উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের ১ মাসের বেশি পার, কবে খুলবে কলেজে ভর্তির পোর্টাল? বিধানসভায় মুখ খুললেন ব্রাত্য
গত ৭ মে বেরিয়েছিল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। তারপর একমাসের বেশি সময় পার হয়ে গিয়েছে। এই আবহে আজ বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক কলেজ ভর্তির পোর্টাল নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবে কী বললেন ব্রাত্য বসু?
Published on: Jun 10, 2025 1:25 PM IST
1/5

Published on Jun 10, 2025 1:25 PM
ইতিমধ্যেই কিছু বেসরকারি ও সংখ্যালঘু কলেজ নিজেদের অ্যাডমিশন পোর্টাল খুলে দিয়েছে। ফলে সেই কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে সরকারি এবং সরকার পরিচালিত কলেজগুলোতে তা এখনও হয়নি। মূলত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কিছু জটিলতার কারণে ভর্তি প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত ছিল। তবে শিক্ষামন্ত্রী জানান, সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সংশোধিত নিয়ম শীঘ্রই বিধানসভায় উপস্থাপন করা হবে। (PTI)
2/5

Published on Jun 10, 2025 1:25 PM
গত ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। তবে এখনও কলেজে ভর্তি পোর্টাল খোলেনি। এই নিয়ে পড়ুয়াদের মনে উদ্বেগ রয়েছে। এই আবহে আজ বিধানসভায় এই ইস্যুতে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও তাঁর মন্তব্যে সুস্পষ্ট ভাবে কিছুই বোঝা গেল না। এই আবহে কলেজে ভর্তি নিয়ে জল্পনা জারি থাকল। (Utpal sarkar )
3/5

Published on Jun 10, 2025 1:25 PM
এর আগে সম্প্রতি ব্রাত্য বসু বলেছিলেন, 'গত বছর অনলাইন অ্যাডমিশন পোর্টাল চালু হয়েছিল ১৯ জুন। এবার তারও আগে পোর্টাল খুলে যাবে। এখনও কিছু কাজ চলছে। আগামী সাত দিনের মধ্যে সম্পূর্ণ হবে। তাই ছাত্রছাত্রীদের চিন্তার কোনও কারণ নেই। এই বছর কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোনও রকম দেরি হচ্ছে না।' (Hindustan Times)
4/5

Published on Jun 10, 2025 1:25 PM
উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, পোর্টাল কার্যত প্রস্তুত এবং এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অন্যদিকে, কিছু কলেজ কর্তৃপক্ষ আশঙ্কাপ্রকাশ করেছেন, দেরিতে পোর্টাল চালু হলে আবারও ভর্তি শেষে আসন ফাঁকা থেকে যেতে পারে। গত বছর এরকম সমস্যায় পড়তে হয়েছিল। তবে এই আশঙ্কাকে গুরুত্ব দিয়ে নারাজ মন্ত্রী। (PTI)
5/5

Published on Jun 10, 2025 1:25 PM
E-Paper

