WB BJP Next Party President: বাংলা সহ ১২ রাজ্যের সভাপতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল BJP? অঙ্ক কষে কী ঠিক করল পদ্ম শিবির?

বাংলা সহ ১২ রাজ্যের রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছে বিজেপি। এমনই দাবি রিপোর্টে। বিভিন্ন রাজ্যে নানা সমীকরণ মাথায় রেখে নাম বাছাই করা হয়েছে। আরএসএস থেকে আসা নেতাদের দেওয়া হয়েছে প্রাধান্য। এই আবহে বাংলায় কে হতে চলেছেন পরবর্তী রাজ্য সভাপতি?

Published on: Jul 1, 2025 11:37 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/6
বিজেপি সূত্রের খবর, তেলাঙ্গানা, মিজোরাম ও পুদুচেরিতে নির্বাচিত সভাপতিদের সবাই আরএসএসের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। একইভাবে, অন্যান্য রাজ্যে বিজেপি হাইকমান্ড আরএসএসের সাথে যুক্ত লোকজনদেরই সভাপতি পদের জন্য অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি হিসেবে পিভিএন মাধবের নাম ঠিক করা হয়েছে। তিনি আরএসএসের সাথে যুক্ত। এছাড়া তিনি ওবিসি ক্যাটাগরি থেকে উঠে এসেছেন।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 11:37 AM

বিজেপি সূত্রের খবর, তেলাঙ্গানা, মিজোরাম ও পুদুচেরিতে নির্বাচিত সভাপতিদের সবাই আরএসএসের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। একইভাবে, অন্যান্য রাজ্যে বিজেপি হাইকমান্ড আরএসএসের সাথে যুক্ত লোকজনদেরই সভাপতি পদের জন্য অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি হিসেবে পিভিএন মাধবের নাম ঠিক করা হয়েছে। তিনি আরএসএসের সাথে যুক্ত। এছাড়া তিনি ওবিসি ক্যাটাগরি থেকে উঠে এসেছেন।

2/6
এদিকে রামচন্দ্র রাও তেলাঙ্গানার ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতা। রাজ্যের ওবিসি সঞ্জয় কুমার এবং জি কিষাণ রেড্ডি কেন্দ্রে মন্ত্রী। এমন পরিস্থিতিতে এখন এক ব্রাহ্মণ নেতাকে কমান্ড দিয়ে ভারসাম্য তৈরি হয়েছে। উত্তরাখণ্ডে মহেশ ভাটকে রাজ্য সভাপতি করার কথা চলছে। রাজপুত নেতা পুষ্কর সিং ধামি সেখানে মুখ্যমন্ত্রী। ব্রাহ্মণ ও রাজপুতরা রাজ্যের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। তাই সেখানেও ভারসাম্য বজায় রাখতে চাইছে বিজেপি।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 11:37 AM

এদিকে রামচন্দ্র রাও তেলাঙ্গানার ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতা। রাজ্যের ওবিসি সঞ্জয় কুমার এবং জি কিষাণ রেড্ডি কেন্দ্রে মন্ত্রী। এমন পরিস্থিতিতে এখন এক ব্রাহ্মণ নেতাকে কমান্ড দিয়ে ভারসাম্য তৈরি হয়েছে। উত্তরাখণ্ডে মহেশ ভাটকে রাজ্য সভাপতি করার কথা চলছে। রাজপুত নেতা পুষ্কর সিং ধামি সেখানে মুখ্যমন্ত্রী। ব্রাহ্মণ ও রাজপুতরা রাজ্যের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। তাই সেখানেও ভারসাম্য বজায় রাখতে চাইছে বিজেপি।

3/6
একই অবস্থা হিমাচল প্রদেশেও। হিমাচলে রাজীব বিন্দালকে হিমাচল প্রদেশের সভাপতি পদে বহাল রাখার কথা চলছে। তিনি বৈশ্য সম্প্রদায়ের। সমীকরণ হল, জেপি নাড্ডা ব্রাহ্মণ এবং কেন্দ্রের মন্ত্রী। রাজপুত নেতা জয়রাম ঠাকুর বিরোধী দলনেতা। এই পরিস্থিতিতে একজন বৈশ্যকে রাজ্য সভাপতির পদে রাখা হবে। এখন উত্তরপ্রদেশের কথা বলতে গেলে একজন ওবিসি নেতাকে কমান্ড দেওয়ার জন্য চিন্তাভাবনা চলছে। অবশ্য সেখানে কোনও ব্রাহ্মণ নেতাকে দায়িত্ব দিলে অবাক হওয়ার কিছু নেই। গত কয়েক বছর ধরে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকায় ব্রাহ্মণদের অবহেলার অভিযোগ উঠেছে সেখানে।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 11:37 AM

