WB 6th Pay Commission Report Update: ষষ্ঠ বেতন কমিশন মামলায় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার! DA নিয়ে আরও বাড়তে পারে চাপ

ষষ্ঠ বেতন কমিশনের মামলায় পশ্চিমবঙ্গ সরকার জোরদার ধাক্কা খেল বলে জানালেন রাজ্য সরকারি কর্মচারীদের নেতা। আর সেই পরিস্থিতিতে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) নিয়ে রাজ্য আরও চাপে পড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Published on: Jun 17, 2025 3:34 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার জানিয়েছেন, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল আজ কলকাতা হাইকোর্টে সেটির শুনানি হয়েছে। সেই শুনানিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অনলাইনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট আপলোড করতে হবে। পিটিশনারকে বাধ্যতামূলকভাবে রিপোর্টের কপি দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 3:34 PM

ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার জানিয়েছেন, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল আজ কলকাতা হাইকোর্টে সেটির শুনানি হয়েছে। সেই শুনানিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অনলাইনে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট আপলোড করতে হবে। পিটিশনারকে বাধ্যতামূলকভাবে রিপোর্টের কপি দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

2/5
তিনি জানান, মঙ্গলবার হাইকোর্টে রাজ্য সরকারকে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হয়। কেন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট দেওয়া হয়নি, সেই কৈয়িফত চাওয়া হয় রাজ্যের থেকে। সেটার প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, হাইকোর্টের নির্দেশ দিলেই ষষ্ঠ বেতন কমিশনের কপি প্রদান করা হবে। আর হাইকোর্টও রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১ জুলাই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 3:34 PM

তিনি জানান, মঙ্গলবার হাইকোর্টে রাজ্য সরকারকে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হয়। কেন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট দেওয়া হয়নি, সেই কৈয়িফত চাওয়া হয় রাজ্যের থেকে। সেটার প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, হাইকোর্টের নির্দেশ দিলেই ষষ্ঠ বেতন কমিশনের কপি প্রদান করা হবে। আর হাইকোর্টও রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১ জুলাই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

3/5
এমনিতে পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলায় সুপ্রিম কোর্টে জোরদার ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গত ১৬ মে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। তারপর আগামী অগস্টে ফের বকেয়া ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 3:34 PM

এমনিতে পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলায় সুপ্রিম কোর্টে জোরদার ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গত ১৬ মে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। তারপর আগামী অগস্টে ফের বকেয়া ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

4/5
আর সেই আবহেই ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা জয় পেয়েছেন বলে জানিয়েছেন ইউনিটি ফোরামের আহ্বায়ক। আর সেই নির্দেশের ফলে মহার্ঘ ভাতা, হাউস রেন্ট অ্যালোওয়েন্সের (HRA) মতো বিভিন্ন ভাতা নিয়ে রাজ্য সরকারের আরও কিছুটা চাপ বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও ওই মহলের মতে, রাজ্যের চাপ বাড়বে কিনা, সেটা রিপোর্ট খুঁটিয়ে পড়লে বোঝা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 3:34 PM

আর সেই আবহেই ষষ্ঠ বেতন কমিশন সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীরা জয় পেয়েছেন বলে জানিয়েছেন ইউনিটি ফোরামের আহ্বায়ক। আর সেই নির্দেশের ফলে মহার্ঘ ভাতা, হাউস রেন্ট অ্যালোওয়েন্সের (HRA) মতো বিভিন্ন ভাতা নিয়ে রাজ্য সরকারের আরও কিছুটা চাপ বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও ওই মহলের মতে, রাজ্যের চাপ বাড়বে কিনা, সেটা রিপোর্ট খুঁটিয়ে পড়লে বোঝা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

5/5
তারইমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দাবি করেছেন, ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান যে রিপোর্ট জমা দিয়েছিলেন, তাতে কীভাবে মহার্ঘ ভাতা বা অন্যান্য ভাতা দিতে বলা হয়েছিল, কীভাবে বেতন দিতে বলা হয়েছিল, তা খুঁটিয়ে দেখা হবে। পুরোটা জানার অধিকার আছে রাজ্য সরকারি কর্মচারীদের। এতদিন সেই অধিকার খর্ব করা হয়েছিল।  (ছবিটি প্রতীকী) expand-iconView Photos in a new improved layout
Published on Jun 17, 2025 3:34 PM

তারইমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দাবি করেছেন, ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান যে রিপোর্ট জমা দিয়েছিলেন, তাতে কীভাবে মহার্ঘ ভাতা বা অন্যান্য ভাতা দিতে বলা হয়েছিল, কীভাবে বেতন দিতে বলা হয়েছিল, তা খুঁটিয়ে দেখা হবে। পুরোটা জানার অধিকার আছে রাজ্য সরকারি কর্মচারীদের। এতদিন সেই অধিকার খর্ব করা হয়েছিল। (ছবিটি প্রতীকী)

Related Photos