WB 5th Pay Commission DA Case Latest Update: রাজ্য বকেয়া ডিএ না দিলে 'সুখবর' পেতে পারেন সরকারি কর্মীরা, সামনে বড় দাবি

২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর জন্য আর মাত্র ২ সপ্তাহের মতো সময় আছে সরকারের হাতে। সেই সময়ের মধ্যে সরকার বকেয়া ডিএ না মেটালে ‘সুখবর’ পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা?

Published on: Jun 15, 2025 1:28 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মেটানোর সময়সীমা প্রায় শেষ হওয়ার পথে। রাজ্য সরকারের হাতে বকেয়া ডিএ মেটানোর জন্য আর মাত্র ২ সপ্তাহের মতো আছে। তবে এরই মাঝে এবার সুপ্রিম কোর্টের নির্দেশিকা বদলের জন্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য। এর মধ্যে অবশ্য বকেয়া ডিএ দেওয়ার কাজ কিছুটা করে এগিয়ে রাখছে সরকার।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 15, 2025 1:28 PM

পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মেটানোর সময়সীমা প্রায় শেষ হওয়ার পথে। রাজ্য সরকারের হাতে বকেয়া ডিএ মেটানোর জন্য আর মাত্র ২ সপ্তাহের মতো আছে। তবে এরই মাঝে এবার সুপ্রিম কোর্টের নির্দেশিকা বদলের জন্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য। এর মধ্যে অবশ্য বকেয়া ডিএ দেওয়ার কাজ কিছুটা করে এগিয়ে রাখছে সরকার।

2/5
 তবে সম্প্রতি সন্ময় মুখোপাধ্যায় অভিযোগ করেন, বকেয়া ডিএ দেওয়ার জন্য বিভিন্ন দফতরের তরফ থেকে কোনও পদক্ষেপই করা হচ্ছে না। এই আবহে তিনি ডিএ মামলার অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেখানে বিকাশবাবু বলেন, 'বকেয়া ডিএ যদি রাজ্য সরকার সময় মতো না মেটায়, তাহলে সুপ্রিম কোর্ট মূল মামলাটি (রাজ্য সরকারের দায়ের করা এসএলপি) খারিজ করে দিতে পারে।'  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 15, 2025 1:28 PM

তবে সম্প্রতি সন্ময় মুখোপাধ্যায় অভিযোগ করেন, বকেয়া ডিএ দেওয়ার জন্য বিভিন্ন দফতরের তরফ থেকে কোনও পদক্ষেপই করা হচ্ছে না। এই আবহে তিনি ডিএ মামলার অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেখানে বিকাশবাবু বলেন, 'বকেয়া ডিএ যদি রাজ্য সরকার সময় মতো না মেটায়, তাহলে সুপ্রিম কোর্ট মূল মামলাটি (রাজ্য সরকারের দায়ের করা এসএলপি) খারিজ করে দিতে পারে।'

3/5
প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। expand-iconView Photos in a new improved layout
Published on Jun 15, 2025 1:28 PM

প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

4/5
উল্লেখ্য, ২০২২ সালে যখন প্রথমবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, তখন এই মামলার বিচারপতি ছিলেন জাস্টিন দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস ঋষিকেশ রায়। এরপর এই মামলাটি তালিকাভুক্ত হয়েছিল জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস দীপঙ্কর দত্তের এজলাসে। আবার ২০২৩ সালের মার্চ মাসে মামলাটি ওঠে জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে। এরপর ২৮ এপ্রিল, ২০২৩ সালের ডিএ শুনানি শেষবারের মতো উঠেছিল এই এজলাসে। এরপর অবসর নেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী। তারপর এই মামলার বিচারপতি পদে থাকা জাস্টিস ঋষিকেশ রায় অবসর নেন ২০২৫ সালের ৩১ জানুয়ারি। তবে এবার সুপ্রিম কোর্ট ডিএ মামলায় গতি এসেছে। তাই আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা।  expand-iconView Photos in a new improved layout
Published on Jun 15, 2025 1:28 PM

উল্লেখ্য, ২০২২ সালে যখন প্রথমবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, তখন এই মামলার বিচারপতি ছিলেন জাস্টিন দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস ঋষিকেশ রায়। এরপর এই মামলাটি তালিকাভুক্ত হয়েছিল জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস দীপঙ্কর দত্তের এজলাসে। আবার ২০২৩ সালের মার্চ মাসে মামলাটি ওঠে জাস্টিস দীনেশ মাহেশ্বরী এবং জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে। এরপর ২৮ এপ্রিল, ২০২৩ সালের ডিএ শুনানি শেষবারের মতো উঠেছিল এই এজলাসে। এরপর অবসর নেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী। তারপর এই মামলার বিচারপতি পদে থাকা জাস্টিস ঋষিকেশ রায় অবসর নেন ২০২৫ সালের ৩১ জানুয়ারি। তবে এবার সুপ্রিম কোর্ট ডিএ মামলায় গতি এসেছে। তাই আশায় বুক বেঁধেছেন সরকারি কর্মীরা।

5/5
উল্লেখ্য, রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন যদি খারিজ করে দেওয়া হয়, তাহলে তা রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর হতে পারে। কারণ তখন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ প্রদান করতে বাধ্য থাকবে। তবে শেষ পর্যন্ত কী হয়, এখন সে দিকেই নজর সব রাজ্য সরকারি কর্মীর।   expand-iconView Photos in a new improved layout
Published on Jun 15, 2025 1:28 PM

উল্লেখ্য, রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন যদি খারিজ করে দেওয়া হয়, তাহলে তা রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর হতে পারে। কারণ তখন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ প্রদান করতে বাধ্য থাকবে। তবে শেষ পর্যন্ত কী হয়, এখন সে দিকেই নজর সব রাজ্য সরকারি কর্মীর।

Related Photos