একই অবস্থা হিমাচল প্রদেশেও। হিমাচলে রাজীব বিন্দালকে হিমাচল প্রদেশের সভাপতি পদে বহাল রাখার কথা চলছে। তিনি বৈশ্য সম্প্রদায়ের। সমীকরণ হল, জেপি নাড্ডা ব্রাহ্মণ এবং কেন্দ্রের মন্ত্রী। রাজপুত নেতা জয়রাম ঠাকুর বিরোধী দলনেতা। এই পরিস্থিতিতে একজন বৈশ্যকে রাজ্য সভাপতির পদে রাখা হবে। এখন উত্তরপ্রদেশের কথা বলতে গেলে একজন ওবিসি নেতাকে কমান্ড দেওয়ার জন্য চিন্তাভাবনা চলছে। অবশ্য সেখানে কোনও ব্রাহ্মণ নেতাকে দায়িত্ব দিলে অবাক হওয়ার কিছু নেই। গত কয়েক বছর ধরে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকায় ব্রাহ্মণদের অবহেলার অভিযোগ উঠেছে সেখানে।

4/6
সোমবার মিজোরামের রাজ্য সভাপতি পদে কে বেইচুয়ার নাম এবং পুদুচেরির জন্য ভিপি রামলিঙ্গমের নাম ঠিক করা হয় বিজেপির তরফ থেকে। শুধু তাই নয়, তেলাঙ্গানার জন্য কে রামচন্দ্র রাওয়ের নামও বিবেচনা করা হচ্ছে এবং যে কোনও সময় সেটা ঘোষণা করা হতে পারে। এই রাজ্যগুলি ছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশেরও সভাপতি নির্ধারণ করা হবে শীঘ্রই।  expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 11:37 AM

সোমবার মিজোরামের রাজ্য সভাপতি পদে কে বেইচুয়ার নাম এবং পুদুচেরির জন্য ভিপি রামলিঙ্গমের নাম ঠিক করা হয় বিজেপির তরফ থেকে। শুধু তাই নয়, তেলাঙ্গানার জন্য কে রামচন্দ্র রাওয়ের নামও বিবেচনা করা হচ্ছে এবং যে কোনও সময় সেটা ঘোষণা করা হতে পারে। এই রাজ্যগুলি ছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশেরও সভাপতি নির্ধারণ করা হবে শীঘ্রই।

5/6
বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত বারবার পিছিয়ে যেতে থাকলেও শীঘ্রই বাংলা সহ ১২টি রাজ্যের সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে পারে দল। এমনই জানা যাচ্ছে রিপোর্টে। জাতীয় সভাপতি নির্বাচন করার জন্য কমপক্ষে অর্ধেক রাজ্যের রাজ্য সভাপতি নির্ধারণ করা উচিত। তবে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তেলাঙ্গানা, মধ্যপ্রদেশের মতো বড় রাজ্য-সহ ১২টি রাজ্য ইউনিটের সভাপতি সিদ্ধান্ত আটকে আছে। তবে এবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেল।   expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 11:37 AM

বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত বারবার পিছিয়ে যেতে থাকলেও শীঘ্রই বাংলা সহ ১২টি রাজ্যের সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে পারে দল। এমনই জানা যাচ্ছে রিপোর্টে। জাতীয় সভাপতি নির্বাচন করার জন্য কমপক্ষে অর্ধেক রাজ্যের রাজ্য সভাপতি নির্ধারণ করা উচিত। তবে এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তেলাঙ্গানা, মধ্যপ্রদেশের মতো বড় রাজ্য-সহ ১২টি রাজ্য ইউনিটের সভাপতি সিদ্ধান্ত আটকে আছে। তবে এবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেল।

6/6
এদিকে পশ্চিমবঙ্গে আগামী বছর নির্বাচন। এই আবহে 'এক ব্যক্তি, এক পদ' নীতিতে সুকান্ত মজুমদারকে আর রাজ্য সভাপতি রাখা হবে না বলে মনে করা হচ্ছে। এই জল্পনার মাঝেই রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে জেপি নড্ডা তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আবহে শমীককে রাজ্যের পরবর্তী রাজ্য সভাপতি করা হতে পারে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে সুনীল বনসল জানিয়ে দিয়েছেন, বাংলায় ২ জুলাই সভাপতি নির্বাচনের জন‍্য মনোনয়ন পেশ এবং ৩ জুলাই সভাপতির নাম ঘোষণা। ‘নির্বাচনী আধিকারিক’ হিসেবে নিয়োগ করা হচ্ছে রবিশঙ্কর প্রসাদকে।  (Sansad Tv)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 1, 2025 11:37 AM

এদিকে পশ্চিমবঙ্গে আগামী বছর নির্বাচন। এই আবহে 'এক ব্যক্তি, এক পদ' নীতিতে সুকান্ত মজুমদারকে আর রাজ্য সভাপতি রাখা হবে না বলে মনে করা হচ্ছে। এই জল্পনার মাঝেই রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে জেপি নড্ডা তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আবহে শমীককে রাজ্যের পরবর্তী রাজ্য সভাপতি করা হতে পারে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে সুনীল বনসল জানিয়ে দিয়েছেন, বাংলায় ২ জুলাই সভাপতি নির্বাচনের জন‍্য মনোনয়ন পেশ এবং ৩ জুলাই সভাপতির নাম ঘোষণা। ‘নির্বাচনী আধিকারিক’ হিসেবে নিয়োগ করা হচ্ছে রবিশঙ্কর প্রসাদকে। (Sansad Tv)

Related Photos