WB Railway Project Update: রামপুরহাটে রেল প্রকল্পে অনুমোদন! ট্রেনে যেতে ১.৫ ঘণ্টা কম লাগবে, জুড়বে তারাপীঠও

রামপুরহাটে বড় রেল প্রকল্পে অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই প্রকল্পের ফলে ট্রেনে যেতে দেড় ঘণ্টা কম লাগবে। জুড়ে যাবে তারাপীঠও। ওই প্রকল্পে কত টাকা লাগবে? কী কী লাভ হবে?

Published on: Sept 10, 2025 4:38 PM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/5
রেলমন্ত্রী জানিয়েছেন, এখন অধিকাংশ ট্রেন ভাগলপুর থেকে মালদা টাউন হয়ে রামপুরহাট এবং হাওড়ার দিকে যায়। নয়া প্রকল্পের ফলে অনেক ট্রেনই ভাগলপুর থেকে দুমকা হয়ে রামপুরহাটে চলে যেতে আসতে পারবে। যে তালিকায় এক্সপ্রেস, মেল ট্রেনও থাকবে। মোটামুটি দেড় ঘণ্টার মতো কম লাগবে। তাছাড়াও তারাপীঠ এবং দেওঘরের মধ্যেও রেল যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 10, 2025 4:38 PM

রেলমন্ত্রী জানিয়েছেন, এখন অধিকাংশ ট্রেন ভাগলপুর থেকে মালদা টাউন হয়ে রামপুরহাট এবং হাওড়ার দিকে যায়। নয়া প্রকল্পের ফলে অনেক ট্রেনই ভাগলপুর থেকে দুমকা হয়ে রামপুরহাটে চলে যেতে আসতে পারবে। যে তালিকায় এক্সপ্রেস, মেল ট্রেনও থাকবে। মোটামুটি দেড় ঘণ্টার মতো কম লাগবে। তাছাড়াও তারাপীঠ এবং দেওঘরের মধ্যেও রেল যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

2/5
ভাগলপুর-দুমকা-রামপুরহাট রেললাইনের ডাবলিং করার প্রস্তাব অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সেই প্রকল্পের আওতায় ১৭৭ কিলোমিটার মতো লাইন তৈরি করা হবে। আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩,১৬৯ কোটি টাকা। সার্বিকভাবে সেই প্রকল্পের লাভবান হবেন তিন রাজ্যের (পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার) পাঁচটি জেলার প্রায় ৪৪১টি গ্রামের ২৮.৭২ লাখ মানুষ উপকৃত হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railways) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 10, 2025 4:38 PM

ভাগলপুর-দুমকা-রামপুরহাট রেললাইনের ডাবলিং করার প্রস্তাব অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সেই প্রকল্পের আওতায় ১৭৭ কিলোমিটার মতো লাইন তৈরি করা হবে। আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩,১৬৯ কোটি টাকা। সার্বিকভাবে সেই প্রকল্পের লাভবান হবেন তিন রাজ্যের (পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার) পাঁচটি জেলার প্রায় ৪৪১টি গ্রামের ২৮.৭২ লাখ মানুষ উপকৃত হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railways)

3/5
তবে শুধু যাত্রীবাহী ট্রেন নয়, নতুন প্রকল্পের মাধ্যমে মালগাড়ি চলাচলের পথও সুগম বলে হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। রেলের তরফে জানানো হয়েছে, নয়া প্রকল্পের ফলে কয়লা, সিমেন্ট, ইট, পাথর, সারের মতো বিভিন্ন পণ্য পরিবহণের কাজটা আরও সহজ হবে। প্রতি বছর বাড়তি ১৫ মিলিয়ন টন পণ্য পরিবহণ করা যাবে। তাছাড়াও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সেই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 10, 2025 4:38 PM

তবে শুধু যাত্রীবাহী ট্রেন নয়, নতুন প্রকল্পের মাধ্যমে মালগাড়ি চলাচলের পথও সুগম বলে হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। রেলের তরফে জানানো হয়েছে, নয়া প্রকল্পের ফলে কয়লা, সিমেন্ট, ইট, পাথর, সারের মতো বিভিন্ন পণ্য পরিবহণের কাজটা আরও সহজ হবে। প্রতি বছর বাড়তি ১৫ মিলিয়ন টন পণ্য পরিবহণ করা যাবে। তাছাড়াও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সেই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

4/5
তারইমধ্যে বিহার আরও একটি বড় প্রকল্প পেয়েছে। বক্সার-ভাগলপুর করিডরের মোকামা থেকে মুঙ্গের পর্যন্ত অংশে (৮২.৪ কিলোমিটার) চারটি লেন তৈরির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪,৪৪৭ কোটি টাকা। রেলমন্ত্রীর দাবি, সেই প্রকল্পের ফলে যাতায়াত ব্যবস্থা যেমন ভালো হবে, তেমনই কর্মসংস্থানের সুযোগ বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে শাকিব আলি/হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 10, 2025 4:38 PM

তারইমধ্যে বিহার আরও একটি বড় প্রকল্প পেয়েছে। বক্সার-ভাগলপুর করিডরের মোকামা থেকে মুঙ্গের পর্যন্ত অংশে (৮২.৪ কিলোমিটার) চারটি লেন তৈরির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪,৪৪৭ কোটি টাকা। রেলমন্ত্রীর দাবি, সেই প্রকল্পের ফলে যাতায়াত ব্যবস্থা যেমন ভালো হবে, তেমনই কর্মসংস্থানের সুযোগ বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে শাকিব আলি/হিন্দুস্তান টাইমস)

5/5
যদিও সেই জোড়া প্রকল্পের পরে প্রশ্ন উঠেছে যে সামনেই বিধানসভা নির্বাচন আছে বলে বিহারকে ঝাঁপি উপুড় করে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার? ইতিমধ্যে একগুচ্ছ প্রকল্প উপহার দেওয়া হয়েছে। আজ সেই তালিকায় যুক্ত ছিল আরও দুটি। তবে ভোটের জন্য বিহারকে প্রকল্পের পর প্রকল্প দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বৈষ্ণব। তিনি দাবি করেছেন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করা হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) expand-iconView Photos in a new improved layout
Published on Sept 10, 2025 4:38 PM

যদিও সেই জোড়া প্রকল্পের পরে প্রশ্ন উঠেছে যে সামনেই বিধানসভা নির্বাচন আছে বলে বিহারকে ঝাঁপি উপুড় করে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার? ইতিমধ্যে একগুচ্ছ প্রকল্প উপহার দেওয়া হয়েছে। আজ সেই তালিকায় যুক্ত ছিল আরও দুটি। তবে ভোটের জন্য বিহারকে প্রকল্পের পর প্রকল্প দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বৈষ্ণব। তিনি দাবি করেছেন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করা হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

Related Photos