WB Bypoll Hindu Voting Percentage: কালীগঞ্জে ৫০% হিন্দু ভোটও পায়নি BJP, একজোট করা তো স্বপ্ন, পরিসংখ্যান দেখাল TMC
কালীগঞ্জ বিধানসভা আসনের উপ-নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। একটা সময় তিনেও নেমে গিয়েছিল। শেষপর্যন্ত দুই নম্বরে শেষ করেছে। আর তারপরই হিন্দু ভোট এককাট্টা করার দাবি তুলে নৈতিক জয় এসেছে বলে যুক্তি দেখিয়েছে বিজেপি। তথ্য দিয়ে সেই দাবি খারিজ করল তৃণমূল কংগ্রেস।
Published on: Jun 23, 2025 3:47 PM IST
1/6

Published on Jun 23, 2025 3:47 PM
এমনিতে কালীগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনের ফলাফল কী হতে পারে, তা নিয়ে সন্দেহের অবকাশ ছিল না। বিধানসভা নির্বাচনের কয়েক মাস বিভিন্ন বিরোধী দলগুলি কতটা প্রস্তুত, সেটার দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু ২৩ রাউন্ড গণনার শেষে যে ফলাফল সামনে এল, তাতে উৎফুল্ল হয়ে উঠেছে রাজ্যের শাসক দল। জয়ী হয়েছে তৃণমূল। দ্বিতীয় স্থানে শেষ করেছে বিজেপি। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Alifa Ahmed - আলিফা আহমেদ)
2/6

Published on Jun 23, 2025 3:47 PM
কালীগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে বাজেভাবে হারতে হয়েছে। কিন্তু তাতেও তাদের নৈতিক জয় হয়েছে বলে দাবি করেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যুক্তি, রাজ্যের ৭৮টি মুসলিম অধ্যুষিত বিধানসভা আসনের অন্যতম হল কালীগঞ্জ। তাই সেখানকার ১০৯টি হিন্দু বুথকেই টার্গেট করা হয়েছিল। সেখানে বিজেপি ৭০-৮০ শতাংশ ভোট পেয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
3/6

Published on Jun 23, 2025 3:47 PM
সেই রেশ ধরেই বিজেপিকে কটাক্ষ করে দেবাংশু বলেছেন, ‘শেষ বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের মতোই আবারও বিজেপি নেতাদের ভবিষ্যদ্বাণী ও বাস্তবতার মধ্যে আকাশ পাতালের তফাৎ (থেকে গেল)। ২০২১ সালে ২০০-র কথা বলে ৭৭ আসন পাওয়া হোক বা ২০২৪ সালে ৩৫টি আসন বলে ১২টি পাওয়া হোক বা এবার হিন্দুদের ৭৫ শতাংশের সমর্থনের দাবি করে ৫০-এর নীচে আটকে যাওয়ার ব্যাপার হোক!’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/6

Published on Jun 23, 2025 3:47 PM
কিন্তু পরিসংখ্যান দিয়ে শুভেন্দুর সেই যুক্তি খারিজ করে দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছেন, ‘কালীগঞ্জে প্রায় ১,০৮,০০০ হিন্দু ভোট। ২৩ রাউন্ড গণনার শেষে বিজেপি মোট ভোট পেয়েছে ৫২,৪২৪। এখন যদি ধরে নিই বিজেপির প্রাপ্ত ভোট পুরোটাই হিন্দুদের, তার মানে মাত্র ৪৮ শতাংশ হিন্দু ভোট বিজেপি পেয়েছে। বাকি ৫২ শতাংশের অধিকাংশই পেয়েছে তৃণমূল। কিছুটা পেয়েছে কংগ্রেস।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
5/6

Published on Jun 23, 2025 3:47 PM
বিধানসভা উপ-নির্বাচনে ১,০২১,৭৯টি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। সেখানে বিজেপি প্রার্থী আশিস ঘোষের প্রাপ্ত ভোট হল ৫২,৪২৪। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদর ঝুলিতে ২৮,২৬২টি ভোট পড়েছে। অর্থাৎ ৪৯,৭৫৫ ভোটে জয়ী হয়েছেন আলিফা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাবার জয়ের মার্জিনকেও ছাপিয়ে গিয়েছেন আলিফা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Alifa Ahmed - আলিফা আহমেদ)
6/6

Published on Jun 23, 2025 3:47 PM
E-Paper

