WB 6th Pay Commission DA Latest Update: 'AICPI অনুযায়ীই DA দিতে হবে', সুপ্রিম কোর্টে উঠে এল বড় বিষয়, নয়া মামলারও ইঙ্গিত

সর্বভারতীয় মূল্যসূচক (এআইসিপিআই) মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দিতে হবে - সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানির সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এল। এমনকী ভবিষ্যতে মামলারও ইঙ্গিত দেওয়া হয়েছে।

Published on: Sept 9, 2025 7:01 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী জানিয়েছেন, সোমবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানির সময় একটি ক্ল্যারিফিকেশনের দরকার ছিল, যাতে আগামিদিনে ডিএ পাওয়ার পথটা প্রশস্ত হয়। শীর্ষ আদালতের কাছে তুলে ধরা হয়েছে যে সার্ভিস রুল থেকেই মহার্ঘ ভাতার অধিকারের বিষয়টি আসছে। সর্বভারতীয় মূল্যসূচক (এআইসিপিআই) যেমন বাড়বে, সেরকমভাবে ডিএ দিতে হবে বলে সওয়াল করা হয়েছে সুপ্রিম কোর্টে। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 9, 2025 7:01 AM

সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী জানিয়েছেন, সোমবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানির সময় একটি ক্ল্যারিফিকেশনের দরকার ছিল, যাতে আগামিদিনে ডিএ পাওয়ার পথটা প্রশস্ত হয়। শীর্ষ আদালতের কাছে তুলে ধরা হয়েছে যে সার্ভিস রুল থেকেই মহার্ঘ ভাতার অধিকারের বিষয়টি আসছে। সর্বভারতীয় মূল্যসূচক (এআইসিপিআই) যেমন বাড়বে, সেরকমভাবে ডিএ দিতে হবে বলে সওয়াল করা হয়েছে সুপ্রিম কোর্টে। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

2/5
তিনি দাবি করেছেন, রোপা ২০১৯-তে (ষষ্ঠ বেতন কমিশন) ডিএয়ের বিষয়টি তুলে দিয়েছে রাজ্য সরকার। সেটা ভবিষ্যতে চ্যালেঞ্জ করা হতে পারে। আর সেক্ষেত্রে সোমবার তাঁরা সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হয়ে থাকবে। আর সেই মামলাও তাঁরা জিতবেন বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 9, 2025 7:01 AM

তিনি দাবি করেছেন, রোপা ২০১৯-তে (ষষ্ঠ বেতন কমিশন) ডিএয়ের বিষয়টি তুলে দিয়েছে রাজ্য সরকার। সেটা ভবিষ্যতে চ্যালেঞ্জ করা হতে পারে। আর সেক্ষেত্রে সোমবার তাঁরা সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হয়ে থাকবে। আর সেই মামলাও তাঁরা জিতবেন বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

3/5
একইসুরে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে সওয়াল করা হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএয়ের অধিকার আসছে ‘ক্ল্যারিফিটরি নোট’ থেকে। যেগুলি জারি করে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছিল। সেই সওয়ালের বিরোধিতা করা হয়েছে। তাঁরা সওয়াল করেছেন যে সার্ভিস রুল থেকেই ডিএয়ের অধিকার আসছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 9, 2025 7:01 AM

একইসুরে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে সওয়াল করা হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএয়ের অধিকার আসছে ‘ক্ল্যারিফিটরি নোট’ থেকে। যেগুলি জারি করে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছিল। সেই সওয়ালের বিরোধিতা করা হয়েছে। তাঁরা সওয়াল করেছেন যে সার্ভিস রুল থেকেই ডিএয়ের অধিকার আসছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

4/5
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আহ্বায়ক দাবি করেছেন, সার্ভিস রুলের মধ্যেই লেখা আছে যে ডিএ হল রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। আর সেই ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের অংশ। তাই সর্বভারতীয় মূল্যসূচক মেনে ডিএ দেওয়ার বিষয়টি শুধুমাত্র রোপা ২০০৯-র মধ্যে সীমাবদ্ধ থাকবে না, রোপা ২০১৯-র ক্ষেত্রেও সেই নিয়ম প্রয়োজ্য হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 9, 2025 7:01 AM

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের আহ্বায়ক দাবি করেছেন, সার্ভিস রুলের মধ্যেই লেখা আছে যে ডিএ হল রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। আর সেই ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের অংশ। তাই সর্বভারতীয় মূল্যসূচক মেনে ডিএ দেওয়ার বিষয়টি শুধুমাত্র রোপা ২০০৯-র মধ্যে সীমাবদ্ধ থাকবে না, রোপা ২০১৯-র ক্ষেত্রেও সেই নিয়ম প্রয়োজ্য হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

5/5
আর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ২০১০ সাল পর্যন্ত সরকার একটি বিধি মেনেছিল। হঠাৎ ২০১১ সাল থেকে ব্যাখ্যা পালটে গেল। এটা কোনও যুক্তি নয় বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে যে মামলা চলেছে, সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে। আর রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 9, 2025 7:01 AM

আর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ২০১০ সাল পর্যন্ত সরকার একটি বিধি মেনেছিল। হঠাৎ ২০১১ সাল থেকে ব্যাখ্যা পালটে গেল। এটা কোনও যুক্তি নয় বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে যে মামলা চলেছে, সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ নিয়ে। আর রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Related Photos