WB 6th Pay Commission DA Update: DA মামলার প্রভাব পড়বে ষষ্ঠ বেতন কমিশনের উপরেও? লাভ সরকারি কর্মীদের? বোঝালেন নেতা

পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার প্রভাব পড়বে ষষ্ঠ বেতন কমিশনের উপরেও? পুরো বিষয়টি ব্যাখ্যা করে বোঝালেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা। কী বললেন তিনি?

Published on: May 29, 2025 7:25 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
আগামী অগস্টে বকেয়া ডিএ মামলার যে শুনানি আছে, তাতে কোন বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেটাও ব্যাখ্যা করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তাঁর কথায়, ‘ডিএ মামলার পরবর্তী ধাপে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, সেটা হল যে মহার্ঘ ভাতা আমাদের (রাজ্য সরকারি কর্মচারীদের) মৌলিক অধিকার কিনা।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 7:25 PM

আগামী অগস্টে বকেয়া ডিএ মামলার যে শুনানি আছে, তাতে কোন বিষয়টা নিয়ে আলোচনা হবে, সেটাও ব্যাখ্যা করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তাঁর কথায়, ‘ডিএ মামলার পরবর্তী ধাপে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, সেটা হল যে মহার্ঘ ভাতা আমাদের (রাজ্য সরকারি কর্মচারীদের) মৌলিক অধিকার কিনা।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

2/5
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দাবি করেছেন, মহার্ঘ ভাতা যে আইন স্বীকৃত অধিকার, তা এই মামলায় ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। অর্থাৎ ইতিমধ্যে বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ প্রদানের নির্দেশও সুপ্রিম কোর্ট দেবে বলে আশাপ্রকাশ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 7:25 PM

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দাবি করেছেন, মহার্ঘ ভাতা যে আইন স্বীকৃত অধিকার, তা এই মামলায় ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। অর্থাৎ ইতিমধ্যে বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ প্রদানের নির্দেশও সুপ্রিম কোর্ট দেবে বলে আশাপ্রকাশ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

3/5
আর আগামিদিনে সুপ্রিম কোর্টের যে পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানি হবে, তার প্রভাব কি ষষ্ঠ বেতন কমিশনের উপরেও পড়বে? সেই বিষয়টি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বলেছেন, ‘অনেকেই জিজ্ঞাসা করছেন যে এর প্রভাব রোপা ২০১৯-তে পড়বে কিনা। আমরা প্রত্যেকেই বলছি যে পরবর্তী শুনানির উপরে সেই বিষয়টি নির্ভর করছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 7:25 PM

আর আগামিদিনে সুপ্রিম কোর্টের যে পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানি হবে, তার প্রভাব কি ষষ্ঠ বেতন কমিশনের উপরেও পড়বে? সেই বিষয়টি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বলেছেন, ‘অনেকেই জিজ্ঞাসা করছেন যে এর প্রভাব রোপা ২০১৯-তে পড়বে কিনা। আমরা প্রত্যেকেই বলছি যে পরবর্তী শুনানির উপরে সেই বিষয়টি নির্ভর করছে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

4/5
সেইসঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বলেছেন, ‘একটা জয়যাত্রা শুরু হয়েছে। (রাজ্য) সরকার চাপে আছে। নেতিবাচক জিনিসপত্র ছড়িয়ে সরকারের হাতটা শক্ত করবেন না। সরকার যে দিকটি তুলে ধরার চেষ্টা করবে, তাতে পা দেবেন না। নিজেদের দিকটি তুলে ধরুন। যার কাছে রাজ্য সরকারকে পরাজিত হতে হয়।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 7:25 PM

সেইসঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বলেছেন, ‘একটা জয়যাত্রা শুরু হয়েছে। (রাজ্য) সরকার চাপে আছে। নেতিবাচক জিনিসপত্র ছড়িয়ে সরকারের হাতটা শক্ত করবেন না। সরকার যে দিকটি তুলে ধরার চেষ্টা করবে, তাতে পা দেবেন না। নিজেদের দিকটি তুলে ধরুন। যার কাছে রাজ্য সরকারকে পরাজিত হতে হয়।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

5/5
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক আরও বলেছেন, ‘আমরা যদি সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতাকে আমাদের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে রোপা ২০১৯-র উপরেও এই রায় কার্যকর হবে। তাতে ডিএয়ের কথা লেখা থাক বা না থাক।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক) expand-iconView Photos in a new improved layout
Published on May 29, 2025 7:25 PM

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক আরও বলেছেন, ‘আমরা যদি সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতাকে আমাদের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে রোপা ২০১৯-র উপরেও এই রায় কার্যকর হবে। তাতে ডিএয়ের কথা লেখা থাক বা না থাক।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক)

Related Photos