনশনভোগী, সকল স্তরের কর্মচারী - কড়ায়-গণ্ডায় তাঁদের সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে সরকারকে।’ সেইসঙ্গে তিনি হুংকার দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য বকেয়া ডিএ মিটিয়ে না দিলে কড়া পদক্ষেপ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 11:22 PM

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের কথায়, ‘ডিএ যাঁরা পেয়েছেন, ২০০৯ রোপার বকেয়া তাঁদের সকলের জন্য আছে। সকল পেনশনভোগী, সকল স্তরের কর্মচারী - কড়ায়-গণ্ডায় তাঁদের সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে সরকারকে।’ সেইসঙ্গে তিনি হুংকার দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য বকেয়া ডিএ মিটিয়ে না দিলে কড়া পদক্ষেপ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

4/5
তিনি আশাপ্রকাশ করেছেন, ইতিমধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। আগামিদিনে যখন ডিএ মামলার ফের শুনানি হবে, তখন বাকি ৭৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতাও দিতে বলবে। সেইসঙ্গে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা, তা নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 11:22 PM

তিনি আশাপ্রকাশ করেছেন, ইতিমধ্যে বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। আগামিদিনে যখন ডিএ মামলার ফের শুনানি হবে, তখন বাকি ৭৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতাও দিতে বলবে। সেইসঙ্গে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা, তা নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

5/5
তারইমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ছয় সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য মুখ্যসচিব, অর্থসচিব এবং স্কুলশিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে। মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, দ্রুত যেন বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on May 28, 2025 11:22 PM

তারইমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ছয় সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য মুখ্যসচিব, অর্থসচিব এবং স্কুলশিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে। মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, দ্রুত যেন বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

Related Photos