WB DA Arrear Latest Report: আরবিআই থেকে মিলেছে কয়েক হাজার কোটির ঋণ, বকেয়া ২৫% ডিএ এবার দেবে সরকার?
২৭ জুন বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সেদিনই কি ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে সরকার? এই নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
Published on: Jun 25, 2025 11:53 AM IST
1/5

Published on Jun 25, 2025 11:53 AM
পঞ্চম বেতন কমিশনের আওতায় ১০ বছরের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২৭ জুনের মধ্যে এই বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে। যার জন্য প্রায় ১০ হাজার কোটি টাকার প্রয়োজন রাজ্য সরকারের। তবে এখনও রাজ্য সরকার এই নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
2/5

Published on Jun 25, 2025 11:53 AM
এই সবের মাঝেই টিভি৯ বাংলার রিপোর্টে দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যঙ্ক থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ নিয়ে রাজ্য সরকার। এর আগে শোনা যাচ্ছিল, ডিএ মেটাকে রাজ্য সরকার ঋণ নিতে পারে। এই আবহে আরবিআই থেকে ধারে নেওয়া এই অর্থ মহার্ঘ ভাতা মেটাতে কাজে লাগাবে হবে কি না, তা নিয়ে অবশ্য ধন্দ রয়েছে।
3/5

Published on Jun 25, 2025 11:53 AM
প্রসঙ্গত, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
4/5

Published on Jun 25, 2025 11:53 AM
এদিকে ২৭ জুন রথযাত্রার জন্য ছুটি। তবে তা সত্ত্বেও শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার শেষ লগ্নে গিয়ে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকার জারি করতে পারে বলে দাবি করেছে বর্তমান পত্রিকা। সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তির খুঁটিনাটি চূড়ান্ত করতে রাজ্য সরকার আইনি পরমার্শও নিচ্ছে।
5/5

Published on Jun 25, 2025 11:53 AM
E-Paper

