WB EWS Certificate New Notice: ওবিসি মামলার মাঝেই ইডাব্লুএস সার্টিফিকেট সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের
পশ্চিমবঙ্গে আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে (castcertificatewb.gov.in/application_ews) গিয়ে অনলাইনেই আবেদন করা যাবে। এই নিয়ে রাজ্য সরকার নতুন নোটিশ জারি করেছে।
Published on: Jul 6, 2025 3:01 PM IST
1/4

Published on Jul 6, 2025 3:01 PM
আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির সার্টিফিকেট পাওয়া আরও সহজ হতে চলেছে সাধারণ মানুষের জন্য। এই সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই আবহে এবার থেকে ইডাব্লুএস সংরক্ষণের অধীনে চাকরির জন্য আবেদন করাও আরও সহজ হবে যোগ্য প্রার্থীদের জন্য। কিন্তু কী বলা হয়েছে নতুন নির্দেশিকায়? জানুন ইডাব্লুএস সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি।
2/4

Published on Jul 6, 2025 3:01 PM
জেনারেল ক্যাটাগোরিতে থাকা আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ইডাব্লুএস সংরক্ষণের জন্য যোগ্য। এই যোগ্যতা নির্ধারণ করা হয় সম্পত্তি এবং বার্ষিক আয়ের মাপকাঠিতে। এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণ প্রকল্পের আওতায় না আসা কোনও ব্যক্তির পরিবারের মোট বার্ষিক আয় ৮ লাখ টাকার নীচে হলে তারা ইজাব্লুএস হিসেবে চিহ্নিত হতে পারেন। এছাড়া পাঁচ একরের কম জমি থাকতে হবে এবং থাকার জায়গার আয়তন হাজার বর্গ ফুটের কম হতে হবে।
3/4

Published on Jul 6, 2025 3:01 PM
পশ্চিমবঙ্গে আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে (castcertificatewb.gov.in/application_ews) গিয়ে অনলাইনেই আবেদন করা যাবে। ওয়েবসাইটে আবেদনের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা, আয়ের সীমা, এবং প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্ত তথ্য স্পষ্টভাবে দেওয়া রয়েছে।
4/4

Published on Jul 6, 2025 3:01 PM
E-Paper

