WB BJP Equations in Delhi: দিলীপের পাশাপাশি দিল্লিতে শমীক, গেলেন দশম রাজ্য সভাপতিও
দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিব প্রকাশের সঙ্গে দেখা করছেন দিলীপ ঘোষ। এদিকে এখন দিল্লিতেই আছেন শমীক ভট্টাচার্য। আর এবার দিল্লি গেলেন রাজ্য সভাপতি হিসেবে সদ্য প্রাক্তন হওয়া সুকান্ত মজুমদার।
Published on: Jul 11, 2025 9:09 AM IST
1/5

Published on Jul 11, 2025 9:09 AM
সদ্য রাজ্য বিজেপির নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি এই রাজ্যে বিজেপির একাদশতম সভাপতি। সেই শমীক সম্প্রতি দিল্লি গিয়েছেন। এদিকে দিল্লিতে আছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। শমীক রাজ্য বিজেপির মাথায় বসার পর থেকেই দিলীপের দলে সক্রিয় হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আর এই সবের মাঝেই এবার দিল্লি গেলেন রাজ্য সভাপতি পদে সদ্য প্রাক্তন হওয়া সুকান্ত মজুমদার। (Hindustan Times)
2/5

Published on Jul 11, 2025 9:09 AM
এদিকে জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিব প্রকাশের সঙ্গে দেখা করছেন দিলীপ ঘোষ। এই আবহে জল্পনা তৈরি হচ্ছে, দিলীপ ঘোষকে কি কেন্দ্রীয় স্তরে দায়িত্ব দিতে পারে দল? এদিকে শমীক নাকি স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গেও দেখা করতে পারেন বঙ্গ বিজেপির সভাপতি। (saikat paul)
3/5

Published on Jul 11, 2025 9:09 AM
রিপোর্টে দাবি করা হচ্ছে, বঙ্গ বিজেপির নতুন কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শমীক ভট্টাচার্য আলোচনা করতে পারেন। এরই মাঝে দিল্লি পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দাবি করা হচ্ছে, প্রশাসনিক কাজকর্মের জন্যেই দিল্লি গিয়েছেন সুকান্ত। অবশ্য কোন নেতাকে কোন কমিটিতে নেওয়া হবে, সেই বিষয়ে আলোচনা করতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি। (utpal sarkar)
4/5

Published on Jul 11, 2025 9:09 AM
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বাংলার রাজনীতিতে ঝড় তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর দলবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে ৮ জুলাই বিজেপির অফিসে গিয়ে সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। আর এরপরই তিনি দিল্লিতে যান। এই সবের মাঝে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
5/5

Published on Jul 11, 2025 9:09 AM
E-Paper

